ভারতীয় ইউজারদের জন্য iQOO 16 ফোনটি সম্পর্কে বড়সড় তথ্য প্রকাশ্যে এসেছে। iQOO ব্র্যান্ডের CEO Nipun Marya সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি নতুন টিজার শেয়ার করেছেন। এতে কোম্পানি তাদের আপকামিং ফ্ল্যাগশিপ ফোনের আভাস দিয়েছে। এই পোস্টে কোনো নির্দিষ্ট ফোনের নাম উল্লেখ করা হয়নি। তবে সম্প্রতি চীনে iQOO 16 ফোনটি লঞ্চ হয়েছে এবং তাই মনে করা হচ্ছে এটি এই ফোনটিরই টিজার। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন টিজারের সমস্ত খুঁটিনাটি সম্পর্কে।
জারি হল iQOO 16 ফোনের ভারতীয় টিজার
Nipun Marya তাঁর এক্স পোস্টে আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন খোঁজার কথা বলেছেন। কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। তবে ফোনের টিজার দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি iQOO 16 ফোনের ভারতীয় লঞ্চ এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানানো হতে পারে।
A query is running… #iQOO https://t.co/MV73Gc5g7k
— Nipun Marya (@nipunmarya) October 8, 2026
আগেই Geekbench লিস্টিঙে iQOO 16 ফোনটির গ্লোবাল ভেরিয়েন্ট দেখা গিয়েছিল। তাই ফোনটি চীনের বাইরেও অন্যান্য বাজারে লঞ্চের সম্ভাবনা বেড়ে গেছে। এতদিন ভারতে লঞ্চ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। কিছু রিপোর্টে কম্পোনেন্ট কস্ট বৃদ্ধির কারণে স্মার্টফোনের মূল্যবৃদ্ধি এবং এই কারণে ভারতে লঞ্চে দেরির কথা বলা হয়েছিল। তবে এবার আইকুর টিজার দেখে ভারতে ফোনটি লঞ্চ হতে চলেছে বলে ধরে নেওয়াই যায়। তবে স্বাভাবিকভাবেই এই ফোনটির দাম আগের মডেলের তুলনায় কিছুটা বেশি রাখা হতে পারে।
iQOO 16 ফোনের স্পেসিফিকেশন (চীন)
iQOO 16 স্মার্টফোনটিতে 3168×1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.85-ইঞ্চির Samsung M16 OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 165Hz LTPO রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য iQOO 16 ফোনটিতে লেটেস্ট Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হবে। ফোনটিতে LPDDR5X Ultra RAM, UFS 4.1 স্টোরেজ এবং Q4 গেমিং চিপ দেওয়া হয়েছে।
iQOO 16 ফোনটির ব্যাটারির ক্ষেত্রে বড় আপগ্ৰেড দেখা যাবে। ফোনে 8,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আগের iQOO 15 ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এই ফোনে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে ফ্ল্যাগশিপ প্রসেসর এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ iQOO 16 ফোনটি একটি ভালো বিকল্প হতে পারে।

ফটোগ্রাফির জন্য iQOO 16 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড আঙ্গেল লেন্স ও 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP Sony পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে।
স্মার্টফোনটি Android 17 বেস্ড OriginOS 7 সহ কাজ করবে। তবে কোম্পানি ভারতে ফোনটি OriginOS এর পরিবর্তে গ্লোবাল সফটওয়্যার ভার্সনে লঞ্চ করবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি কেনার জন্য এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে।









