Home খবর Airtel লঞ্চ করলো ফ্রি ইনকামিং কল যুক্ত নতুন ইন্টারন‍্যাশনাল রোমিং প‍্যাক, Jio এর কাছেও নেই এরকম রিচার্জ প‍্যাক

Airtel লঞ্চ করলো ফ্রি ইনকামিং কল যুক্ত নতুন ইন্টারন‍্যাশনাল রোমিং প‍্যাক, Jio এর কাছেও নেই এরকম রিচার্জ প‍্যাক

Airtel নিজের প্রিপেইড গ্রাহকদের জন্য নতুন ইন্টারন‍্যাশনাল রোমিং প্ল‍্যান লঞ্চ করলো। এই প্ল‍্যানে‌র সুবিধা সেই গ্রাহকদের হবে যারা বিদেশে ঘুরতে যাওয়ার প্ল‍্যান করছে অথবা যাদের প্রায়স‌ই নিজের কাজের জন্য বিদেশ যাত্রা করতে হয়। এয়ারটেল International Roaming Plan ক‍্যাটাগোরিতে মোট তিনটি রিচার্জ অ্যাড করেছে। এই রিচার্জের দাম 8999 টাকা, 8998 টাকা আর 8997 টাকা। আসুন আগে আপনাকে এই রিচার্জে পাওয়া সুবিধা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাই।

Airtel এর 8999 টাকার প্ল‍্যান

যদি কথা বলা হয় 8,999 টাকার প্ল‍্যানে‌র তাহলে এই প্ল‍্যানে ইউজাররা মোট 180 দিনের বৈধতা পাবে। এছাড়া এই প্ল‍্যানে 600 মিনিটের ইনকামিং কল আর 600 মিনিট ইন্ডিয়ান কল করতে পারবে। এর সাথেই 100 sms ফ্রি দেওয়া হবে। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী এই রিচার্জ‌টিকে তারাই করাতে পারবে যে ইউজাররা Iran, Kuwait, Oman, Qatar, Russia, Saudi Arabia, UAE ইত্যাদি দেশে যাবে।

Airtel এর 8,998 টাকার প্ল‍্যান

এই প্ল‍্যানে‌ও 180 দিনের বৈধতা দেওয়া হয়। এছাড়া প্ল‍্যানে আনলিমিটেড ইনকামিং কলের সুবিধা আর 3600 মিনিট ইন্ডিয়ান কল করার জন্য পাওয়া যাবে। এর সাথেই 100 sms ফ্রি দেওয়া হবে। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী এই প্ল‍্যানটিকে তারাই রিচার্জ করাতে পারবে যে ইউজাররা Australia, Canada, China, Friance, Japan, Singapore, USA, UK ইত্যাদি দেশে ভ্রমনে যাবে।

Airtel এর 8,997 টাকার প্ল‍্যান

উপরে বলা দুটি প্ল‍্যানে‌র মতোই এই প্ল‍্যানে‌ও 180 দিনের বৈধতা দেওয়া হয়। এছাড়া প্ল‍্যানে আনলিমিটেড ইনকামিং কলের সুবি‌ধা আর 3600 মিনিট ইন্ডিয়ান কল করার জন্য পাওয়া যাবে। এর সাথেই 100 sms ফ্রি দেওয়া হবে। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী এই প্ল‍্যানটিকে তারাই রিচার্জ করতে পারবে যে সমস্ত ইউজাররা Bangladesh, Bhutan, Myanmar, Nepal আর Sri Lanka তে ঘুরতে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন