Singham এর মতো অ্যাকশন সিনেমার নির্মাতা Rohit Shetty শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন। তিনি শীঘ্রই তার প্রথম ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ নিয়ে হাজির হবেন , যেখানে Vivek Oberoi, Siddharth Malhotra এবং Shilpa Shetty কে একজন ড্যাশিং এবং দাবাং পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। তবে, এর আগেও ওয়েব সিরিজের জগতে এমন অনেক অভিনেতারা সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন, যাদের অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হয়েছেন। আপনিও যদি এমন একটি ওয়েব সিরিজ দেখার প্ল্যান করে থাকেন, যেখানে একজন পুলিশ অফিসারের চরিত্র থাকবে, তাহলে আজকের এই পোস্টে আপনাদের OTT-এর সেই সব বিখ্যাত এবং শক্তিশালী পুলিশ অফিসারদের সাথে পরিচয় করিয়ে দেব, যারা তাদের চরিত্রের মাধ্যমে সেই ওয়েব সিরিজটাকেও সফল করে তুলেছেন। অভিনয়ের জোরেই তারা দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন।
Jaideep Alhawat (Paatal Lok)
‘Singham’ হয়ে ওটিটিতে রাজত্ব করা অভিনেতাদের তালিকায় প্রথমেই আছেন জয়দীপ আহলাওয়াত। তিনি ওয়েব সিরিজ Paatal Lok এ ইন্সপেক্টর হাতিরাম চৌধুরীর চরিত্রে অভিনয় করেছিলেন। নিজের চরিত্রের পাশাপাশি অসামান্য অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে আলাদা পরিচয় বানিয়ে নিয়েছেন। সম্প্রতি অ্যামাজন প্রাইম ঘোষণা করেছে যে Paatal Lok এর দ্বিতীয় সিজন শীঘ্রই মুক্তি পেতে চলেছে।
Mohit Raina (Bhaukaal)
এই সিরিজের নাম থেকেই বোঝা যাচ্ছে কতটা ‘Bhaukaal’ দেখা গেছে। এই বছর এই সিরিজের দ্বিতীয় পার্টটি MX Player-এ রিলিজ হয়েছিল। সিরিজটি উত্তর প্রদেশের ক্রাইম ক্যাপিটাল মুজাফফরনগরের অন্ধকার ইতিহাস এবং বাস্তব জীবনের Singham – নবনীত সিকেরার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে । এই সিরিজে আইপিএস নবনীত সিকেরার চরিত্রে অভিনয় করেছেন Mohit Raina। ভাউকালের দুটি পার্টই অসাধারণ কাহিনি এবং দুর্দান্ত অভিনয়ের কারণে এখনও OTT-তে চাঞ্চল্য বজায় রেখেছে ।
Mohammad Zeeshan (Rangbaaz Phirse)
ওয়েব সিরিজ ‘Rangbaaz Phirse ’তে পুলিশের ভূমিকায় অভিনয় করে সবাইকে তার ফ্যান বানিয়েছেন অভিনেতা Mohammad Zeeshan। এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন Jimmy Shergil। এই সিরিজের গল্প রাজস্থানের বড় গ্যাংস্টার অমরপাল সিং কে নিয়ে। এই সিরিজে রাজনীতি, ক্রাইম ও পুলিশের ট্রাই এঙ্গেল দেখা গেছে, যেখানে Zeeshan এর অভিনয় দর্শকদের ভালোবাসা পেয়েছে। আপনারা ZEE5-এ এই সিরিজটি দেখতে পারেন।
Saif Ali Khan (Sacred Games)
সিনেমার মতো ওয়েব সিরিজেও নিজের অভিনয়ের দক্ষতায় সকলকে মুগ্ধ করেছেন সাইফ আলী খান। কয়েক বছর আগে, তিনি অত্যন্ত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘Sacred Games’-এ একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। শিখ পুলিশ অফিসারের চরিত্রে সাইফকে দর্শকরা খুব পছন্দ করেছিলেন। আপনারা Netflix এ এই সিরিজটি দেখতে পারবেন।
Amit Sial (Mirzapur)
সুপারহিট ওয়েব সিরিজ Mirzapur এ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন অভিনেতা Amit Sial, বর্তমানে তিনি ওটিটির একটি সুপরিচিত নাম। এই সিরিজে, Amit Sial একাই গুন্ডারাজকে সাফ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। যদিও এই সিরিজে তাকে মেরে ফেলা হয়। তবে ‘মির্জাপুর’ ছবিতে তার কাজ অনেক প্রশংসা পেয়েছে। সিরিজের দ্বিতীয় পার্টটি অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে। এই সিরিজের তৃতীয় পার্টটিও শীঘ্রই স্ট্রিম হতে চলেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন














