BSNL সাবস্ক্রাইবারদের জন্য সুখবর, এই প্ল‍্যানে প্রতি মাসে পাওয়া যাবে 1.5 জিবি অতিরিক্ত ডেটা

টেলিকম সেক্টরে সাবস্ক্রাইবারদের আকর্ষণ করার জন্য দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL দীর্ঘদিন ধরে চেষ্টা করে চলেছে। এই উদ্দেশ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোম্পানি নতুন বোনাস ডেটা অফার পেশ করেছে। এই বোনাস ডেটার সাহায্যে কোম্পানি তাদের সাবস্ক্রাইবারদের বেশি ডেটা উপহার দিতে চলেছে। তবে এই অতিরিক্ত ডেটা কোম্পানির কিছু বাছাই করা প্রিপেইড প্ল‍্যানে পাওয়া যাবে। 

ডিসেম্বরে লঞ্চ হবে এক সপ্তাহের ব‍্যাটারী লাইফ‌ওয়ালা স্মার্টফোন

এই বাছাই করা প্ল‍্যানগুলির মধ্যে একটি হল BSNL এর 429 টাকার প্ল‍্যান। এই প্রিপেইড রিচার্জ প্ল‍্যানে এখন 81 দিন পর্যন্ত প্ল‍্যানের নির্দিষ্ট 1 জিবি ডেটার সঙ্গে সঙ্গে অতিরিক্ত 1.5 জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ এখন 429 টাকার রিচার্জ করলে BSNL গ্ৰাহকরা প্রতিদিন 2.5 জিবি করে ডেটা পাবেন। 

জানিয়ে রাখি এই অফারটি শুধুমাত্র এই মাসের জন‍্য‌ই কার্যকর। আগামী মাসে অর্থাৎ যদি নভেম্বর মাসে আপনি 429 টাকার রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি প্রতিদিন 1 জিবি করেই ডেটা পাবেন। কোম্পানির এই 429 টাকার প্রিপেইড প্ল‍্যানের ভ‍্যালিডিটি সাধারণ ভাবেই 81 দিন এবং এই ভ‍্যালিডিটির ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি। 

Exclusive : এবছরের শেষে লঞ্চ হবে Realme TV, ভারতে শাওমিকে বাজিমাতের চেষ্টা

এছাড়া এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়। নতুন বোনাস অফারে গ্ৰাহকরা অক্টোবরের মধ্যে রিচার্জ করলে প্রতিদিন 1.5 জিবি করে অতিরিক্ত ডেটা পাবেন। নতুন বোনাস ডেটা অফার শুধুমাত্র কিছু নির্দিষ্ট সার্কেলেই কার্যকর। পশ্চিম উত্তরপ্রদেশ সার্কেলে BSNL এর 349 টাকা, 399 টাকা এবং 448 টাকার প্রিপেইড প্ল‍্যানে দৈনিক 1.5 জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here