দেশে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে দেখে দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তাদের জিওফোন গ্ৰাহকদের একটি রিচার্জ করলে বিনামূল্যে আরেকটি রিচার্জ এবং কোনো রিচার্জ ছাড়াও বিনামূল্যে 300 মিনিট টকটাইম দেওয়ার কথা ঘোষণা করেছে। এবার এই অফারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দেশের অন্যতম নেটওয়ার্ক প্রোভাইডার Bharti Airtel তাদের গ্ৰাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। কোম্পানি এই ভয়াবহ পরিস্থিতিতে কম আয়ের মানুষদের তাদের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করতে চায়। চলুন জেনে নেওয়া যাক এয়ারটেলের এই সুন্দর প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।
এয়ারটেল তাদের গ্ৰাহকদের সুবিধা দেওয়ার জন্য 5.5 কোটিরও বেশি লো- ইনকাম ক্যাটাগরির গ্ৰাহকদের 49 টাকা দামের রিচার্জ প্যাক বিনামূল্যে দিচ্ছে। এই অফারের মাধ্যমে কোম্পানি পুরোনো গ্ৰাহক ধরে রাখার পাশাপাশি নতুন গ্ৰাহক আকর্ষণ করতে চাইছে। এয়ারলাইন্সের বিপুল পরিমাণ গ্ৰাহকদের মধ্যে অধিকাংশই থাকেন গ্ৰাম বা মফস্বল এলাকায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী, এই অফারের ফলে তারা একদিকে যেমন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে পারবেন তেমনই আবার প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন।
এছাড়া কোম্পানি তাদের প্রিপেইড গ্ৰাহকদের 79 টাকা দামের রিচার্জের ওপর ডবল বেনিফিট দিচ্ছে। এই সপ্তাহের মধ্যেই কোম্পানি এই দুটি অফার কার্যকর করে দেবে। জানিয়ে রাখি এয়ারটেল দক্ষিণ এশিয়া ও আফ্রিকার 18টি দেশে 45.8 কোটিরও বেশি গ্ৰাহকদের বর্তমানে পরিষেবা দিচ্ছে।
Airtel এর 49 টাকা দামের প্ল্যান
কোম্পানির 49 টাকা দামের প্রিপেইড প্ল্যানে গ্ৰাহকদের 100 এমবি ডেটা দেওয়া হয়। 28 দিন ভ্যালিডিটির সঙ্গে এই প্ল্যানে ভয়েস কলের জন্য 38 টাকা টকটাইম পাওয়া যায়।
Airtel এর 79 টাকা দামের প্ল্যান
কোম্পানির 79 টাকা দামের প্রিপেইড প্ল্যানে গ্ৰাহকদের 200 এমবি ডেটা দেওয়া হয়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। ভয়েস কলিঙের জন্য এই প্ল্যানে 38 টাকা টকটাইম পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করলে লোকাল/এসটিডি/এলএল কলিঙের জন্য 60 পয়সা প্রতি মিনিটের দরে দাম নেওয়া হয়। এছাড়া ডেটা লিমিট শেষ হয়ে গেলে 50 প্রতি এমবি দরে দাম দিতে হয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
