Home খবর হতাশার মুখে Airtel ইউজাররা, বেড়ে গেল নাম্বার চালু রাখার খরচ, বন্ধ হয়েছে সস্তা প্ল‍্যান

হতাশার মুখে Airtel ইউজাররা, বেড়ে গেল নাম্বার চালু রাখার খরচ, বন্ধ হয়েছে সস্তা প্ল‍্যান

ভারতের অন‍্যতম টেলিকম কোম্পানি এয়ারটেলের নতুন পদক্ষেপ তাদের ইউজারের যথেষ্ট হতবাক করেছে। কোম্পানি চুপচাপ তাদের 45 টাকা দামের স্মার্ট রিচার্জ প্ল‍্যান বন্ধ করে দিয়েছে। এছাড়া কোম্পানির 49 টাকা দামের সস্তা প্ল‍্যানটি সমস্ত ইউজারদের জন্য কার্যকর নয়। মনে করা হচ্ছে এই প্ল‍্যানটিও কোম্পানি ধীরে ধীরে সমস্ত মার্কেটে বন্ধ করে দেবে। এই প্ল‍্যানগুলি অধিকাংশ গ্ৰাহক তাদের ফোন নাম্বার অ্যাক্টিভেট রাখার জন্য ব‍্যবহার করত। এখনও পর্যন্ত কোম্পানি অফিসিয়ালি তাদের 45 টাকা এবং 49 টাকা দামের প্ল‍্যানগুলি বন্ধ করার বিষয়ে কিছু জানায়নি।

এয়ারটেল তাদের 45 টাকা দামের প্ল‍্যানটি বন্ধ করে তাদের ওয়েবসাইট ও অ্যাপের পাশাপাশি সমস্ত থার্ড পার্টি রিচার্জ প্ল‍্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কোম্পানির এই দুটি প্ল‍্যানেই 28 দিন ভ‍্যালিডিটি পাওয়া যেতো। এছাড়াও 49 টাকা দামের প্ল‍্যানে 38.50 টাকা টকটাইম এবং 100 এমবি ডেটা দেওয়া হতো।

বেড়েছে নাম্বার চালু রাখার খরচ

কোম্পানির 45 টাকা এবং 49 টাকা দামের প্ল‍্যান দুটি বন্ধ করার পর ইউজারদের ভ‍্যালিডিটি বাড়ানোর বা ফোন নাম্বার অ্যাক্টিভেট রাখার খরচ বেড়ে গেছে। এখন থেকে এয়ারটেল ইউজারদের নাম্বার চালু রাখার জন্য 79 টাকার প্ল‍্যান দিয়ে রিচার্জ করাতে হবে। কোম্পানির এই 79 টাকা দামের প্ল‍্যানে 28 দিন ভ‍্যালিডিটির জন্য 64 টাকা টকটাইম ও 200 এমবি ডেটা দেওয়া হয়।

Airtel Black

এয়ারটেল ব্ল‍্যাক সার্ভিস সম্পর্কে ঘোষণা করার সময় কোম্পানি জানিয়েছে এয়ারটেল ব্ল‍্যাক ইউজার হ‌ওয়ার জন্য গ্ৰাহকরা দুই বা ততোধিক প্ল‍্যানের বান্ডিল করতে পারবেন। এতে মোবাইল, ডিটিএইচ ও ফাইবারের মধ্যে যে কোনো সার্ভিস সিলেক্ট করা যাবে। এয়ারটেল ব্ল‍্যাক ইউজাররা কল করার 60 সেকেন্ডের মধ্যে একজন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং সেই গ্ৰাহকের সমস্যা গুরুত্বের সঙ্গে তৎক্ষণাৎ সমাধান করা হবে। এছাড়া এই সেবা সম্পূর্ণ ফি এবং প্রায়োরিটির সঙ্গে দেখা হবে।

PLANS SERVICES INCLUDED
Rs 998 2 mobile connections and 1 DTH
Rs 1398 3 mobile connections and 1 DTH
Rs 1598 2 mobile connections and 1 Fiber line
Rs 2099 3 mobile connections, 1 DTH and 1 Fiber line

এয়ারটেল ব্ল‍্যাক পেতে আগ্রহী গ্ৰাহকদের ফোনে এয়ারটেল থ‍্যাঙ্কস অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সেখানে এয়ারটেল ব্ল‍্যাক প্ল‍্যান সিলেক্ট করতে হবে বা নিজের বর্তমান সার্ভিসগুলি এক সঙ্গে বান্ডিল করে নিজস্ব সার্ভিস বানাতে পারেন। এছাড়াও গ্ৰাহকরা এয়ারটেল স্টোরে যেতে পারেন, সেখানে টীম তাকে সাহায্য করবে অথবা “8826655555” নাম্বারে মিসড কল দিলে কোম্পানির পক্ষ থেকে একজন কর্মচারী নিজে থেকেই গ্ৰাহকের সঙ্গে যোগাযোগ করে নেবেন।

এক‌ই সঙ্গে এয়ারটেল ব্ল‍্যাক গ্ৰাহকরাও প্রয়োজন অনুযায়ী তাদের প্ল‍্যান কাস্টমাইজ করতে পারবেন। আগেই বলা হয়েছে ইউজাররা দুই বা ততোধিক প্ল‍্যান সিলেক্ট করতে পারবেন। জানিয়ে রাখি, এর মধ্যে ফাইবার প্ল‍্যানের দাম 499 টাকা থেকে শুরু এবং এতে 1 জিবিপিএস পর্যন্ত স্পীডে আনলিমিটেড ডেটার পাশাপাশি ল‍্যান্ডলাইন কানেকশন পাওয়া যায়। এক‌ইভাবে মোবাইল কানেকশনের ক্ষেত্রেও দাম শুরু হয় 499 টাকা থেকে। এক্ষেত্রে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস এবং রোল‌ওভার বেনিফিটের সঙ্গে 210 জিবি পর্যন্ত ডেটা দেওয়া হয়। এছাড়া ডিটিএইচ প্ল‍্যানের প্রাথমিক দাম 465 টাকা ছাড় দিয়ে 153 টাকা ধার্য করা হয়েছে। এতে ফ্রি এইচডি বক্স এবং কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এক্সট্রীম বক্স পাওয়া যাচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন