Home খবর সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়, সিমের জন্য আধার কার্ড জরুরি নয়, জেনে নিন কোথায় আধার প্রয়োজনীয় এবং কোথায় নয়

সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়, সিমের জন্য আধার কার্ড জরুরি নয়, জেনে নিন কোথায় আধার প্রয়োজনীয় এবং কোথায় নয়

আধার কার্ড নিয়ে প্রায় সরকার, জনতা ও কোর্টের মধ্যে টানাপোড়েন চলতে থাকে। সুপ্রিম কোর্ট আধার কার্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ রায় দিয়েছে যা শুধু জনতার স্বস্তির কারণ হবে না বরং আধারের ব‍্যবহার কোথায় হবে এবং কোথায় হবে না তাও বলে দেওয়া হয়েছে। এই শুনানি থেকে সবচেয়ে বড় সুবিধা মোবাইল ফোন ইউজারদের হবে, সিম কেনার জন্য আধার কার্ড ব্যবহার করতে হবে না বরং অন‍্য যে কোনো পরিচয় পত্র দিয়ে সিম নেওয়া যাবে।

কোর্টের রায়

এতদিন সিম নেওয়ার জন্য সরকারের তরফ থেকে আধার বাঞ্ছনীয় করে রাখা হয়েছিল। এমনকি কারুর যদি পুরোনো সিম থাকে তবে তাকেও ইকেওয়াইসির মাধ্যমে আধার রেজিস্ট্রেশন করাতে হয়েছে। এবার কোর্টের নতুন রায় দেওয়ার পর এই বাধা বাধকতা শেষ হয়ে গেছে। এই শুনানির পর মোবাইল কোম্পানিগুলোর অসুবিধা বৃদ্ধি পেতে পারে কারণ প্রতিটি কোম্পানির কাছে ইকেওয়াইসি সেট‌আপ তৈরি করা আছে তাই আধার কার্ড দেওয়া বন্ধ করলে নতুন সিম নেওয়ার জন্য আবার হয়তো ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে।

সবচেয়ে বড় কথা সুপ্রিম কোর্ট বুধবার তাদের এই শুনানিতে কেন্দ্রের এই সুদূর প্রসারি প্রকল্প আধারকে সাংবিধানিক ভাবে বৈধ আক্ষা দিয়েছে, এতদিন আধারের বৈধতা নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল। এই বৈধতা প্রদানের সঙ্গে কোর্ট আরও জানিয়েছে ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, ফোন বা সিম কিনতে, স্কুল-কলেজে ভর্তি ও পরীক্ষার জন্য আধার কার্ড বাঞ্চনীয় নয়।
আধার সম্পর্কে এই গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে পাঁচ সদস‍্যের বেঞ্চ থেকে নেওয়া হয়েছে। তবে এর সঙ্গে কোর্ট জানিয়েছে আয়কর রিটার্ন ভরতে, প‍্যান কার্ড বানাতে ও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা উপভোগ করতে আধার কার্ডের ব‍্যবহার আগের মতোই থাকবে।

টেলিকম কোম্পানির অসুবিধা

সুপ্রিম কোর্টের দেওয়া আধার কার্ড সম্পর্কে দেওয়া নতুন রায়ের জন্য টেলিকম কোম্পানি, ব‍্যাঙ্ক ও ই-ওয়ালেটের মতো কোম্পানিগুলি সমস‍্যার মুখে পড়বে। মনে করা হচ্ছে আধারের ব‍্যবহার বন্ধ হয়ে যাওয়ার ফলে ফিজিক্যাল ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য খরচা 10 গুণ বেড়ে যাবে। আগে ভোটার আইডি বা অন্য যে কোনো সচিত্র পরিচয়পত্র দেখিয়ে সিম নিয়ে কোম্পানির অফিস বা অন‍্য কোনো ঠিকানায় গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হত। এই প্রক্রিয়ায় ফর্ম ভরা ও অন‍্যান‍্য বেশ কিছু ব‍্যাপারে অনেক ক্ষেত্রে কাগজের অপচয় হত।

