9000mAh ব্যাটারি সহ লঞ্চ হল vivo Y600k Turbo 5G স্মার্টফোন, রয়েছে Snapdragon প্রসেসর

Vivo এর নতুন vivo Y600k Turbo স্মার্টফোনটি বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। হোম মার্কেট চীনে ফোনটি 9000mAh battery সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে 12GB RAM, Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। vivo Y600k Turbo স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

vivo Y600k Turbo ফোনের স্পেসিফিকেশন

vivo Y600k Turbo স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড Origin OS 6.0 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.7GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। অন্যদিকে গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Adreno 810 জিপিইউ রয়েছে।

vivo Y600k Turbo 5G ফোনে Expandable RAM টেকনোলজি দেওয়া হয়েছে। এর ফলে ফোনটির 12GB Physical RAM এর সঙ্গে 12GB Virtual RAM যোগ করে মোট 24GB RAM (12GB+12GB) এর পারফরমেন্স উপভোগ করা যায়। হেভি প্রসেসিং ও গেমিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে এই ফোনে 7000mm VC কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এছাড়াও স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এই ফোনে LPDDR4X RAM টেকনোলজি রয়েছে।

vivo Y600k Turbo স্মার্টফোনটিতে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ-হোল স্টাইল সহ Q10+ AMOLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং এবং 5000nits পীক ব্রাইটনেস আউটপুট পাওয়া যাবে। এই ভিভো 5G ফোনটিতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং চোখ সুরক্ষিত রাখার জন্য এতে ব্লু লাইট ও ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য vivo Y600k Turbo 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP বোকে লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.05 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য vivo Y600k Turbo 5G ফোনটিতে শক্তিশালী 9000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং যোগ করা হয়েছে। এই ভিভো 5G ফোনে OTG reverse টেকনোলজি রয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে।

vivo Y600k Turbo ফোনের দাম

চীনের বাজারে vivo Y600k Turbo ফোনটি 12GB RAM + 256GB Storage অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের দাম 2799 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 40,199 টাকা রাখা হয়েছে। চীনে ফোনটি Electric Blue, Dune Gold এবং Millennial Pink কালার অপশনে সেল করা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত vivo Y600k Turbo ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে জানানো হয়নি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here