লিক হল OnePlus Ace 3 Pro ফোনের রেন্ডার ইমেজ, দেখে নিন কেমন হবে ডিজাইন

আগামী মাসে ওয়ানপ্লাস তাদের ফ্ল্যাগশিপ OnePlus Ace 3 Pro স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই ফোনটি সম্পর্কে ক্রমাগত লিক এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে আসছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই আপকামিং ফোনটি সম্পর্কে ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপের স্কিমেটিক শেয়ার করেছে। এই ফোনটিকে সিরিজের প্রো মডেল বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিক সম্পর্কে।

OnePlus Ace 3 Pro এর ডিজাইন রেন্ডার (লিক)

  • নীচে দেওয়া ইমেজ অনুযায়ী আপকামিং ফোনটি আগের ভ্যানিলা মডেল এস 3 মতোই লাগছে।
  • জানিয়ে রাখি বেশ কিছু লিক রিপোর্ট অনুযায়ী এই আপকামিং ফণের ডিজাইনের পরিবর্তন করা হতে পারে, কিন্তু রেন্ডার ইমেজ অনুযায়ী আগের মতোই দেখাছে।
  • এই ফোনটির ব্যাক প্যানেলে বড়ো সার্কুলার কাটআউট দেখা গেছে। এতে চারটি ছোট কাটআউট রয়েছে। এই ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এর সঙ্গে মডিউলের বাইরে ওপরের দিকে এলইডি ফ্ল্যাশ থাকতে পারে।
  • এই ফোনের ফ্রন্ট সাইডে পাঞ্চ-হোল কাটআউট ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনের ডানদিকে পাওয়ার, ভলিউম বাটন এবং বাঁদিকে ওলট স্লাইডার দেখা গেছে।
  • আগের লিক অনুযায়ী এই ফোনে মেটাল মিড ফ্রেম, গ্লাস, সেরেমিক এবং লেদার ব্যাক প্যানেলে দেওয়া হতে পারে।

OnePlus Ace 3 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: লিক অনুযায়ী OnePlus Ace 3 Pro ফোনের 120Hz রিফ্রেশ রেট সহ 6.78-ইঞ্চির OLED প্যানেল দেওয়া হতে পারে। এই ফোনে 1.5K রেজোলিউশন 4,500nits পর্যন্ত পীক ব্রাইটনেস যোগ করা হতে পারে।
  • প্রসেসর: এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: উপরোক্ত চিপসেটের সঙ্গে 24GB LPDDR5x RAM এবং 1TB UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
  • ক্যামেরা: OnePlus Ace 3 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা ক্রেয়া হচ্ছে। এতে OIS ফিচার সহ 50MPপ্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড আঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 100mAh ব্যাটারি থাকতে পারে।
  • ওএস: OnePlus Ace 3 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here