টেলিকম সেক্টরে, Reliance Jio এবং Airtel এর মধ্যে একে অপরকে টেক্কা দেওয়ার কৌশল চলতেই থাকে। দুটি কোম্পানিই চেষ্টা করে যতটা সম্ভব গ্রাহকদের নিজেদের দিকে আকৃষ্ট করার। কিন্তু, এর মধ্যেই, Jio-কে টেক্কা দিতে একধাপ এগিয়ে সম্পূর্ণ নতুন পরিষেবা চালু করেছে Airtel। আসলে, এয়ারটেল একটি নতুন ব্যবসায় পা রাখছে। জানা গেছে যে Airtel একটি নতুন সাব-ব্র্যান্ড লঞ্চ করে home surveillance solutions ব্যবসায় প্রবেশ করতে প্রস্তুত। এই ব্যবসার সাহায্যে কোম্পানি আপনার বাড়িতে নজরদারি করবে। একই সময়ে, দিল্লি-এনসিআর-এ এক্স-সেফ ব্র্যান্ডের অধীনে স্মার্ট হোমগুলির জন্য নতুন নজরদারি পরিষেবার পাইলট পরীক্ষা শুরু হয়ে গেছে। যদিও কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য দেওয়া হয়নি।
এছাড়াও, মিডিয়া রিপোর্ট অনুসারে, পাইলট হিসাবে সলিউশন বর্তমানে রাজধানীর কেবল মাত্র কয়েকটি এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য উপলব্ধ। প্রতি মাসে 99 টাকা দিয়ে পরিষেবা টি নেওয়া যেতে পারে। গ্রাহকদের কাছে 999 টাকার বার্ষিক সাবস্ক্রিপশন বেছে নেওয়ার বিকল্পও থাকবে।
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এয়ারটেল এক্স-সেফ সলিউশনে H.265 কম্প্রেশন, 360-ডিগ্রি ভিউ, কালার নাইট ভিশন, IP67 রেটিং, প্রাইভেসি শাটার এবং হিউম্যান ডিটেকশনের মতো উন্নত বৈশিষ্ট্য সহ ইনডোর এবং আউটডোর সিকিউরিটি HD ক্যামেরা নিয়ে আসবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি হবে এয়ারটেলের পক্ষ থেকে প্রথম সাবস্ক্রিপশন-ভিত্তিক home surveillance solutions ।
আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতীয় মার্কেটে এই সময় স্মার্ট হোম গ্যাজেটগুলি ধীরে ধীরে তাদের জায়গা তৈরি করছে এবং জনপ্রিয় পরিষেবা প্রদানকারীদের এই ধরনের সলিউশনের জন্য এই সেগমেন্ট টি আরও ছড়িয়ে পরার সম্ভাবনা থাকছে। পাশাপাশি Xiaomi এবং Realme-এর মতো স্মার্টফোন নির্মাতারাও স্মার্ট হোম গ্যাজেট এর সেগমেন্টে ইতিমধ্যেই প্রবেশ করেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
