Home খবর লঞ্চ হলো Apple এর সবচেয়ে শক্তিশালী ফোন iPhone 12 Pro Max, অপ্রতিরোধ্য এর ফিচার

লঞ্চ হলো Apple এর সবচেয়ে শক্তিশালী ফোন iPhone 12 Pro Max, অপ্রতিরোধ্য এর ফিচার

আজ আন্তর্জাতিক টেক মঞ্চে অ্যাপেল এক সঙ্গে তাদের বেশ কয়েকটি অ্যাডভান্স টেকনোলজি লঞ্চ করেছে। এই লিস্টে স্মার্ট হোম গ‍্যাজেট HonePod Mini থেকে শুরু করে আছে আইফোন 12 সিরিজ। সবচেয়ে বড় কথা এই প্রথম কোম্পানি এক সঙ্গে চারটি ফোন লঞ্চ করল। কোম্পানির পক্ষ থেকে iPhone 12, iPhobe 12 Mini, iPhone 12 Pro ও iPhone 12 Pro Max পেশ করা হয়েছে। আবার এই আইফোন 12 সিরিজের মধ্য দিয়েই অ্যাপেল 5জি সেগমেন্টে নিজের প্রভাব বিস্তার শুরু করল। আজকের লঞ্চ করা চারটি ফোন‌ই 5জি সাপোর্টেড। চলুন জেনে নেওয়া যাক iPhone 12 Pro Max এর সমস্ত ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে। এছাড়া, iPhone 12 এর বিষয়ে জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: Jio এর রেকর্ড: দেশের প্রথম 40 কোটি গ্রাহক‌ওয়ালা টেলিকম কোম্পানির শিরোপা

লুক ও ডিজাইন

iPhone 12 Pro এবং iPhone 12 Pro Max ফোনদুটি মেটাল ইউনিবডি ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে এবং এদের বডি স্টেইনলেস স্টীল দিয়ে তৈরি। ফোনটির ডিসপ্লে সম্পূর্ণ বেজল লেস এবং ডিসপ্লের ওপর দিকে চ‌ওড়া নচ আছে। কোম্পানি তাদের পুরোনো ডিজাইন‌ই আরও একবার কন্টিনিউ করল। এছাড়া ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে স্বাভাবিক ভাবেই মাঝ বরাবর অ্যাপেলের লোগো আছে।

ডিসপ্লে

মূলত iPhone 12 Pro এবং iPhone 12 Pro Max ফোনদুটি শুধুমাত্র স্ক্রিন সাইজ ও ব‍্যাটারীর দিক থেকেই আলাদা। প্রো মডেলে 6.1 ইঞ্চির ডিসপ্লে আছে এবং প্রো ম‍্যাক্সের ক্ষেত্রে 6.7 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানি উভয় ফোনে সেরামিক শীল্ড কার্ভড ডিসপ্লে ব‍্যবহার করেছে।

আরও পড়ুন: ভারতে এলো Vivo V20 সিরিজ, লঞ্চ হলো 44MP সেলফি ও 64MP ট্রিপল রেয়ার ক‍্যামেরাসহ দুর্দান্ত স্মার্টফোন

iPhone 12 Pro তে 2532 × 1170 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড এবং 460 পিপিআই পিক্সেল ডেনসিটিযুক্ত OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। অন‍্যদিকে iPhone 12 Pro Max এর ক্ষেত্রেও OLED প‍্যানেল‌ই ব‍্যবহার করা হয়েছে তবে এর রেজলিউশন 2778 × 1284 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি 458 পিপিআই। উভয় ফোনের স্ক্রিন 2,000,000:1 কন্ট্রাস্ট রেশিও ও 1200 নিটস ব্রাইটনেসে ভিজুয়াল দিতে সক্ষম।

ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য iPhone 12 Pro এবং iPhone 12 Pro Max এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এতে এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 12  মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এই সেন্সরটি 26 এম‌এম ফোকাল লেন্থ সাপোর্টেড আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। নতুন আইফোনের এই সেন্সর OIS ফিচারযুক্ত।

