Home খবর বাজার কাঁপাবে Airtel! মাত্র 279 টাকায় পাওয়া যাবে Netflix সহ 25 OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস

বাজার কাঁপাবে Airtel! মাত্র 279 টাকায় পাওয়া যাবে Netflix সহ 25 OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস

ভারতের জনপ্রিয় টেলিকম কোম্পানি Airtel তাদের প্রিপেইড ইউজারদের জন্য একটি নতুন ও বিশেষ অল-ইন-ওয়ান OTT এন্টারটেইনমেন্ট প্যাক লঞ্চ করেছে। এই প্যাকের বিশেষত্ব হল এতে ইউজারদের Netflix, JioHotstar, Zee5, SonyLiv এর মতো 25+ জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস দেওয়া হয়। এই প্ল্যানটি লঞ্চের মাধ্যমে Airtel দেশের একমাত্র টেলিকম কোম্পানির মুকুট জিতে নিয়েছে, যার কাছে একটি সিঙ্গেল প্যাকে এতগুলি OTT প্ল্যাটফর্ম পাওয়া যায়। এই এন্টারটেইনমেন্ট প্যাকটি 279 টাকা দামে লঞ্চ করা হয়েছে। তবে প্ল্যানটির ভ্যালু 750 টাকা বলে জানানো হয়েছে। এছাড়া Airtel এমন প্ল্যানও পেশ করেছে, যেটি রিচার্জ করে আনলিমিটেড 5G ডেটা এবং আনলিমিটেড কলিং পাওয়া যায়। এই প্ল্যানের দাম শুরু 598 টাকা থেকে।

Airtel এর নতুন OTT এন্টারটেইনমেন্ট প্ল্যান

প্রিপেইড প্ল্যান বেনিফিট দাম ও ভ্যালিডিটি
Direct Subscription via Xstream App নেটফ্লিক্স বেসিক + জি5 + জিওহটস্টার + এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম 279 টাকা (1 মাস)
Content-Only Prepaid Pack নেটফ্লিক্স বেসিক + জি5 + জিওহটস্টার + এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম 279 টাকা (1 মাস)
Unlimited Data & Calls Bundles নেটফ্লিক্স বেসিক + জি5 + জিওহটস্টার + এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম 598 টাকা (28 দিন) 1729 টাকা (84 দিন)

 

ডাইরেক্ট সাবস্ক্রিপশন প্যাক (এয়ারটেল এক্সট্রিম প্লে অ্যাপের মাধ্যমে)

এই প্যাকে ইউজাররা মাত্র 279 টাকা দামে 1 মাসের ভ্যালিডিটি সহ নেটফ্লিক্স বেসিক, জি5, জিওহটস্টার এবং এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম অ্যাক্সেস করতে পারেন। যেসব ইউজাররা ডেটা বা কলিং বেনিফিট ছাড়াই শুধুমাত্র ওটিটি কন্টেন্ট উপভোগ করতে চান, এই প্ল্যানটি তাদের জন্য একটি আদর্শ অপশন। 750 টাকা দামের তুলনায় এই প্ল্যানের দাম অনেকটাই কম রাখা হয়েছে। এয়ারটেল এক্সট্রিম প্লে অ্যাপের মাধ্যমে এই প্ল্যানটি সরাসরি রিচার্জ করে পছন্দের শো, ফিল্ম এবং অরিজিনাল কন্টেন্ট উপভোগ করা যাবে।

প্রিপেইড কন্টেন্ট অনলি প্যাক

এই প্ল্যানেও 279 টাকার বিনিময়ে 1 মাস ভ্যালিডিটি পাওয়া যায় এবং এতে নেটফ্লিক্স বেসিক, জি5, জিওহটস্টার এবং এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম সহ 1GB ডেটা উপভোগ করা যায়। এই প্ল্যানটি রিচার্জ করে আলাদা আলাদা ওটিটি প্ল্যাটফর্মের জন্য খরচ করার বদলে এক জায়গায় সমস্ত কন্টেন্ট অ্যাক্সেস করা যাবে। যারা কম দামে বিনোদন এবং অল্প ডেটা চান এই প্ল্যানটি তাদের জন্য ডিজাইন করা হয়েছে।

প্রিপেইড ডেটা বান্ডিল প্যাক (28 দিন)

598 টাকা দামের এই প্যাকে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যায় এবং এতে নেটফ্লিক্স বেসিক, জি5, জিওহটস্টার এবং এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম সহ আনলিমিটেড 5G ডেটা এবং আনলিমিটেড কল পাওয়া যায়। এই প্যাকটি মূলত সেইসব ইউজারদের জন্য পেশ করা হয়েছে, যারা বিনোদনের সঙ্গে সঙ্গে হাই স্পীড ডেটা এবং কলিং বেনিফিট চান। আনলিমিটেড 5G ডেটার দৌলতে ইউজাররা ডেটার দুশ্চিন্তা ছাড়াই পছন্দের শো ও ফিল্ম উপভোগের পাশাপাশি আনলিমিটেড কল উপভোগ করতে পারবেন।

দীর্ঘ মেয়াদী প্রিপেইড প্ল্যান (84 দিন)

এই প্যাকে 1729 টাকার বিনিময়ে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এতে নেটফ্লিক্স বেসিক, জি5, জিওহটস্টার এবং এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম সহ আনলিমিটেড 5G ডেটা এবং আনলিমিটেড কল পাওয়া যায়। যেসব গ্রাহকরা দীর্ঘ দিন পর্যন্ত বিনোদন, হাই স্পীড ডেটা এবং কল উপভোগ করতে চান, এই প্ল্যানটি তাদের জন্য আদর্শ। 84 দিন ভ্যালিডিটি সহ এই প্যাকে কম দামে দারুণ সব বেনিফিট পাওয়া যায়, ফলে বারবার রিচার্জ করার ঝঞ্ঝাট থাকে না।

কি পাওয়া যাবে Airtel OTT এন্টারটেইনমেন্ট প্যাকগুলিতে?

Airtel এর এইসব প্ল্যানের মাধ্যমে ইউজাররা একটি সাবস্ক্রিপশনের মাধ্যমেই Netflix, Zee5, JioCinema, SonyLiv, LionsgatePlay, AHA, Hoichoi, SunNXT, ErosNow, ShemarooMe এবং 25+ প্ল্যাটফর্মগুলি অ্যাক্সেস করতে পারবেন। এর ফলে একটি প্ল্যান রিচার্জ করেই 16টির চেয়েও বেশি ভাষায় ইন্টারন্যাশানাল, বলিউড এবং রিজনাল কন্টেন্ট উপভোগ করা যাবে। Airtel এর এই পদক্ষেপে যেমন ইউজার এক্সপেরিয়েন্স সুন্দর হয়ে উঠবে, তেমনই আলাদা আলাদা ওটিটি সাবস্ক্রিপশনের খরচও বাঁচবে। কোম্পানি তাদের ইউজারদের স্মার্ট, ফ্লেক্সিবল ও অল-ইন-ওয়ান এন্টারটেইনমেন্ট সলিউশন দেওয়ার উদ্দেশ্যে এইসব প্ল্যান পেশ করেছে।