রিলায়েন্স জিও গত বছরের ডিসেম্বরে তাদের ট্যারিফ প্ল্যানের হার বাড়িয়েছিল। কোম্পানির তরফে প্রায় সমস্ত প্ল্যানের মূল্য প্রায় 20 শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এবং এর জন্য ব্যবহারকারীদের অনেক লোকসান হয়েছে। তবে, এর পরেও কিন্তু কোম্পানির এমন কিছু পরিকল্পনা আছে যা আপনাদের জন্য অনেক লাভজনক হতে পারে। বর্তমানে 200 টাকার কমে স্মার্টফোনের জন্য এমন কোনও প্ল্যান নেই, যেখানে ব্যবহারকারীরা 30 দিন বা 28 দিনের বৈধতা পাবে, কারণ সমস্ত প্ল্যানের বৈধতা হ্রাস করা হয়েছে। তা সত্ত্বেও, দৈনন্দিন ব্যবহারের জন্য এই প্ল্যানগুলির মধ্যে কোনও একটি প্ল্যান আপনার কাজে আসতে পারে। তাহলে চলুন Jio-এর এই প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নি।
আরও পড়ুন: 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা ও Snapdragon 680 চিপসেটসহ ভারতে লঞ্চ হতে চলেছে Vivo Y21T
200 টাকার কমে JioPhone প্ল্যান
কলিং প্ল্যান
75 টাকার প্ল্যান: আগে এই প্ল্যানটি 28 দিনের ছিল কিন্তু এখন কোম্পানি এর বৈধতা 23 দিনের করে দিয়েছে। এতে প্রতিদিন 100 MB ডেটা এবং + 200 MB অতিরিক্ত ডেটা দেওয়া হয় ৷ এই প্ল্যানে আপনি আনলিমিটেড কলিংয়ের সাথে 100টি SMS এবং Jio অ্যাপের সাবস্ক্রিপশনও পাবেন।
91 টাকার প্ল্যান: আপনি যদি Jio ফোন ব্যবহার করে থাকেন এবং আপনার বেশি ডেটার প্রয়োজন না হয় তাহলে এটি আপনার জন্য সেরা প্ল্যান। 91 টাকার এই প্ল্যানে আপনি 28 দিনের বৈধতা পাবেন এবং প্রতিদিন 100 এমবি ডেটা + 200 এমবি অতিরিক্ত ডেটা পাবেন। এই প্ল্যানে আপনি আনলিমিটেড কলিং সহ 100টি এসএমএস এবং জিও সাবস্ক্রিপশনও পাবেন ।
ডেটা + কলিং প্ল্যান
125 টাকার প্ল্যান: যদিও এই প্ল্যানটি বেশ ভাল কিন্তু এই প্ল্যানটির বৈধতা মাত্র 23 দিন। এই প্ল্যানে প্রতিদিন 0.5 জিবি ডেটা দেওয়া হয়। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং 100 টি এসএমএস এর সুবিধা সহ Jio অ্যাপের সুবিধা উপলব্ধ।
152 টাকার প্ল্যান: যদি আপনি জিয়ো ফোনের জন্য মাসে প্রায় 150 টাকার কাছাকাছি খরচ করতে চান, তাহলে এটা হল Jio ফোনের জন্য সেরা প্ল্যান। 152 টাকার প্ল্যানে আপনি 28 দিনের বৈধতার সাথে প্রতিদিন 0.5 জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং 100 টি এসএমএস এর সুবিধাও আছে।এছাড়াও এই প্ল্যানে Jio অ্যাপ সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
আরও পড়ুন: Vivo র আসন্ন এই স্মার্টফোনটি দেখেছেন ? মডেলটি যেমন চোখধাঁধানো, তেমনই দুর্দান্ত সব ফিচার
186 টাকার প্ল্যান: 200 টাকার মধ্যে Jio ফোনের জন্য সবচেয়ে দামি প্ল্যান হল 186 টাকার এই প্ল্যান, যার বৈধতা থাকবে 28 দিন। এতে আপনি প্রতিদিন ১ জিবি ডেটা পাবেন। এর সাথে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টি SMS এবং Jio অ্যাপ সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।
200 টাকার নিচে Jio 4G স্মার্টফোন প্ল্যান
1 জিবি ডেটা প্ল্যান
149 টাকার প্ল্যান: রিলায়েন্স জিওর 149 টাকার প্ল্যানটির বৈধতা মাত্র 20 দিন। এই প্ল্যানে, আপনি প্রতিদিন 1 জিবি ডেটার সাথে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি SMS এর সুবিধা পাবেন। এই প্ল্যানে Jio Apps সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।
আরও পড়ুন: টেলিকম ইন্ডাস্ট্রিতে হতে চলেছে তোলপাড়, আরও একবার বাড়তে পারে সমস্ত রিচার্জ প্ল্যানের দাম
179 টাকার প্ল্যান: যদি আপনি আপনার স্মার্টফোনের জন্য Jio পরিষেবাতে 1 GB ডেটা প্ল্যানের সন্ধানে থাকেন তাহলে 179 টাকার এই প্ল্যানটি আপনার জন্য। 200 টাকারও কমে এই প্ল্যানটির বৈধতা 24 দিন। এই প্ল্যানে প্রতিদিন 1 জিবি ডেটা সহ প্রতিদিন 100টি SMS এবং আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন। এছাড়া Jio সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন এই প্ল্যানে।
1.5 জিবি ডেটা প্ল্যান
119 টাকার প্ল্যান: Jio-এর এই প্ল্যানের বৈধতা মাত্র 14 দিন। তবে যাইহোক, এতে আপনি প্রতিদিন 1.5 জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং এবং Jio সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হয়। এই প্ল্যানে আপনি 14 দিনে মোট 21 জিবি ডেটা পাবেন। কিন্তু তাও এই প্ল্যানটি তেমন বিশেষ নয়।
আরও পড়ুন: Samsung Galaxy S22 এবং Galaxy S22 Ultra স্মার্টফোন লঞ্চের আগেই লিক হল ডিজাইন, দেখে নিন বিশেষত্ব
199 টাকার প্ল্যান: Reliance Jio-এর এই প্ল্যানটি 4G স্মার্টফোনের জন্য, যেখানে আপনি প্রতিদিন 1.5 GB ডেটা পাবেন এবং এই প্ল্যানের বৈধতা 23 দিন। এই প্ল্যানে, আপনি মোট 34.5 GB 4G ডেটা পাবেন। এর পাশাপাশি এই প্ল্যানে আপনি আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100টি SMS এবং ন্যাশনাল রোমিং পরিষেবা বিনামূল্যে পেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনি কোম্পানির Jio অ্যাপের সুবিধাও নিতে পারবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
