200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ হল Huawei nova 16s Pro স্মার্টফোন, সঙ্গে এসেছে nova 16s

Huawei গ্লোবাল মার্কেটে তাদের ‘নোভা’ সিরিজের অধীনে Huawei nova 16s এবং Huawei nova 16s Pro নামের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। 7000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার সহ এই ফোনদুটি মালয়েশিয়ার বাজারে পেশ করা হয়েছে। সিরিজের প্রো মডেলে 200MP ক্যামেরা যোগ করা হয়েছে। এই দুটি নতুন ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Huawei nova 16s এবং nova 16s Pro ফোনের স্পেসিফিকেশন

Huawei nova 16s ফোনে 2800 × 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.68-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। অপরদিকে Huawei nova 16s Pro ফোনে 2856 × 1320 পিক্সেল রেজোলিউশন সহ 6.84-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। উভয় ফোনের ডিসপ্লে OLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 2160Hz PWM ডিমিং সাপোর্ট করে। এছাড়া nova 16s ফোনের স্ক্রিন 5500nits এবং nova 16s Pro ফোনের স্ক্রিন 6000nits ব্রাইটনেস দিতে সক্ষম।

এই দুটি নতুন ফোন‌ই EMUI 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য nova 16s ফোনে 2.29GHz ক্লক স্পীডযুক্ত Huawei Kirin 8020 চিপসেট যোগ করা হয়েছে এক‌ইভাবে nova 16s Pro ফোনে 2.50GHz ক্লক স্পীডযুক্ত Kirin 9010S অক্টাকোর প্রসেসর রয়েছে। এই দুটি 5G ফোনেই 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।

Huawei nova 16s 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.9 অ্যাপার্চারযুক্ত 50MP আলট্রা ভিশন প্রাইমারি সেন্সর এবং f/2.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP RYYB পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Huawei nova 16s Pro ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 200MP প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.6 অ্যাপার্চারযুক্ত 50MP RYYB Periscope Telephoto লেন্স এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 50MP Portrait সেলফি সেন্সর এবং সাপোর্টিভ কালার লেন্স রয়েছে।

Huawei nova 16s এবং Huawei nova 16s Pro ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। উভয় ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi, Bluetooth 6 এবং NFC রয়েছে।

Huawei nova 16s এবং nova 16s Pro ফোনের দাম

ইন্দোনেশিয়াতে Huawei nova 16s 5G ফোনটির দাম রাখা হয়েছে IDR 11,999,000 অর্থাৎ প্রায় 62 হাজার টাকা। এই ফোনটি Breathing Crystal এবং Starry Black কালার অপশনে সেল করা হবে। এক‌ইভাবে Huawei nova 16s Pro 5G ফোনটি IDR 13,999,000 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 73 হাজার টাকার কাছাকাছি দামে বাজারে আনা হয়েছে। এই ফোনটি Isle Blue এবং Starry Black কালার অপশনে পেশ করা হয়েছে। আগামী 28 অক্টোবর থেকে ইন্দোনেশিয়াতে এই ফোনদুটি সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here