ববি দেওল অভিনীত ওয়েব সিরিজ Ashram 3 এর মুক্তির তারিখ যতই সামনে আসছে, ভক্তদের মধ্যে সিরিজটির প্রতি ক্রেজ ততই বাড়ছে বলে মনে হচ্ছে। রিলিজ ডেট যতই সামনে আসছে, MX Player কিছু নতুন টিজার ভিডিও প্রকাশ করছে, আর সেটা থেকেই অনুমান করা যাচ্ছে যে বাবা নিরালার বদনাম আশ্রমে এবার কী ঘটতে চলেছে। সম্প্রতি, MX Player তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও টিজার শেয়ার করেছেন, যেখানে পারমিন্দর ওরফে পাম্মিকে তার প্রতিশোধের আগুনে জ্বলতে দেখা গেছে। এই টিজার থেকে স্পষ্ট যে পাম্মি এবার ‘ Ashram ‘-এ নিরালা বাবার সঙ্গে Bhopa ভাই ওরফে Bhopa Swami এর থেকে প্রতিশোধ নেবেই।
পাম্মি কি নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে?
টিজারটিতে দেখানো হয়েছে যে কীভাবে পাম্মি তার প্রতিশোধের আগুনে ঝলসে যাচ্ছে এবং ভোপা স্বামী তার সমস্ত লোকদের সাথে তাকে শেষ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। কিন্তু পাম্মি যেভাবেই হোক বাবা নিরালাকে শেষ করতে চায়। এই টিজারে, Bhopa swami এবং বাবা নিরালার সাথে আগের পার্টে উপস্থিত দর্শন কুমার অর্থাৎ ইন্সপেক্টর উজাগর সিং কেও দেখা যাবে।
Ashram 3 এর কাস্ট
ববি দেওলের বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ Ashram 3-এর সমস্ত পর্ব একই দিনে অর্থাৎ 3 জুন একই সাথে মুক্তি পাবে। ববি দেওল এবং এশা গুপ্তা ছাড়াও, এই সিরিজটিতে অদিতি পোহনকার, দর্শন কুমার, ত্রিধা চৌধুরী, অধ্যয়ন সুমন, শচীন শ্রফ সহ অনেক তারকাকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। ‘Ashram 3’ পরিচালনা ও প্রযোজনা করেছেন প্রকাশ ঝা।
Ashram 3 এর ট্রেলার
এবার Esha Gupta কেও এই ওয়েব সিরিজে দেখা যাবে। সিজন 3 এ বাবা নিরালার নতুন অপকর্মের অন্ধকার সত্য সামনে আসবে কি না সেটা এখনও ট্রেলারে দেখানো হয়নি। তবে, ট্রেলার থেকে এটা স্পষ্ট যে এবারও এই সিরিজে অনেক দুর্দান্ত টুইস্ট এবং চমক থাকবে। এবারও ববি দেওলের এই সিরিজটি কুসংস্কার, রাজনীতি, ধর্ষন, মাদক এসবকে কেন্দ্র করে ঘুরবে।
Ashram 3
এই ওয়েব সিরিজে বাবা নিরালার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল, দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে দূরে থাকার পরে তিনি আবার মানুষের হৃদয়ে রাজত্ব করতে শুরু করেছেন। এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন প্রকাশ ঝা।
