nubia তাদের নতুন স্মার্টফোন nubia A76 4G লঞ্চ করে দিয়েছে। এই ফোনে 50MP ক্যামেরা, 5,000mAh ব্যাটারি এবং 22.5W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে আপাতত এই ফোনের দাম এবং সেল ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি। বড় ব্যাটারি ও সুন্দর ক্যামেরা সহ এই ফোনটি 4G স্মার্টফোন ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠতে পারে। নিচে এই ফোনের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
nubia A76 4G ফোনের স্পেসিফিকেশন
nubia A76 4G ফোনে 6.75 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন HD+ অর্থাৎ 720p+ রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে 500nits ব্রাইটনেস দিতে সক্ষম। 90Hz রিফ্রেশ রেটের দৌলতে এই ফোনে সাধারণ 60Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লের তুলনায় স্মুথ স্ক্রলিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
এই ফোনটির ব্যাক প্যানেলে বড় ক্যামেরা আইল্যান্ড যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ডিজাইন ফ্ল্যাগশিপ ফোনের ডিজাইন দ্বারা অনুপ্রাণিত। nubia A76 4G ফোনটি Carbon Black, Polar Grey এবং Sand Gold কালার অপশনে সেল করা হবে।
nubia A76 4G ফোনে প্রসেসিঙের জন্য 1.8GHz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর রয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে প্রসেসরের নাম ও অন্যান্য হার্ডওয়্যার ডিটেইলস শেয়ার করা হয়নি। এই ফোনে 4.5G কানেক্টিভিটি পাওয়া যাবে বলে জানানো হয়েছে, তবে এক্ষেত্রেও সঠিক নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড এবং ডাউনলোড-আপলোড স্পীড ঘোষণা করা হয়নি। এই ফোনটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করে না।
ফটোগ্রাফির জন্য nubia A76 4G ফোনে 50MP AI ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে অন্য দুটি সেন্সর সম্পর্কে কিছুই বলা হয়নি। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 22.5W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।
nubia A76 4G ফোনের দাম এবং সেল
কোম্পানি এখনও তাদের nubia A76 4G ফোনের দাম এবং সেল ডেট ঘোষণা করেনি। এছাড়া এখনও পর্যন্ত এই ফোনটি অনলাইন স্টোর বা মোবাইল ক্যারিয়ারেও দেখা যায়নি। খুব তাড়াতাড়ি এই ফোনের দাম এবং সেল ডিটেইলস জানিয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
যেসব ইউজাররা একটি নতুন বাজেট স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা nubia A76 4G ফোনের দাম ও সেল ডেট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। তবে ভারতের বাজারে এই ফোনটি সেল করা হবে না। দেশের বাজারে উপস্থিত realme, Lava, Tecno ব্র্যান্ডের বিভিন্ন সস্তা স্মার্টফোন এই ফোনের বিকল্প হিসাবে যথেষ্ট উল্লেখযোগ্য।











