লিক হল Vivo Y21s 5G ফোনের স্পেসিফিকেশন এবং ছবি, 6500mAh ব্যাটারি সহ শীঘ্রই হতে পারে লঞ্চ

ভিভো তাদের Y-series এর অধীনে নতুন Vivo Y21s 5G স্মার্টফোন ভারতে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে সম্প্রতি লিকের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন এবং রেন্ডার প্রকাশ্যে এসেছে। টিপস্টার সুধাংশু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে Vivo Y21s 5G স্মার্টফোনের তথ্য শেয়ার করেছেন। লিক অনুযায়ী vivo Y21s 5G ফোনে 6,500mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y21s 5G স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

vivo Y21s 5G ফোনের ডিজাইন (লিক)

টিপস্টারের শেয়ার করা ছবিতে vivo Y21s 5G ফোনটি Dark Blue এবং White কালার অপশনে দেখা গেছে। লিক হওয়া রেন্ডারের মাধ্যমে ফোনটি ফ্ল্যাট ফ্রেমে দেখানো হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলের উপরের অংশে দুটি বড় ক্যামেরা রিং সহ এলইডি ফ্ল্যাশ রয়েছে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলে ওয়াটার ড্রপ নচ স্টাইলের ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের চারদিকে কিছুটা মোটা ভেজাল সহ চওড়া চিন পোর্ট রয়েছে। আপকামিং ফোনের ডানদিকের ফ্রেমে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। লিক রেন্ডারের মাধ্যমে ফোনটির ডিজাইন সিম্পল এবং ক্লিন দেখাচ্ছে।

vivo Y21s 5G Leak Photo

vivo Y21s 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)

লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী vivo Y21s 5G ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP65 রেটিং যোগ করা হতে পারে।

লিক অনুযায়ী vivo Y21s 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে। এই দুই বছর পুরোনো অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ভিভো 5G ফোনটি 4GB RAM + 64GB Storage, 4GB RAM + 128GB Storage এবং 6GB RAM + 128GB Storage সহ তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।

প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য vivo Y21s 5G ফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 0.08MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। টিপস্টার জানিয়েছেন পাওয়ার ব্যাকআপের জন্য vivo Y21s 5G স্মার্টফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

মনে করিয়ে দিই ভারতের BIS সার্টিফিকেশন সাইটে vivo Y21s 5G ফোনটি V2670 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। BIS লিস্টিঙের জন্য ফোনটির ভারতীয় লঞ্চের সম্ভাবনা বেড়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে বড় ব্যাটারি এবং বড় ডিসপ্লে সহ 5G vivo Y21s 5G স্মার্টফোনটি একটি ভালো বিকল্প হতে পারে। তবে যেসব ইউজাররা হেভি গেমিং এবং শক্তিশালী পারফরমেন্সের জন্য স্মার্টফোন খুঁজছেন, সেইসব ইউজারদের জন্য দুই বছর পুরোনো প্রসেসর সহ স্মার্টফোনটি নিরাশ করতে পারে। অন্যদিকে 5MP ফ্রন্ট ক্যামেরার জন্যও ফোনটি কিছুটা পিছিয়ে থাকতে পারে। কিন্তু যারা শক্তিশালী প্রসেসর এবং ক্যামেরা নয়, বরং বড় ডিসপ্লে এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তারা আপকামিং vivo Y21s 5G স্মার্টফোনের জন্য অপেক্ষা করতে পারেন।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত vivo Y21s 5G ফোনের দাম প্রকাশ করা হয়নি। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাজারে ফোনটির অবস্থান এবং প্রতিদ্বন্দ্বী ফোনগুলির সম্পর্কে ধারণা করা কিছুটা কঠিন হবে। প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন দেখে আমাদের ধারণা ফোনটি 20 টাকা রেঞ্জে 5G স্মার্টফোন হতে পারে এবং কোম্পানি 20,000 টাকার চেয়েও কম দামে বড় ব্যাটারি সহ সস্তা স্মার্টফোন ট্রেন্ড হলো করতে পারে। আপকামিং ফোনটি মার্চ মাসে লঞ্চ হওয়া vivo Y সিরিজের vivo Y21 5G ফোনটিকে রিপ্লেস করতে পারে। ব্র্যান্ডের ওয়েবসাইটে ফোনটি প্রাথমিক 20,999 টাকা (4GB+64GB) দামে লিস্টেড রয়েছে। জানিয়ে রাখি vivo Y21 ফোনের স্পেসিফিকেশন অনেকটাই লিক হওয়া vivo Y21s 5G ফোনের মতো দেখাচ্ছে। স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে ফোনটি 20 টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে। এই প্রাইস রেঞ্জে 7,000mAh ব্যাটারি এবং Snapdragon 6s Gen 4 প্রসেসর সহ Moto G Max 5G এবং বড় 7,900mAh ব্যাটারি সহ POCO M8x 5G স্মার্টফোনদুটি vivo Y21s 5G ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here