আগামী 22 মার্চ কোলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের মধ্য দিয়ে IPL 2025 শুরু হতে চলেছে। টুর্নামেন্ট শুরুর আগেই রিলায়েন্স জিও ক্রিকেট প্রেমীদের জন্য নতুন অফার পেশ করেছে। তবে এবার এয়ারটেল ইউজারদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই। Airtel এর কাছে এমন বেশ কয়েকটি প্ল্যান রয়েছে যেগুলি রিচার্জ করে JioHotstar (আগের Disney+ Hotstar) এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। নিচে কোম্পানির এইসব প্রিপেইড প্ল্যানগুলি সম্পর্কে আলোচনা করা হল। এই প্ল্যানগুলি রিচার্জ করলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ফ্রিতে IPL 2025 এর সমস্ত ম্যাচ লাইভ স্ট্রিম করা যাবে।
Airtel JioHotstar সাবস্ক্রিপশন সহ প্রিপেইড প্ল্যান
| প্ল্যানের দাম | বেনিফিট | ভ্যালিডিটি |
| 160 টাকা | 3 মাসের জন্য মোবাইল জিওহটস্টারের সাবস্ক্রিপশন, 5GB ডেটা | 7 দিন |
| 398 টাকা | 28 দিনের জন্য মোবাইল জিওহটস্টারের সাবস্ক্রিপশন, 2GB ডেইলি ডেটা | 28 দিন |
| 1029 টাকা | 3 মাসের জন্য মোবাইল জিওহটস্টারের সাবস্ক্রিপশন, 2GB ডেইলি ডেটা | 84 দিন |
| 3999 টাকা | 1 বছরের জন্য মোবাইল জিওহটস্টারের সাবস্ক্রিপশন, 2.5GB ডেইলি ডেটা | 365 দিন |
- এয়ারটেলের 160 টাকা দামের প্রিপেইড প্ল্যান: এই প্ল্যানে 3 মাসের জন্য JioHotstar Mobile সাবস্ক্রিপশন এবং 7 দিন ভ্যালিডিটি সহ 5GB ডেটা পাওয়া যায়।
- এয়ারটেলের 398 টাকা দামের প্রিপেইড প্ল্যান: এই প্ল্যানে 28 দিনের জন্য JioHotstar Mobile সাবস্ক্রিপশন দেওয়া হয়। এর সঙ্গে এতে 28 দিন ভ্যালিডিটি সহ ডেইলি 2GB ডেটা, আনলিমিটেড কল ও প্রতিদিন 100 এসএমএস পাওয়া যায়।
- এয়ারটেলের 1029 টাকা দামের প্রিপেইড প্ল্যান: এই প্ল্যানে 3 মাসের জন্য JioHotstar Mobile সাবস্ক্রিপশন দেওয়া হয়। এর সঙ্গে এতে 84 দিন ভ্যালিডিটি সহ ডেইলি 2GB ডেটা, আনলিমিটেড কল ও প্রতিদিন 100 এসএমএস পাওয়া যায়।
- এয়ারটেলের 3999 টাকা দামের প্রিপেইড প্ল্যান: এই প্ল্যানে 1 বছরের জন্য JioHotstar Mobile সাবস্ক্রিপশন দেওয়া হয়। এর সঙ্গে এতে 365 দিন ভ্যালিডিটি সহ ডেইলি 2.5GB ডেটা, আনলিমিটেড কল ও প্রতিদিন 100 এসএমএস পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে Wynk Musc apps এর মেম্বারশিপ উপভোগ করা যায়।
আগে বিনামূল্যে দেখা যেত IPL ম্যাচ
জানিয়ে রাখি গত দুই বছর জিও সিনেমা প্ল্যাটফর্ম টিভি ও মোবাইলে বিনামূল্যে আইপিএল ম্যাচ স্ট্রিম করেছে। এই ম্যাচ উপভোগ করার জন্য জিও নাম্বার বা জিও সিনেমার মেম্বারশিপও আবশ্যক ছিল না। তবে সম্প্রতি জিও এবং ডিজনি+ হটস্টারের মেলবন্ধনের পর JioHotstar আগামী IPL লাইভ স্ট্রিম করার জন্য দাম নেবে। অর্থাৎ যাদের প্ল্যানের সঙ্গে JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যায় না তাদের আলাদা করে মেম্বারশিপ নিতে হবে।
22 মার্চ আয়োজিত হবে IPL 2025 এর প্রথম ম্যাচ
আগামী 22 মার্চ, শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অর্থাৎ আইপিএলের 18তম সিজনের সূচনা হতে চলেছে। এবার টুর্নামেন্টে মোট 10টি টীম খেলবে এবং 74টি ম্যাচ খেলা হবে। লীগের প্রথম ম্যাচ 22 মার্চ কোলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে খেলা হবে।
TATA IPL 2025 এর স্ট্রিমিং ডিটেইলস
TATA IPL 2025 এর সবকটি ম্যাচ টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা হবে।
| টিভিতে লাইভ টেলিকাস্ট | স্টার স্পোর্টস 1 হিন্দি, স্টার স্পোর্টস 2, স্পোর্টস 18 |
| অনলাইন স্ট্রিমিং | Jio Hotstar অ্যাপ |
