টেলিকম সেক্টারের দ্বিতীয় সবচেয়ে বড়ো কোম্পানি Airtel বিগত দিনেই নিজের প্ল্যান গুলির দাম বাড়িয়েছে। আবার এখন কোম্পানি নিজের গ্রাহকদের এতো বড়ো ঝাটকা দেওয়ার পরে আনন্দ সংবাদ দিয়েছে। আসলে এয়ারটেল ফ্রিতে 4GB ডেটা কূপন লঞ্চ করেছে, যা তিনটি প্রিপেইড রিচার্জ প্ল্যানের সাথে উপলব্ধ। বিগত দিনেই দাম বৃদ্ধি করার ঘোষণা করার পরে এখন টেলিকম কোম্পানি এয়ারটেল নতুন ডেটা কূপন পেশ করেছে। এই অফারটি 699 টাকা, 549 টাকা এবং 479 টাকার প্রিপেইড প্যাকের সাথে দেওয়া হচ্ছে। এছাড়া 350 টাকার রিচার্জ প্ল্যানটির সাথে ফ্রিতে 2GB ডেটা কূপন দেওয়া হচ্ছে।
Airtel ফ্রিতে দিচ্ছে 4GB ডেটা
আপনাকে বলে দিই যে এই কূপন এয়ারটেলের আধিকারিক সাইটে দেখা যাবে না, কারন এটি বিশেষ করে এয়ারটেল অ্যাপ ইউজারদের জন্য লঞ্চ করা হয়েছে। আপনি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে গিয়ে রিচার্জ সেক্শানে “অল প্যাক্স” এ ট্যাপ করলে এই প্যাক গুলির সাথে আপনি ফ্রি 4GB ডেটা কূপনের তথ্য জানতে পারবেন। আসুন এক নজরে দেখে নিই উপরে বলা প্ল্যানে আপনি 4GB ডেটা কূপন সহ আর কি অফার পাবেন।
সুবিধা পাওয়া যাবে এই 4টি প্ল্যানে
এয়ারটেলের 479 টাকার একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান আছে, এই প্ল্যানে ফ্রি 4GB ডেটা কূপন, প্রতিদিন 100 এসএমএস এবং সমস্ত নেটওয়ার্কে ফ্রি ভয়েস কলিঙের সুবিধা পাবেন। এই প্ল্যানটির ভ্যালিডিটি 56 দিনের। এর সাথেই আপনি রোজ 1.5GB ডেটাও পাবেন।
এয়ারটেলের 549 টাকার প্রিপেইড প্ল্যানের সাথেও 4GB ডেটা কুপন, ডেলি 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 SMS পাবেন। আবার 699 টাকার রিচার্জ প্যাকের সাথে 4GB ডেটা কূপন এবং প্রতিদিন 3GB ডেটাও পাবেন। এই রিচার্জে প্রতিদিন 100 এসএমএস এবং 56 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলও পেয়ে যাবেন।
359 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে 2GB ডেটা কূপন পাওয়া যাবে। এছাড়া এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2GB ডেটা, সমস্ত নেটওয়ার্কে ফ্রি ভয়েস কল, ডেলি 100 এসএমএসও পাওয়া যাবে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিনের।
নোট: উপরে বলা এয়ারটেলের সমস্ত প্রিপেইড প্ল্যানে এক মাসের জন্য আমাজন মোবাইল ভার্সনের মেম্বারশিপ, 3 মাসের জন্য অ্যাপোলোর সদস্যতা, 1 বছরের জন্য শো-একাডেমির অনলাইন মেম্বারশিপ, ফাস্টট্যাগে 100 টাকার ক্যাশব্যাক, ফ্রি হ্যালোটিউন্স এবং উইন্ক মিউজিকের সাবস্ক্রিপশনের সুবিধা পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