আরও পড়ুন: লঞ্চ হলো 5000mAh ব‍্যাটারীওয়ালা সস্তা Realme Q2i, দেখে নিন মন কাড়তে পারে কি না

এছাড়াও উভয় ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। এই ক‍্যামেরা 52 এম‌এম ফোকাল লেন্থের সঙ্গে 4এক্স ডিজিটাল জুম সাপোর্ট করে। এই লেন্সেও OIS ফিচার আছে। এর সঙ্গে এতে তৃতীয় সেন্সর হিসেবে 12 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।

প্রসেসর

আগেই বলেছি কোম্পানির নতুন আইফোন সিরিজ 5জি কানেক্টিভিটি সাপোর্টেড। অর্থাৎ iPhone 12 Pro এবং iPhone 12 Pro Max উভয় ফোনে 5জি কানেক্টিভিটি পাওয়া যাবে। এই ফোনদুটি 5 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি অ্যাপেল বায়োনিক এ14 চিপসেটে রান করে। জানিয়ে রাখি এই চিপসেট 16 কোর নিউরাল ইঞ্জিনে তৈরি করা হয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি ফোনের পারফরম্যান্স 80 শতাংশ বুস্ট করতে সক্ষম। এই চিপসেটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনিক যোগ করা হয়েছে যা AR tasks অর্থাৎ অ্যাগিউমেন্টেড রিয়ালিটি সম্পর্কিত বিভিন্ন কাজ অত‍্যন্ত ফাস্ট ও ল‍্যাগ ফ্রি করে তোলে। কোম্পানি জানিয়েছে এটি আগের চেয়ে বেশি ফাস্ট, অ্যাডভান্স ও আগের চেয়েও সিকিওর। তবে প্রতিবারের মতোই এবারও কোম্পানি তাদের ফোনের র‍্যাম সম্পর্কে কিছু জানায়নি।

আরও পড়ুন: 48MP ক‍্যামেরা ও সুন্দর প্রসেসরের সঙ্গে লঞ্চ হলো Realme Q2 ও Q2 Pro, জেনে নিন দাম ও ফিচার

iOS 14

কোম্পানি তাদের আইফোন 12 সিরিজের ফোনগুলি আইওএস 14 এর সঙ্গে পেশ করেছে। এই নতুন অপারেটিং সিস্টেমে আগের চেয়ে বেশি কাস্টমাইজেশন ফিচারের সঙ্গে রিডিজাইন করা হোম স্ক্রিন আছে। আইওএস 14 এ পুরোনো টুডে ভিউয়ের সঙ্গে বিভিন্ন আকারে উইগেটস অ্যাড করার পারমিশন দেয়। ইউজারদের নিজে থেকে উইগেটস অ্যাড ও কাস্টমাইজের সুবিধার জন্য এতে নতুন ‘উইগেটস গ‍্যালারি’ ও ‘স্মার্ট স্টেক’ পাওয়া যাবে। নতুন অ্যাপ লাইব্রেরির পাশাপাশি এতে সিকিউরিটি ও ম‍্যানেজমেন্টের ফিচার আছে।

ভেরিয়েন্ট ও দাম

ভারতে iPhone 12 Pro ফোনটি তিনটি ভেরিয়েন্টে সেল করা হবে। ফোনটির 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,19,900 টাকা, 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,29,900 টাকা এবং এক‌ইভাবে 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,49,000 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: শক্তিশালী প্রসেসর ও 8GB RAM এর সঙ্গে লিস্টেড হলো huawei Mate 40 Pro, 22 অক্টোবর লঞ্চ হবে

iPhone 12 Pro Max ফোনটিও তিনটি ভেরিয়েন্টে বেচা হবে। এই ফোনটিও 128 জিবি, 256 জিবি ও 512 জিবি মেমরি ভেরিয়েন্ট যথাক্রমে 1,29,900 টাকা, 1,39,900 টাকা এবং 1,59,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আগামী 6 নভেম্বর থেকে ভারতে ফোনদুটির প্রিবুকিং শুরু হবে এবং 13 নভেম্বর থেকে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন