BGMI-এর প্রত্যাবর্তনের অপেক্ষা করছেন? PUBG New State সহ এই গেমগুলি হল সেরা বিকল্প

BGMI ভারতীয় গেমিং সম্প্রদায়ের মধ্যে ভীষণ জনপ্রিয় ছিল।এই বছরের 28 জুলাই ভারত সরকার এই গেমটিকে ব্যান করেছিল, যা সমগ্র ভারতীয় গেমিং সম্প্রদায়কে অবাক করেছিল। BGMI গেমটি 2000 সালের তথ্য প্রযুক্তি আইনের 69A ধারার অধীনে সরকার কর্তৃক ব্যান করা হয়েছিল। এই গেমের বিরুদ্ধে ভারতীয় ইউজারদের ডেটা চীনা সার্ভারে ট্রান্সফারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। তবে, এই গেমটির সাথে যুক্ত কোম্পানি Krafton বলছে যে তারা ভারতীয় সরকারী এজেন্সির সাথে আলোচনা করছে এবং গেমটি ফিরিয়ে আনার জন্য কাজ করছে। যতক্ষণ না BGMI ভারতে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আপনি ব্যাটল রয়্যাল গেমিং এক্সপেরিয়েন্সের জন্য এই গেমগুলি উপভোগ করতে পারেন। আজকের এই পোস্টে আপনাদের BGMI গেমের বিকল্প গেমগুলির সম্পর্কে জানানো হল। এই গেমগুলি আপনারা সরাসরি Google Play Store এবং Apple App Store থেকে ডাউনলোড করতে পারেন। আরও পড়ুন: লঞ্চের আগেই সামনে এল Redmi K60 5G, K60 Pro এবং Redmi K60E স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইল 

ভারতে BGMI এর বিকল্প

 PUBG New State

BGMI- এর বিকল্প হিসেবে আমাদের তালিকায় প্রথম নামটি হল Krafton এর নিজস্ব ব্যাটল রয়্যাল গেম, PUBG New State। এই গেমটি PUBG মোবাইলের একটি আপগ্রেড ভার্সন। এটি আরও বাস্তবসম্মত এবং ডায়নামিক। PUBG New State এর গ্রাফিক্স একে অন্য মাত্রায় নিয়ে যায়।

গেমাররা আগের তুলনায় আরও ভালো গেমিং এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য গেমে অনেক ধরনের ইন গেম সেটিংস যেমন গ্রাফিক্স, HUD কন্ট্রোল এবং গেমের সেন্সিটিভিটি পরিবর্তন করতে পারে। এর পাশাপাশি গেমটির শুটিং মেকানিজম আগের থেকে সহজ করা হয়েছে। BGMI-এর জনপ্রিয় Erangel ম্যাপও PUBG New State গেমে খেলা যাবে। আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল Realme 10 Pro 5G স্মার্টফোনের দাম, জেনে নিন ডিটেইলস

Free Fire MAX

BGMI যতক্ষণ না ভারতে ফিরে আসছে ততক্ষণ গেমারদের কাছে Free Fire MAX হল সেরা অপশন। Google Play স্টোরে, গেমটি 10 মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে এবং একটি 4.2-স্টার রেটিং রয়েছে। একটি লো-এন্ড স্পেসিফিকেশন সহ স্মার্টফোনেও গেমটি সহজেই খেলা যায়। এই কারণেই এই গেমটি খেলোয়াড়দের মধ্যে খুব জনপ্রিয়।

এটি গেমারদের একটি রোমাঞ্চকর, অ্যাকশনে পূর্ণ গেমিং এক্সপেরিয়েন্স প্রদান করে। যেখানে একসাথে 50 জন খেলোয়াড় খেলতে পারে। এতে খেলোয়াড়রা অনেক ম্যাপ, হাতিয়ার এবং ইন-গেম আইটেমের অপশন পায়। Free Fire MAX গেমটি হাই কোয়ালিটি হওয়ার পাশাপাশি এই গেমে দুর্দান্ত কিছু ফিচার যেমন ভয়েস চ্যাট, রেগুলার আপডেট এবং আরও অনেক ফিচার সাপোর্ট করে৷ আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে iQOO 11 সিরিজ, Neo 7 SE সিরিজ এবং Infinix Hot 20 5G স্মার্টফোন 

COD Mobile

COD Mobile অর্থাৎ কল অফ ডিউটি ​​মোবাইল গেমটি তৈরি করেছে বিখ্যাত গেম ডেভেলপার অ্যাক্টিভিশন। ‘কল অফ ডিউটি’ তাদের ফার্স্ট পার্সন শ্যুটার গেম ফ্র্যাঞ্চাইজির জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। এই গেমের ব্যাটল রয়্যাল এবং মাল্টিপ্লেয়ার সেকশনে অনেক রোমাঞ্চকর ম্যাপ এবং মোড দেওয়া হয়েছে। প্লেয়াররা গেমের তালিকা থেকে তাদের পছন্দের ম্যাপ নির্বাচন করতে পারে এবং তাদের বন্ধুদের সাথে গেমটি উপভোগ করতে পারে।

এই গেমটি Android এবং iOS প্ল্যাটফর্মে উপলব্ধ। BGMI-এর মতো, এই গেমটিতে 100 জন খেলোয়াড় একটি দ্বীপে নামে এবং ম্যাচ জেতার জন্য একে অপরকে টক্কর দেয়। এই গেমটিতে প্লেয়াররাক বিঘ্ন এবং লোড-আউট কাস্টমাইজেশনের অপশন পান। আরও পড়ুন: MIUI 14, Watch S2 এবং Buds 4 TWS এর সাথে 1 ডিসেম্বর লঞ্চ হবে Xiaomi 13 সিরিজ! জেনে নিন বিস্তারিত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here