50 টাকা বেড়ে গেছে Airtel পোস্টপেইড প্ল্যানের দাম, এবার প্রতি বছর পাওয়া যাবে ফ্রি ইন্টারন্যাশনাল রোমিঙের সুবিধা

ভারতী এয়ারটেল তাদের পোস্টপেইড মোবাইল প্ল্যানের দাম 50 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের পোস্টপেইড ইউজারদের প্রতি বছর ফ্রি ইন্টারন্যাশনাল রোমিঙের সুবিধা দেওয়ার পর এই পরিবর্তন করা হয়েছে। এই স্কিমে ইউজাররা প্রত্যেক বছর একবার তাদের সিম থেকে ফ্রি ইন্টারন্যাশনাল রোমিং উপভোগ করতে পারবেন। এছাড়াও কোম্পানি তাদের পোস্টপেইড পোর্টফোলিও থেকে একটি প্ল্যান বন্ধ করে দিয়েছে। প্রাইস রিভিশনের পর এখন কোম্পানির পোস্টপেইড প্ল্যানের দাম 499 টাকা থেকে শুরু। চলুন জেনে নেওয়া যাক সবকটি প্ল্যানের নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

Airtel পোস্টপেইড প্ল্যানের নতুন দাম

এয়ারটেল তাদের পোস্টপেইড প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির কাছে 449 টাকা, 549 টাকা, 699 টাকা, 999 টাকা, 1,199 টাকা, 1,399 টাকা এবং 1,749 টাকা দামের পোস্টপেইড প্ল্যান ছিল। এর মধ্যে থেকে 549 টাকা দামের প্ল্যানটি সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য প্ল্যানগুলির দাম পরিবর্তন করা হয়েছে।

মূল্যবৃদ্ধির পর এখন কোম্পানির কাছে 499 টাকা, 749 টাকা, 1,249 টাকা, 1,449 টাকা এবং 1,799 টাকা দামের পোস্টপেইড প্ল্যান রয়েছে। এর ফলে ইউজারদের এখন থেকে এই সহ প্ল্যানের জন্য বেশি দাম দিতে হবে। এর পাশাপাশি 549 টাকা দামের প্ল্যানটি বন্ধ হয়ে যাওয়ার ফলে ইউজারদের এখন থেকে অন্যান্য প্ল্যানগুলি দেখতে হবে।

প্রতি বছর পাওয়া যাবে ফ্রি ইন্টারন্যাশনাল রোমিং

এয়ারটেল তাদের ইউজারদের জন্য ফ্রি ইন্টারন্যাশনাল রোমিং বেনিফিট পেশ করেছে। এই স্কিমে প্রতিটি সিমে বছরে একবার ফ্রি ইন্টারন্যাশনাল রোমিঙের সুবিধা পাওয়া যাবে। বিদেশ ভ্রমণকারী ইউজারদের জন্য এই বেনিফিট যথেষ্ট উপযোগী হয়ে উঠতে পারে।

তবে গ্ৰাহকদের যাত্রা, ব্যাবহার এবং প্রযোজ্য নিয়মের ওপর এই স্কিমের বাস্তবিক বেনিফিট নির্ভর করবে। তাই বিদেশে যাওয়ার আগে রোমিং বেনিফিটের ডিটেইলস, ব্যাবহারের শর্তাবলী এবং প্রাপ্য সুবিধা সম্পর্কে জেনে নেওয়া ভালো।

Airtel Fastlane সার্ভিসের মাধ্যমে পাওয়া যাবে সুন্দর নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স

এয়ারটেল তাদের পোস্টপেইড প্ল্যানের সঙ্গে Fastlane সার্ভিস পেশ করেছে। এটিকে নেটওয়ার্ক স্লাইসিং টেকনোলজির সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে। নেটওয়ার্ককে প্রয়োজনের ভিত্তিতে আলাদা আলাদা করে অর্গানাইজ করা এই টেকনোলজির উদ্দেশ্য এবং এর ফলে সুন্দর কানেক্টিভিটি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

এই টেকনোলজির দৌলতে পোস্টপেইড ইউজাররা ডাউনলোড ও আপলোড স্পীডের পাশাপাশি নেটওয়ার্ক রেসপন্সের ক্ষেত্রেও সুবিধা পাবেন। তবে বাস্তবিক এক্সপেরিয়েন্স নেটওয়ার্ক কভারেজ, ডিভাইস এবং নেটওয়ার্কে উপস্থিত ট্রাফিকের ওপর নির্ভর করবে।

কেন ট্যারিফ বাড়িয়েছে Airtel?

পোস্টপেইড প্ল্যানের মূল্যবৃদ্ধির ফলে কোম্পানির অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার অর্থাৎ ARPU বাড়তে পারে। পোস্টপেইড ইউজাররা সাধারণত দীর্ঘ সময় পর্যন্ত একটি অপারেটরের পরিষেবাই ব্যাবহার করেন। তাই কোম্পানি মনে করছে অতিরিক্ত বেনিফিট পেলে গ্ৰাহকরা নতুন দাম মেনে নেবেন। তবে পোস্টপেইড ইউজারদের সংখ্যা প্রিপেইড ইউজারদের তুলনায় অনেকটাই কম। তাই পোস্টপেইড প্ল্যানের মূল্যবৃদ্ধির ফলে কোম্পানির ঠিক কতটা লাভ হবে তা নির্ভর করছে কোম্পানির ইউজার বেস এবং পরবর্তী ট্যারিফ স্ট্র্যাটেজির ওপর।

এবার প্রশ্ন উঠছে এই মূল্যবৃদ্ধির ফলে ইউজারদের ওপর কি প্রভাব পড়বে। প্রথমত পোস্টপেইড প্ল্যানের দাম বেড়ে যাওয়ায় এখন থেকে ইউজারদের প্রতি মাসে অতিরিক্ত দাম দিতে হবে। আবার 549 টাকা দামের প্ল্যানটি বন্ধ হয়ে যাওয়ায় ইউজারদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী অন্য কোনো প্ল্যান বেছে নিতে হবে। অন্যদিকে ফ্রি ইন্টারন্যাশনাল রোমিং এবং Fastlane বেনিফিট সেইসব ইউজারদের জন্য বেশি উপযোগী হয়ে উঠবে যারা সুন্দর নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স চান বা প্রায়ই বিদেশ সফরে যান। এই ধরনের ইউজারদের জন্য নতুন বেনিফিট বেশি দামের ঘাটতি পুষিয়ে দেবে। তবে যারা এসবের কিছুই চান না তাদের জন্য সম্পূর্ণ বিষয়টিই অতিরিক্ত টাকা খরচ।

সব দিক বিচার করে বলা যায়, এয়ারটেল তাদের পোস্টপেইড প্ল্যানের দাম ও বেনিফিট উভয়ই পরিবর্তন করেছে। ইউজারদের রিচার্জ করার আগে নতুন প্ল্যানগুলির ডেটা, কলিং, রোমিং এবং অন্যান্য বেনিফিট তুলনা করে দেখা উচিৎ।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here