দেশের পুরোনো এবং বড়ো টেলিকম কোম্পানি Bharti Airtel বিগত দিনে নিজের 15 Prepaid Plans এর দাম বাড়ানোর ঘোষণা করেছিল এবং এই সমস্ত ট্যারিফ প্ল্যানগুলি গত কাল অর্থাৎ 26 তারিখ থেকে নতুন দামের সাথে কোম্পানির ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেছে। এয়ারটেল ইন্ডিয়া এই প্ল্যানগুলিতে 25 শতাংশ পর্যন্ত দাম বাড়িয়েছে যা এয়ারটেল গ্রাহকদের কাছে খুবই বেশি হয়ে দাড়িয়েছে। গ্রাহকদের প্রতিক্রিয়া দেখার পরে কোম্পানি নিজের ইউজারদের একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে। Airtel 4টি প্ল্যানে স্পেশাল অফারের ঘোষণা করেছে যার মাধ্যমে ইউজাররা প্রতিদিন 500MB Data ফ্রিতে পাবে।
এই Airtel Plans গুলিতে পাওয়া যাবে Free Internet data
এয়ারটেলের পক্ষ থেকে 500 এমবি ডেটা অফার চারটি প্ল্যানে পেশ করা হয়েছে, যার মধ্যে 265 টাকা, 299 টাকা, 719 টাকা এবং 839 টাকার ট্যারিফ প্ল্যান গুলি আছে। এই প্ল্যান গুলিতে প্রতিদিন 500 এমবি ডেটা এক্সট্রা দেওয়া হবে, যা প্ল্যানে পাওয়া ডেটার সাথেই কাজ করবে এবং প্ল্যানটির ভ্যালিডিটি পর্যন্তই বৈধ থাকবে। এই চারটি প্ল্যানের দাম আগে যথাক্রমে 219 টাকা, 249 টাকা, 598 টাকা এবং 698 টাকা ছিল, কিন্তু 26 তারিখের পরে এই প্ল্যান গুলির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
পাওয়া যাবে এইসব সুবিধা
ফ্রি 500 এমবি ডেটা বেনিফিটের কথা বলা হলে এয়ারটেলের 265 টাকার প্ল্যানটিতে প্রতিদিন 1 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। কিন্তু এখন এই অফারের পরে ইউজাররা প্রতিদিন 1 জিবি না বরং 1.5 জিবি ডেটা পাবে। এই ফ্রি অফারটি 28 দিনের জন্য পাওয়া যাবে।
এয়ারটেলের 299 টাকার প্ল্যানটিও 28 দিন ভ্যালিডিটির সাথে আসে এবং এতেও কোম্পানির পক্ষ থেকে প্রতিদিন 1.5 জিবি ডেটা দেওয়া হয়। কোম্পানির জারি করা অফারের সাথে গ্রাহকরা এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি ইন্টারনেট ডেটার মজা নিতে পারবে।
এয়ারটেলের 719 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি 84 দিন। এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবে। কিন্তু এখন কোম্পানির থেকে দেওয়া অফারের পরে গ্রাহকরা 84 দিন পর্যন্ত এই প্ল্যানে 2 জিবি ডেটা পাবে।
এয়ারটেলের 839 টাকার প্ল্যানটির ভ্যালিডিটিও 84 দিন। এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে উপভোক্তাদের প্রতিদিন 2 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হয়। এখন নতুন অফারে 500 এমবি ফ্রি ডেটা পাওয়ার পরে এয়ারটেল ইউজাররা মোট 2.5 জিবি ডেটা পাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