অথচ ইভেরিফিকেশনের জন্য শুধুমাত্র আধার নাম্বার ও আঙ্গুলের ছাপ দিয়ে দিলেই পুরো ভেরিফিকেশন হয়ে যায়। আলাদা করে ফিজিক্যাল ভেরিফিকেশন প্রয়োজন হয় না। তাই এই পদ্ধতি টেলিকম কোম্পানিগুলির জন্য অত‍্যন্ত সহজ ছিল। এখন কোর্টের সমস্ত বেসরকারি কোম্পানিগুলির আধার অ্যাকসেস আটকে দেওয়ার ফলে এই পদ্ধতি আরও কঠিন হতে চলেছে।

আপাতত এই আদেশের পর ইন্ডিয়ান সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন (সিওএআই) এর দাবি অনুযায়ী তারা সুপ্রিম কোর্টের এই রায়কে সমর্থন করেন। তবে এর ফলে টেলিকম কোম্পানিগুলির অতিরিক্ত খরচা বেড়ে যাবে যা আগে থেকেই 7.8 লক্ষ কোটির দেনায় ডুবে আছে।

গ্ৰাহকদের কি সুবিধা হবে?

সুপ্রিম কোর্টের এই রায়ের পর সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হয়ে দাড়িয়েছে। এর ফলে আবার ভোটার আইডি ও প‍্যান কার্ডসহ অন‍্যান‍্য পরিচয়পত্র ব‍্যবহার করতে পারবেন। অকারণে কোথাও আধার নাম্বার দিতে হবে না। আধার নাম্বারে ব‍্যাঙ্ক ডিটেইলসসহ অনেক ব‍্যাক্তিগত তথ্য দেওয়া থাকে যার বিভিন্ন ধরনের দুর্ব‍্যাবহার করা যেতে পারে।

গ্ৰাহকদের কি ক্ষতি হতে পারে?

আপাতত ইভেরিফিকেশন বন্ধ হ‌ওয়ার ফলে গ্ৰাহকদের সবচেয়ে বড় ক্ষতি হবে তাদের আবার লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর সঙ্গেই সিম কিনে নিলেও অ্যাক্টিভেশনের জন্য বেশি সময় লাগতে পারে। এমনকি অতিরিক্ত খরচা বেড়ে যাওয়ায় বিভিন্ন কোম্পানির সিম চার্জ‌ও বাড়ানো হতে পারে।

সরকারের বক্তব‍্য

এবিষয়ে তথ্য-প্রযুক্তি ও আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের বক্তব্য হল কেন্দ্রীয় সরকার আইনের কিছু পরিবর্তন করতে পারে এবং এর জন্য নতুন আইনের প্রয়োগ করা হতে পারে যাতে বেসরকারি কোম্পানিগুলি কিছু মাত্রায় আধার ডেটা অ্যাকসেস করতে পারে এবং ব‍্যাক্তিগত তথ্যের দুর্ব‍্যাবহার না হয় সেবিষয়েও খেয়াল রাখা হবে। তিনি আরও বলেছেন এটি একটি লম্বা প্রক্রিয়া এবং এতে কিছু সময় লাগতে পারে।

কোন কাজের জন্য আধার কার দরকারি
1. প‍্যান কার্ড বানানোর জন্য আধার নাম্বার অনিবার্য।
2. আয়কর পরিশোধের জন্য আধার নাম্বার আবশ্যক।
3. বিভিন্ন সরকারি সুবিধাজনক যোজনা ও সাবসিডি সহ অন‍্যান‍্য সুুবিধা উপভোগ করতে আধার নাম্বার দিতে হবে।

কোন ক্ষেত্রে আধার কার্ড প্রয়োজনীয় নয়
1. আগেই বলা হয়েছে সিম কার্ড নেওয়ার জন্য আধার নাম্বার দিতে হবে না।
2. মাঝখানে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য আধার নাম্বার দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট এই প্রস্তাব খারিজ করে দিয়েছে।
3. ছাত্রদের জন্য সুখবর এখন থেকে আর সিবিএস‌ই, ইউজিসি, নিফ্ট ও কলেজসহ অন‍্যান‍্য ক্ষেত্রে আধার নাম্বার প্রয়োজনীয় নয়।
4. কোনো স্কুলে ভর্তি হ‌ওয়ার সময় আধার আবশ‍্যক নয়।
5. কোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে কোনো বাচ্চার আধার কার্ড না থাকলে তাকে কোনো সরকারি সুবিধা থেকে কোনো ভাবেই বঞ্ছিত করা যাবে না।