ভারতে লঞ্চ হয়েছে HMD Rise স্মার্টফোন, প্রথম দিন 9999 টাকা দামে সেল হবে 5000mAh ব্যাটারি, 13MP ক্যামেরা এবং 4GB RAM সহ এই স্মার্টফোন

HMD ভারতের বাজারে তাদের সস্তা HMD Rise স্মার্টফোন লঞ্চ করেছে। 2 ডিসেম্বর থেকে এই 4G Smartphone শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা প্রস কনফারেন্সে জানানো হয়েছে সেল শুরুর প্রথম দিন HMD Rise ফোনটিকে 9,999 টাকা দামে কেনা যাবে। তবে পরবর্তীতে এই ফোনের দাম কেমন হবে সেই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। HMD Rise ফোনের 4GB RAM + 64GB storage অপশনে Unisoc প্রসেসর, 5000mAh battery, 13MP camera এবং Sarvam AI ফিচার দেওয়া হয়েছে।

HMD Rise ফোনের স্পেসিফিকেশন

HMD Rise স্মার্টফোনে 20:9 অ্যাস্পেক্ট রেশিও দিয়ে তৈরি 576 x 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.52 ইঞ্চির এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছ। এই ওয়াটার ড্রপ নচ স্টাইলের স্ক্রিন 60Hz রিফ্রেশ রেট এবং 460nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ভারতের বাজারে HMD ফোনটি Indigo Silver, Midnight Gold এবং Emerald Gold কালার অপশনে সেল করা হবে।

HMD Rise

HMD Rise অ্যান্ড্রয়েড গো এডিশনে লঞ্চ করা হয়েছে। এতে গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করা যাবে। এই অ্যাপ্লিকেশনটি ফোনে কম স্টোরেজ নেয, কম ইন্টারনেটে ব্যাবহার করা যায় এবং ব্যাটারি কম খরচ হয়। প্রসেসিঙের জন্য ফোনটিতে Unisoc 9863A প্রসেসর দেওয়া হয়েছে। ইউজাররা ফোনটিতে 4GB Virtual RAM অপশন উপভোগ করতে পারবেন।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13MP ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া WiFi এবং Bluetooth 5.2 ফিচারের পাশাপাশি 4G ফোনটিতে Indus by Sarvam AI এবং Sanchar Saathi ইন্ট্রিগ্ৰেশন সাপোর্ট করে।

কোম্পানি তাদের HMD Rise ফোনটি 10 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করেছে। এই প্রাইস রেঞ্জে ফোনটি Redmi, realme এবং Samsung ব্র্যান্ডের বাজেট ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। HMD Rise ফোনটি স্পেসিফিকেশনের দিক দিয়ে অ্যাভারেজ হলেও Sarvam AI এর সঙ্গে পার্টনারশিপে Indus AI এক্সপেরিয়েন্সের ফোনের উল্লেখযোগ্য ফিচার। এই ফোনের 22টি ভারতীয় ভাষার সাপোর্টের দৌলতে গ্ৰামের পরিবেশের মানুষ, বয়স্ক এবং কম পড়া-লেখা জানা ইউজাররা খুব সহজেই ফোনটি ব্যাবহার করতে পারবেন। এই ফোনের মধ্যে দিয়ে কোম্পানি যেসব ইউজাররা ফিচার ফোন থেকে স্মার্টফোনে শিফট হচ্ছে এমন ইউজারদের টার্গেট করতে চলেছে।

HMD Rise

যারা শুধুমাত্র কল, ভিডিও দেখা এবং মাঝেমধ্যে ইন্টারনেট ব্যাবহার করার জন্য স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য HMD Rise ফোনটি ভালো অপশন হবে। অন্যদিকে ফোনের 5000mAh ব্যাটারি সাধারণ ব্যাবহারে ভালো ব্যাকআপ দিতে সক্ষম। যেসব ইউজাররা মূলত দৈনন্দিন কাজের জন্য ফোন কেনার কথা ভাবছেন, এই ফোনের মধ্যে দিয়ে কোম্পানি সেই ইন্ডাস্ট্রির ট্রেন্ড হলো করছে। Unisoc 9863A প্রসেসর, 4GB RAM এবং 64GB স্টোরেজ দেখে মনে করা হচ্ছে ফোনটিতে হবি গেমিং এবং মাল্টিটাস্কিং করা সম্ভব নয়।

যারা 10 হাজার টাকা রেঞ্জে স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য HMD Rise 4G ফোনটি ভালো অপশন হবে। এছাড়া itel Zeno 300 4G, Ai+ Pulse 2 FE 4G এবং boltt Evo 4G ফোনগুলিও ইউজাররা দেখতে পারেন। এই তিনটি স্মার্টফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে Ai+ এবং boltt ফোনে 50MP ক্যামেরা পাওয়া যায়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here