Home খবর BSNL-এর 365 দিনের প্ল্যান এখন চলবে 380 দিন এবং 395 দিন, জেনে নিন দাম এবং বেনিফিট

BSNL-এর 365 দিনের প্ল্যান এখন চলবে 380 দিন এবং 395 দিন, জেনে নিন দাম এবং বেনিফিট

ভারতের সরকারি টেলিকম কোম্পানি BSNL তাদের ইউজারদের জন্য দারুণ অফার নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের দুটি লং-টার্ম প্রিপেইড প্ল্যানের সার্ভিস ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে। কোম্পানির 2,799 টাকা এবং 2,449 টাকা দামের প্ল্যানে এখন থেকে আগের চেয়ে বেশি দিন সিম অ্যাক্টিভ রাখার সুবিধা পাওয়া যাবে। এই দুটি প্ল্যানেই আনলিমিটেড ভয়েস কল ও ডেইলি ডেটা সহ SMS উপভোগ করা যায়। এবার সার্ভিস ভ্যালিডিটি বেড়ে যাওয়ায় প্ল্যানগুলির দৈনিক খরচ‌ও কমে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যায়।

BSNL এর 2,799 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ডিটেইলস


BSNL এর 2,799 টাকা দামের প্রিপেইড প্ল্যানে আগে 365 দিন সার্ভিস ভ্যালিডিটি পাওয়া যেত। এবার কোম্পানির পক্ষ থেকে এতে 30 দিন অতিরিক্ত ভ্যালিডিটি যোগ করা হয়েছে। এর ফলে এই প্ল্যানটি রিচার্জ করে মোট 395 দিন পর্যন্ত সিম চালু রাখা যাবে। এই প্ল্যানে প্রতিদিন 3GB করে হাই-স্পীড ডেটা পাওয়া যায়। এছাড়াও রয়েছে আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি 100 SMS এর সুবিধা। ডেইলি ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পীড কমে 40Kbps হয়ে যাবে। অতিরিক্ত ভ্যালিডিটি সহ এই প্ল্যানটি রিচার্জ করার জন্য প্রতিদিন খরচ হবে মাত্র 7.09 টাকা। যেসব ইউজাররা একবার রিচার্জ করে দীর্ঘ দিন পর্যন্ত নিশ্চিন্ত থাকতে চান এবং নিয়মিত প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যাবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি সুন্দর অপশন। আপাতত কোম্পানির এই অফার 30 নভেম্বর, 2026 পর্যন্ত সীমিত।

BSNL এর 2,449 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ডিটেইলস


কোম্পানির 2,449 টাকা দামের প্রিপেইড প্ল্যানেও অতিরিক্ত ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। 365 দিন ভ্যালিডিটি সহ এই প্ল্যানে 15 দিন বেশি ভ্যালিডিটি পাওয়া যাবে। অর্থাৎ এখন থেকে এই প্ল্যানে মোট 380 দিন সার্ভিস ভ্যালিডিটি উপভোগ করা যাবে। এই প্ল্যানে প্রতিদিন 2GB হাই-স্পীড ডেটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কল ও ডেইলি 100 SMS দেওয়া হয়। এই প্ল্যানের সবচেয়ে বড় বিশেষত্ব হল প্ল্যানটির ইন্স্যুরেন্স কভারেজ। অতিরিক্ত ভ্যালিডিটি সহ এই প্ল্যানের দৈনিক খরচ দাঁড়ায় প্রায় 6.44 টাকা। কম খরচে দীর্ঘ ভ্যালিডিটি ও ডেটা ইউজারদের জন্য এটি একটি উল্লেখযোগ্য প্ল্যান।

BSNL নিয়ে এসেছে তিনটি সস্তা প্ল্যান

সম্প্রতি BSNL তাদের ইউজারদের জন্য 172 টাকা, 184 টাকা এবং 190 টাকা দামের তিনটি নতুন প্ল্যান পেশ করেছে। TRAI এর জারি করা নির্দেশের পর এই প্ল্যানগুলি বাজারে আনা হয়েছে। যেসব ইউজাররা কম খরচে মোবাইল কানেকশন অ্যাক্টিভ রাখতে চান এই প্ল্যানগুলি তাদের জন্য যথেষ্ট উপযোগী। বর্তমানে BSNL এক‌ই সঙ্গে দীর্ঘমেয়াদি প্ল্যানের পাশাপাশি সস্তা প্ল্যান‌ পর্যন্ত সব ধরনের ইউজারদের কথা মাথায় রেখে কাজ করে চলেছে।