
Vivo তাদের S-Series এর নতুন Vivo S70 Pro স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। টিপস্টার Gadgetsdata জানিয়েছেন আপকামিং ফোনটিতে Snapdragon 8s Gen 4 প্রসেসর, 200MP ক্যামেরা এবং 7000mAh এর চেয়েও বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হতে পারে। এছাড়া ফোনে 1.5K OLED ডিসপ্লে এবং টেলি-কনভার্টার সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ বা অন্যান্য ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo S70 Pro স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল Vivo S70 Pro ফোনের স্পেসিফিকেশন
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo S70 Pro ফোনটিতে 6.59 ইঞ্চির ফ্ল্যাট LTPS OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে মেটাল ফ্রেম ব্যাবহার করা হতে পারে এবং জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 রেটিং দেওয়া হতে পারে।
vivo S70 Pro (globally, it could be V90 Pro) :
• 6.59″ 1.5K flat LTPS OLED
• Snapdragon 8s Gen 4
• Could feature 200MP main 📸
• 64MP LYT-610 OIS Telephoto
• 8MP UW
• 50MP Selfie
🔭200mm teleconverter support
• 7000mAh+ battery ~90W⚡
• Metal frame, IP69 https://t.co/irsP186eEP— Debayan Roy (Gadgetsdata) (@Gadgetsdata) November 20, 2026
Vivo S70 Pro স্মার্টফোনটিতে প্রসেসিঙের জন্য Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। আগের Vivo S60 5G ফোনে Snapdragon 8s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছিল। অর্থাৎ নতুন মডেলে নেক্সট জেনারেশন চিপসেট দেওয়া হতে পারে। তবে ফোনটির টেস্টিঙের পরই এর সঠিক পারফরমেন্স সম্পর্কে ধারণা করা যাবে।
Vivo S60 5G ফোনের সঙ্গে পার্থক্য
আগের Vivo S60 5G ফোনের তুলনায় আপকামিং S70 Pro ফোনের ক্যামেরা এবং প্রসেসরের ক্ষেত্রে পরিবর্তন করা হতে পারে। S60 5G ফোনটিতে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে, 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP টেলিফটো ক্যামেরা রয়েছে। অন্যদিকে S70 Pro স্মার্টফোনে1.5K LTPS OLED প্যানেল সহ 200MP প্রাইমারি ক্যামেরা এবং 64MP টেলিফটো সেন্সর থাকবে বলে জানা গেছে। আগের মডেলটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। চার্জিঙের দিক দিয়ে দুটি ফোনেই 90W সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য Vivo S70 Pro ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 200MP প্রাইমারি ক্যামেরা, OIS সাপোর্টেড 64MP Sony LYT-610 টেলিফটো ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে জানানো হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব इस 200mm টেলি-কনভার্টার সাপোর্ট, ফলে দূরের বিষয়বস্তুর ছবি তোলার সময় ইউজাররা অতিরিক্ত জুমের জন্য এটি ব্যাবহার করতে পারবেন। যারা মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে জুম করতে পছন্দ করেন এমন ইউজারদের জন্য এই ফিচার একটি ভালো অপশন হয়ে উঠবে। তবে ক্যামেরার সঠিক কোয়ালিটি শুধুমাত্র সেন্সরের ওপরই নয়, বরং ইমেজ প্রসেসিং এবং স্টেবলাইজেলনের ওপরও নির্ভর করবে।
লিক অনুয়ায়ী Vivo S70 Pro ফোনটিতে 7000mAh এর চেয়েও বেশি ব্যাটারি দেওয়া হতে পারে। এতে কমপক্ষে 90W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যারা দীর্ঘক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে, গেম খেলতে বা ফটোগ্রাফি করতে পছন্দ করেন, তাদের জন্য বড় ব্যাটারি সহ স্মার্টফোনটি সুন্দর অপশন।
বর্তমানে স্মার্টফোন কোম্পানিগুলি তাদের ফোনের ক্ষেত্রে প্রসেসর এবং ডিসপ্লের পাশাপাশি ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং স্পীড এবং ক্যামেরা জুম কোয়ালিটির ওপরও বিশেষ নজর দিচ্ছে। প্রকাশ্যে আসা Vivo S70 Pro ফোনের ফিচার দেখে এই ধারণাই পাওয়া যাচ্ছে।
Vivo V90 Pro নামে হতে পারে গ্লোবাল লঞ্চ
টিপস্টারের বক্তব্য অনুযায়ী চীনের বেশ কিছু বাজারে Vivo S70 Pro ফোনটি Vivo V90 Pro নামে লঞ্চ করা হতে পারে। Vivo তাদের চীনে লঞ্চ হওয়া S সিরিজের ফ্রোনগুলি গ্লোবাল বাজারের V-সিরিজের অধীনে পেশ করে থাকে। কোম্পানির আপকামিং ফোনটি V90 Pro নামে পেশ করা হলে কোম্পানির বিভিন্ন মার্কেটে আলাদা আলাদা নামের স্ট্র্যাটেজি বজায় থাকবে। তবে গ্লোবাল নাম এবং লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি।
এর আগে চীনের 3C সার্টিফিকেশন সাইটে Vivo এর একটি ফোন V2637A মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। এই সাইটে ফোনটি 90W চার্জিং ফিচার সহ স্পট হয়েছিল। তাই এটি S70 সিরিজের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। যদিও এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম জানা যায়নি।
জানিয়ে রাখি লিক স্পেসিফিকেশন অনুযায়ী Vivo S70 Pro ফোনটি ক্যামেরা এবং ব্যাটারি দিক দিয়ে উল্লেখযোগ্য হতে পারে। তবে ফোনের সঠিক অবস্থান দাম, ক্যামেরা পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ এবং সফটওয়্যার এক্সপেরিয়েন্সের ওপর নির্ভর করছে। তাই আপকামিং ফোনের নিশ্চিত স্পেসিফিকেশন জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।








