Home খবর Airtel গ্রাহকদের জন্য দুঃসংবাদ, চারটি প্ল্যানে কমিয়ে দেওয়া হল Amazon Prime Video সাবস্ক্রিপশনের ভ্যালিডিটি

Airtel গ্রাহকদের জন্য দুঃসংবাদ, চারটি প্ল্যানে কমিয়ে দেওয়া হল Amazon Prime Video সাবস্ক্রিপশনের ভ্যালিডিটি

জনপ্রিয় টেলিকম সংস্থা Airtel সম্প্রতি তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়ানোয় গ্রাহকরা Airtel এর উপর ক্ষুব্ধ হয়েছিল। এবার কোম্পানি তাদের পোস্টপেইড গ্রাহকদের একটি বড় ধাক্কা দিয়েছে। কোম্পানি চুপিসারে তাদের চারটি জনপ্রিয় পোস্টপেইড প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলি কমিয়ে দিয়েছে। টেক সাইট টেলিকম টকের একটি রিপোর্ট অনুযায়ী, Airtel পোস্টপেইড প্ল্যানের সাথে উপলব্ধ Amazon Prime Video সাবস্ক্রিপশন এক বছর থেকে কমিয়ে 6 মাস করা হয়েছে। বর্তমানে, কোম্পানির মোট 5টি পোস্টপেইড প্ল্যান এর মধ্যে চারটি প্ল্যানেই অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন ছিল, যেখানে এখন অনেক পরিবর্তন করা হয়েছে।

Airtel Plan

এয়ারটেলের চারটি পোস্টপেইড প্ল্যানে ফ্রি তে অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন এর সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানগুলির মধ্যে রয়েছে 499 টাকা, 999 টাকা, 1199 টাকা এবং 1599 টাকার পোস্টপেড প্ল্যান। এই প্ল্যানগুলিতে 1 বছরের অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন দেওয়া হয়েছিল। তবে পরিবর্তনের পর প্রাইম সাবস্ক্রিপশনের ভ্যালিডিটি ছয় মাস করা হয়েছে। তবে ডেটা এবং কলের মতো অন্যান্য সুবিধার ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি। এর পাশাপাশি, চারটি পোস্টপেইড প্ল্যানে এক বছর বা তার বেশি সময়ের জন্য ফ্রি তে Disney+ Hotstar সাবস্ক্রিপশন এর সুবিধা দেওয়া হয়েছে।

Airtel পোস্টপেইড প্ল্যান

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন