বিগত কিছুদিন ধরেই OPPO Reno 17 সিরিজ সংক্রান্ত তথ্য ক্রমাগত প্রকাশ্যে এসে চলেছে। ইতিমধ্যেই এই সিরিজের অধীনে আসন্ন OPPO Reno 17 এবং OPPO Reno 17 Pro ফোনের স্পেসিফিকেশন ইন্টারনেটে শেয়ার করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে। সম্প্রতি NBTC সার্টিফিকেশন সাইটে OPPO Reno 17 5G ফোনটি দেখা গেছে। এবার OPPO Reno 17 5G ফোনটি ভারতের BIS সার্টিফিকেশন পেয়েছে।
OPPO Reno 17 ফোনের সার্টিফিকেশন ডিটেইলস
BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড সাইটে OPPO Reno 17 ফোনটি CPH2975 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। ভারতের বাজারে বিক্রিত স্মার্টফোনের স্ট্যান্ডার্ড এবং সেফটি নির্ধারণকারী এই সরকারি এজেন্সি Reno 17 ফোনটিকে R-93005800 রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে। BIS প্ল্যাটফর্মে ফোনটির স্পেসিফিকেশন শেয়ার করা হয়নি, তবে লিস্টিং দেখে বোঝাই যাচ্ছে এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। অর্থাৎ OPPO Reno 17 ফোনের ভারতে লঞ্চ কনফার্ম বলে ধরে নেওয়াই যায়, এখন অপেক্ষা শুধু লঞ্চ ডেট ঘোষণার।

OPPO Reno 17 সিরিজের স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে OPPO Reno 17 এবং OPPO Reno 17 Pro ফোনদুটি লঞ্চ করা হবে। এই দুটি স্মার্টফোন অ্যান্ড্রয়েড 17 বেস্ড ColorOS 17 সহ কাজ করবে। এই সিরিজের বেস মডেল অর্থাৎ OPPO Reno 17 ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে।
অন্যদিকে OPPO Reno 17 Pro ফোনটি MediaTek Dimensity 8550 Super প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 2.2GHz থেকে 3.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। OPPO এর ফোনদুটি 12GB RAM সহ 128GB, 256GB এবং 512GB স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 17 5G ফোনটি শক্তিশালী 7000mAh ব্যাটারি সহ গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। এই ব্যাটারি চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। একইসঙ্গে ফোনের 50MP তিনটি সেন্সর যোগ করা হতে পারে। কম্প্যাক্ট ডিজাইন সহ OPPO Reno 17 5G ফোনটিতে IP69 রেটিং থাকবে।
OPPO Reno 17 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে গিম্বেল স্টাইল স্টেবলাইজেশন টেকনোলজি সাপোর্টেড 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP periscope telephoto সেন্সর এবং 50MP ultrawide অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OPPO Reno 17 Pro ফোনটি 50MP ফ্রন্ট ক্যামেরা সহ পেশ করা হতে পারে।
লিক অনুযায়ী Reno 17 Pro 5G ফোনটিতে 6.32-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। জানিয়ে রাখি আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে OPPO Reno 17 সিরিজ লঞ্চ করা হতে পারে। এরপর জানুয়ারি মাসের দিকে ফোনটি ভারতের বাজারে পেশ করা হতে পারে।











