ভারতের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL দেশে প্রথম স্বদেশে তৈরি 4G নেটওয়ার্কের সূচনা করেছে। কয়েক দিন আগে এই মেড ইন ইন্ডিয়া নেটওয়ার্ক ব্যবহার করে রেল, কমিউনিকেশন ও ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 4G নেটওয়ার্কের প্রথম টেস্ট কল করেন। এবার খবর পাওয়া যাচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL আগামী সেপ্টেম্বর, 2022 এর মধ্যে গোটা দেশে তাদের 4জি পরিষেবা চালু করতে পারে। এছাড়া রোলআউট হওয়ার আগেই কোম্পানি 900 কোটি টাকার আশেপাশে লাভ করবে বলে মনে করা হচ্ছে।
BSNL 4G
PTI এর একটি রিপোর্ট অনুযায়ী, দূরসঞ্চার মন্ত্রী বিএসএনএলের 4জি পরিষেবা সম্পর্কে তাঁর বক্তব্যে জানিয়েছেন কোম্পানি তাদের 4জি সার্ভিস রোলআউটের জন্য সেপ্টেম্বর, 2022 পর্যন্ত সময় চেয়েছে। অন্যদিকে ইতিমধ্যে রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া তাদের প্রিপেইড প্ল্যানের দাম 25 শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। বিভিন্ন প্রাইভেট কোম্পানির এই পদক্ষেপে সাধারণ মানুষ যথেষ্ট বিক্ষুব্ধ হয়ে রয়েছে এবং অনেকেই তাদের ফোন নাম্বার BSNL নেটওয়ার্কে পোর্ট করে নিচ্ছেন।
জানিয়ে রাখি কিছু দিন আগে কেন্দ্র সরকার দেশের টেলিকম সেক্টরে 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ অর্থাৎ FDI এর মঞ্জুরি দিয়েছে। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে টেলিকম কোম্পানিগুলির স্পেকট্রাম চার্জ ও এজিআর এর বকেয়া টাকা মেটানোর জন্য 4 বছরের স্থগিতাদেশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
4G এর দৌলতে BSNL কি Jio-Airtel এর আগামী 5G পরিষেবাকে টক্কর দিতে পারবে?
বিগত বেশ কয়েক বছর ধরে Jio, Airtel ও Vodafone idea ভারতে 4G পরিষেবা প্রদান করে আসছে। এই তিনটি কোম্পানিই বর্তমানে দেশে 5G টেস্টিং চালাচ্ছে এবং খুব তাড়াতাড়ি দেশের টেলিকম সেক্টরে 5G পরিষেবা চালু করতে চাইছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, BSNL কি তাদের 4G পরিষেবার মাধ্যমে প্রাইভেট কোম্পানিগুলির 5G সার্ভিসকে টেক্কা দিতে পারবে? তবে 4G পরিষেবা চালু হলে BSNL ইউজারদের যথেষ্ট সুবিধাই হবে। আবার কানেক্টিভিটির দিক থেকে পিছিয়ে থাকার কারণে এতদিন BSNL গ্ৰাহক সংখ্যা এতদিন কমতে থাকলেও এবার তা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










