গত বছর নভেম্বর এবং ডিসেম্বর মাসে সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানি গুলি নিজেদের ট্যারিফ রেট বাড়িয়ে দিয়েছিল। এমতাবস্থায় এই প্ল্যান গুলির দাম বাড়ায় ইউজাররা রেগে গেছে এবং তারা ট্যারিফ বাড়ানোর জন্য বিরোধ করার সাথে সোশ্যাল মিডিয়াতে BSNL এ নাম্বার পোর্ট করার জন্য পোস্ট দিয়ে লোকেদের প্রেরিত ও করছে। কিন্তু এই ব্যাপারে এখনো TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া কোনো তথ্য শেয়ার করেনি। কিন্তু বিভিন্ন রাজ্য থেকে খবর আসছে যে লোকেরা আবারও BSNL এর প্রতি আকৃষ্ট হচ্ছে। ট্রাই টেলিকম ডেটা তিন মাসে বাদে অর্থাৎ অক্টোবর মাসের ডেটা ডিসেম্বরে রিলিজ করে। এমতাবস্থায় আমরা আশা করতে পারি যে মার্চ মাসে যে ডেটা রিলিজ করা হবে সেখানে BSNL এর এই নতুন সংখ্যাটি লক্ষ করা যাবে।
বিগত দিনে ETV বিহার একটি খবর প্রকাশ করেছে, যার মাধ্যমে জানা গেছে যে পাটনাতে শুধুমাত্র 3 দিনে 1200 লোক বিএসএনএলে নিজের নাম্বার পোর্ট করেছে। রিপোর্টটিতে পাটনার বিএসএনএল বিহারের জনসম্পর্ক অধিকারি অখিলেশ কুমারের একটি বয়ানও দেখা গেছে, বয়ানে তিনি বলেছেন যে বিএসএনএলের প্রতি লোকেরা দ্রুত আকৃষ্টহচ্ছে। লোকেরা খুবই দ্রুত নিজের নাম্বার এই সরকারি টেলিকম অপারেটরে পোর্ট করছে। আগে যেখানে সম্পূর্ণ রাজ্যে একদিনে 30 থেকে 40 টি নাম্বার BSNL এ পোর্ট হত সেখানে বিগত 3 দিনে 1200 এর অধিক নাম্বার বিএসএনএলে পোর্ট করেছে, যা প্রায় সাধারণ পোর্টেরথেকে 400 শতাংশ বেশি।
এইরকমই আরও একটি খবর বিলাসপুরের পত্রিকা দিয়েছে। এই রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে শুধুমাত্র ডিসেম্বর মাসে 2608 জন লোক নিজের নাম্বার বিএসএনএলে পোর্ট করেছে, আবার এই মাসে বিলাসপুরে মোট 5032 জন নতুন বিএসএনএল সিম কিনেছে। অর্থাৎ মোট ডিসেম্বর মাসের মোট সংখ্যা 7640। জানুয়ারিতেও এই ট্রেন্ডটি চলছে, প্রতিদিনই প্রায় 200 জন নতুন লোক বিএসএনএলের সাথে যুক্ত হচ্ছে।
এছাড়া আরও একটি রিপোর্ট ইন্টারনেটের মাধ্যমে পাওয়া গেছে, যার মাধ্যমে জানা গেছে যে ডিসেম্বর মাসে বিএসএনএল সম্পূর্ণ ভারতে 25 লাখেরও বেশি গ্রাহক নিজের সাথে যোগ করেছে। এটি সত্যিই একটি অনন্য তথ্য। কিন্তু এই তথ্যটি একটি সংস্থার মাধ্যমে পাওয়া গেছে, আপাতত এখনো পরিস্কার হওয়া যায়নি, কিন্তু এই তথ্যটি বিহারের দুরসঞ্চার পরিমন্ডলের সিজিএম দেবন্দ্র সিংহর মাধ্যমে পাওয়া গেছে। এই রিপোর্টে তিনি বলেছেন যে সম্পূর্ণ ভারতে 25 লাখের বেশি নতুন ইউজার বিএসএনএলের সাথে যুক্ত হয়েছে।
কেন লোকেরা BSNL এ পোর্ট করছেন
