
চীনের বাজারে OnePlus 16 স্মার্টফোনটি লঞ্চের পর থেকেই এর নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ OnePlus 17 ফোনের লিক প্রকাশ্যে এসে চলেছে। নতুন লিকের মাধ্যমে আপকামিং স্মার্টফোনের ডিসপ্লে সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়েছে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী OnePlus 17 ফোনটিতে সম্ভবত 2K রেজোলিউশন সাপোর্টেড বড় ডিসপ্লে এবং 240Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে। টিপস্টার এখনও পর্যন্ত এই ডিসপ্লে সহ আসন্ন ফোনের নাম সম্পর্কে নিশ্চিত কিছু জানায়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 17 স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
OnePlus 17 ফোনের সম্ভাব্য ডিটেইলস (লিক)
টিপস্টার Digital Chat Station চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে OnePlus 17 ফোনের ডিসপ্লে ডিটেইলস শেয়ার করেছেন। টিপস্টার জানিয়েছেন BOE এর একটি নতুন ধরনের ডিসপ্লে প্যানেল তৈরী করা হয়েছে। এতে প্রায় 6.89 ইঞ্চির এবং 2K রেজোলিউশন দেওয়া হতে পারে।
এই ডিসপ্লেতে নেক্সট জেনারেশন LIPO টেকনোলজি ব্যাবহার করা হতে পারে। এর সাহায্যে ফোনের চারদিকে অত্যন্ত স্লিম বেজল দেখা যাবে। একইসঙ্গে প্যানেলে BT.2020 কালার গামুট এবং কাস্টম IC আউটপুট পাওয়া যাবে।

লিক অনুযায়ী ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ফোনের 240Hz রিফ্রেশ রেট। টিপস্টারের বক্তব্য অনুযায়ী আবারও এই আল্ট্রা-হাই রিফ্রেশ রেট নিয়ে পরীক্ষা করা হচ্ছে। তাই ফোনে ফাইনালি 240Hz রিফ্রেশ রেট দেওয়া হবে কি না সেই বিষয়ে এখনই স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
ডিজিটাল চ্যাট স্টেশন তাদের পোস্টের মাধ্যমে নতুন BOE ডিসপ্লে সহ আপকামিং ফোনের নাম জানায়নি। তবে ওয়েইবোর পোস্টের কমেন্ট সেকশনে ইউজাররা আপকামিং ফোনের নাম OnePlus 17 হবে বলে জানিয়েছে। তাই নতুন ডিসপ্লে স্পেসিফিকেশন OnePlus এর আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
OnePlus 17 ফোনটি 2K রেজোলিউশন এবং 240Hz রিফ্রেশ রেট সহ লঞ্চ করা হলে, এই ফোনটিতে অসাধারণ গেমিং এবং স্ক্রোলিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। অন্যদিকে LIPO টেকনোলজির সাহায্যে ফোনটি সবচেয়ে বেশি স্ক্রিন-টু-বডি রেশিও সহ লঞ্চ করা হতে পারে।
এখনও কয়েক মাস পর লঞ্চ হবে OnePlus 17
এখনও কয়েক মাস পরে OnePlus 17 ফোনটি লঞ্চ করা হবে। আপাতত উপরোক্ত সমস্ত তথ্য প্রাথমিক লিক হিসাবে মনে করা উচিৎ। টিপস্টারের জানানো BOE ডিসপ্লে টেকনোলজি OnePlus 17 ফোনটিতে ব্যাবহার করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। অদূর ভবিষ্যতে আপকামিং স্মার্টফোনের সংক্রান্ত আরও তথ্য জানানো হবে।








