যেসব ইউজাররা প্রায়ই স্প্যাম কল এবং ম্যাসেজের সম্মখিন হন, Bharti Airtel এর তাদের জন্য বিশেষ উপহার নিয়ে এসেছে। তবে Bharti Airtel এর পক্ষ থেকে পেশ হওয়া এই উপহারটি শুধুমাত্র এয়ারটেল ইউজাররাই উপভোগ করতে পারবেন। দেশের জনপ্রিয় টেলিকম কোম্পানি Airtel পক্ষ থেকে স্প্যাম কল এবং ম্যাসেজের থেকে বাঁচার জন্য বিশেষ টুল পেশ করা হয়েছে। Airtel এটিকে স্প্যাম ডিটাকশন সলিউশন নাম দেওয়া হয়েছে, এর মাধ্যমে ইউজারদের রিয়েলটাইম প্রোটেকশন সহ স্প্যাম অ্যাক্টিভিটি থেকে অটোমেটিক প্রোটেকশন দেওয়া হবে।
কিভাবে কাজ করবে এই এয়ারটেল স্প্যাম ডিটাকশন টুল?
আগে জানিয়ে রাখি Airtel এর স্প্যাম ডিটাকশন টুলের জন্য কোনোরকম এক্সট্রা খরচা করতে হবে না। হ্যাঁ, এটি ইউজারদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং সমস্ত ইউজারদের নম্বারে অটোমেটিক অ্যাক্টিভেট হবে। এই টুলের মাধ্যমে এআই টুল ফ্রিকোয়েন্সি, ডিউরেশন এবং অন্য প্যাটার্ন ও সম্ভাব্য অ্যাট্যাক চিহ্নিত করে ইউজারদের হওয়ার কার্যকলাপ সম্পর্কে সতর্ক করবে।
এছাড়াও টুলের মাধ্যমে স্প্যাম কল এবং মেসেজের সঙ্গে ফিশিং আক্রমণ থেকেও ইউজাররা সুরক্ষিত থাকবে। এই টুল মেসেজের URL স্ক্যান করে ইউজারদের সেই লিঙ্কে ক্লিক করা থেকে বাঁচাবে। আমরা এই টুল আমাদের এয়ারটেল নাম্বারে পরীক্ষা করেছি, আপনারা এই পরীক্ষার ফলাফল নিচে স্ক্রিনশটের মাধ্যমে দেখে নিতে পারবেন। কল আসার সময় এই টুল নিজে থেকেই স্ক্রিনের উপরে ডিটেক্ট করে স্প্যাম কল দেখাতে শুরু করে।
Airtel এর AI ফিচার সহ স্প্যাম ডিটাকশন টুল
জানিয়ে রাখি এখনও পর্যন্ত ভারতে শুধুমাত্র এয়ারটেলই এই বিশেষ ধরনের টুল নিয়ে এসেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই টুলটি বারবার আইএমইআই নাম্বারের পরিবর্তনকারী বিপজ্জনক স্ক্যামারদের থেকেও ইউজাদের সুরক্ষা দেবে। এছাড়াও কোম্পানির তাদের অ্যাডভান্সড স্প্যাম প্রোটেকশনের মাধ্যমে ইউজারদের আরও বেশি নিরাপত্তা এবং আগের চেয়ে অনেক বেশি উন্নত মোবাইল এক্সপিরিয়েন্স দিতে চাইছে।
ভারতী এয়ারটেলের এমডি এবং সিইও গোপাল ভিত্তল এর বক্তব্য অনুযায়ী বর্তমানে স্প্যাম গ্রাহকদের জন্য একটি বড়ো হুমকি হয়ে উঠেছে। আমরা এই পরিস্থির সঙ্গে লড়াই করার জন্য 12 মাস ধরে কাজ করেছি এবং দেশের প্রথম এআই-ভিত্তিক স্প্যাম-ফ্রি নেটওয়ার্ক লঞ্চ করেছি। এই টুলের সাহায্যে এয়ারটেল ইউজাররা স্প্যাম আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে।
Airtel এর স্প্যাম ডিটাকশন টুলের 4 বিশেষত্ব
- এয়ারটেলের স্প্যাম ডিটেকশন টুলটি ডুয়েল লেয়ার প্রোটেকশন সহ প্রস্তুত করা হয়েছে, এটি বিভিন্ন স্তরে কাজ করে।
- এর মধ্যে একটি নেটওয়ার্ক লেবল এবং অন্যটি আইটি সিস্টেম সহ কাজ করে। এয়ারটেল নেটওয়ার্কের সমস্ত কল এবং মেসেজ এই টুলের মাধ্যমে কাজ করে।
- এই টুলটি মাত্র 2 মিলি সেকেন্ডে 1.5 বিলিয়ন মেসেজ এবং 2.5 বিলিয়ন কল প্রসেস করে ইউজারদের স্প্যাম থেকে সুরক্ষিত করে।
- এই টুলটি প্রতি দিন 100 মিলিয়ন স্প্যাম কল এবং 3 মিলিয়ন স্প্যাম মেসেজ ডিটাকশন করতে পারে।