BSNL এ নাম্বার পোর্ট করার একটিই কারন এবং সেটি হল প্রাইভেট কোম্পানি গুলির নিজেদের ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানো। গত বছর নভেম্বর-ডিসেম্বর মাসে রিলায়েন্স Jio, Airtel এবং Vodafone Idea নিজের ট্যারিফ প্ল্যানে প্রায় 25-30 শতাংশ বৃদ্ধি করেছে। এমতাবস্থায় প্রত্যেকটি প্ল্যানই দামি হয়ে গেছে। এইটুকুই না গত দুই বছরে এটি দ্বিতীয় বার যখন প্রাইভেট কোম্পানি গুলি নিজের প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। এর আগে 2019 এও এরকম করেছিল। আবার এর মধ্যে কোম্পানি গুলি কিছু প্ল্যানের ভ্যালিডিটি আবার কিছু প্ল্যানের বেনিফিট কম করে ইউজারদের বড়ো ঝাটকা দিয়েছে। কিন্তু এত সব কিছুর পরেও বিএসএনএলের প্ল্যান এখনো খুবই সস্তা এবং নেটওয়ার্ক কভারেজ অনেকটি বড়ো। এই কারনেই ইউজাররা বিএসএনএলের প্রতি আকৃষ্ট হচ্ছে।
BSNL এর জন্য সুবর্ণ সুযোগ
আপনি জেনে অবাক হবেন যে BSNL এর সার্ভিস এয়ারটেল সহ বহু প্রাইভেট অপারেটরের পরে শুরু হয়েছিল এবং সার্ভিস লঞ্চ হওয়ার সাথেই কোম্পানি ভারতের সবচেয়ে বড়ো মোবাইল পরিষেবা প্রদানকারি কোম্পানি হয়ে উঠেছিল। কিন্তু খারাপ সার্ভিস হওয়ার কারনে কোম্পানি প্রাইভেট কোম্পানি গুলির থেকে পিছিয়ে পড়ে এবং এখন অনেকটাই পিছিয়ে পড়েছে। ইন্ফ্রাস্ট্রাকচার এবং নেটওয়ার্কের মামলায় বিএসএনএল এখনো সবচেয়ে বড়ো কোম্পানি। এমতাবস্থায় যখন ইউজাররা আবারও বিএসএনএলের প্রতি আকৃষ্ট হচ্ছে, তখন কোম্পানির জন্য এটি সবচেয়ে বড়ো সুবর্ণ সুযোগ।
সস্তা সার্ভিস এবং বেস্ট অফার
বিএসএনএলের সবচেয়ে বড়ো বিশেষত্ব হলো কোম্পানি এখনো খুবই সস্তায় সার্ভিস প্রদান করে। প্রাইভেট কোম্পানি গুলি যেখানে প্রতি মাসের রিচার্জ বাধ্যতা করে দিয়েছে ইন-কামিং কলের জন্য, সেখানে বিএসএনএলে এরকম কোনো সমস্যা নেই। আপনি সস্তা একটি রিচার্জ করে ফোনটিকে শুধুমাত্র ইনকামিং কলের জন্যেও ব্যবহার করতে পারেন। এর সাথেই লোকেদের আকৃষ্ট করার জন্য কোম্পানি বহু অফারও পেশ করছে। পোর্ট করে যে ইউজাররা বিএসএনএলের সাথে যুক্ত হবে তারা কোম্পানির পক্ষ থেকে 5জিবি ডেটা ফ্রিতে পাবে।
শুধুমাত্র এটিই চিন্তার বিষয়
সবকিছু ভালো হওয়ার পরেও BSNL নেটওয়ার্ক সার্ভিসের কিছু কমতি আছে। যেমন- কোম্পানির খারাপ নেটওয়ার্ক, গাফিলতি এবং 4G এর কমতি। বিএসএনএলের পিছিয়ে পড়ার প্রধান কারন হলো কোম্পানির খারাপ নেটওয়ার্ক। সরকারের মনোভাবে যদি অবনতি হয় তাহলে সেখানে প্রশ্ন করার মতো কেউ থাকে না। সবচেয়ে বড়ো কথা হলো যেখানে যেখানে প্রাইভেট কোম্পানি গুলি 5G এর জন্য প্রস্তুতি নিচ্ছে, সেখানে বিএসএনএল এখনো পর্যন্ত 4জি সার্ভিসও ঠিক করে প্রদান করতে পারে না।
এরপরেও আশা করা হচ্ছে যে যখন ইউজাররা BSNL এর প্রতি আকৃষ্ট হচ্ছে তাহলে কোম্পানি খুব শীঘ্রই এই অসুবিধা গুলি কাটিয়ে উঠে আবার টেলিকম মার্কেটে রাজত্ব করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
