আমরা কয়েক দিন আগে এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের 49 টাকা দামের প্রিপেইড প্ল্যানটি স্পট করেছি যা কিছু দিন আগেই কোম্পানি বন্ধ করে দিয়েছিল। এই লিস্টিং দেখার পর থেকে অনেকেরই ধারণা হয়েছিল কোম্পানি আবার তাদের এই সস্তা প্ল্যানটি ফিরিয়ে আনছে। কিন্তু কোম্পানি এবার আমাদের জানিয়ে দিয়েছে তাদের এই 49 টাকা দামের সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যানটি আর লঞ্চ করা হচ্ছে না। চলুন জেনে নেওয়া যাক কেন বন্ধ হয়ে যাওয়ার পরেও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই প্ল্যানটি আবার লিস্টেড করা হয়েছিল।
কি ঘটেছিল?
আমরা কোম্পানির ওয়েবসাইটে এই প্ল্যানটি দেখে সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করি। কোম্পানির আধিকারিক আমাদের জানান 49 টাকার এই প্ল্যানটি পাকাপাকি ভাবে বন্ধ করা হয়েছে এবং এটি রি-লঞ্চ করা হচ্ছে না। যদিও এখনও পর্যন্ত কোম্পানির ওয়েবসাইট এবং অ্যাপে 49 টাকার প্ল্যানটি দেখা যাচ্ছে।
এবিষয়ে অফিসিয়ালি জানানো হয়েছে, ট্রাইয়ের একটি নিয়ম অনুযায়ী 6 অক্টোবরের আগে এই প্ল্যানটি পোর্টাল থেকে কোনো ভাবেই সরানো যাবে না। ট্রাইয়ের নিয়মে বলা আছে, কোনো প্ল্যান লঞ্চের ছয় মাসের মধ্যে তার দাম বাড়ানো বা পোর্টাল থেকে সরানো যাবে না।
Airtel এর 49 টাকা দামের রিচার্জের বেনিফিট
- Airtel এর এই 49 টাকা দামের রিচার্জ প্ল্যানে ইউজারদের 100 MB ডেটা দেওয়া হয়। এই ডেটা শেষ হয়ে গেলে 50p/MB দরে চার্জ করা হয়।
- এই প্ল্যানটি রিচার্জ করলে ভয়েস কলের জন্য 38.52 পয়সা টকটাইম দেওয়া হয় এবং কলের জন্য 2.5 পয়সা প্রতি সেকেন্ডে চার্জ করা হয়।
- এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। সমস্ত বেনিফিট লক্ষ্য করলে দেখা যায় কোম্পানি এই রিচার্জের বেনিফিট এক ফোঁটাও কমায়নি বা বাড়ায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
