রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানি BSNL দীর্ঘদিন ধরেই সস্তা প্ল্যানের মাধ্যমে Jio, Airtel এবং Vodafone Idea-কে কড়া টক্কর দিয়ে আসছে। কিন্তু তাদের 4G পরিষেবা না থাকায় গ্রাহকরা কিছুটা নিরাশ ছিল। তবে আপনি যদি একজন BSNL ইউজার হয়ে থাকেন , তাহলে আপনার জন্য একটি সুখবর আছে, কোম্পানি শীঘ্রই তাদের 4G পরিষেবা চালু করতে চলেছে। আসলে, সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এই বছর স্বাধীনতা দিবসের (15 আগস্ট) আশেপাশে তাদের চতুর্থ প্রজন্মের (4G) বাণিজ্যিক পরিষেবা শুরু করতে পারে।
তবে একটি নতুন রিপোর্টে বলা হয়েছে যে 6 মাসের মধ্যে, BSNL অফিসিয়ালি ভারতে তাদের 4G পরিষেবা শুরু করবে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুসারে, কোম্পানি 28 ফেব্রুয়ারি তাদের 4G নেটওয়ার্কের জন্য কোর নেটওয়ার্ক ট্রায়াল সম্পন্ন করেছে, যা টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর সাথে করা হয়েছিল।
BSNL 4G ইন্টারনেট ডেটা
আপাতত, টেলিকম জায়ান্ট রেডিও নেটওয়ার্কের একটি ট্রায়াল চলছে, যা সাত থেকে 10 দিনের মধ্যে শেষ হবে। BSNL এই দুটি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলেই,
BSNL মেট্রো এবং দেশের অন্যান্য বড় শহরগুলিতে 4G পরিষেবা চালু করতে পারবে। অন্যদিকে, আরেকটি খবর সামনে এসেছে যে কোম্পানি তাদের 4G পরিষেবা স্থাপনের জন্য প্রায় এক লাখ সাইট প্রস্তুত করেছে।
BSNL 4G
BSNL এবং Tata Consultancy Services (TCS) যৌথভাবে 4G পরিষেবা পেশ করবে। এই প্রথম 4G পরিষেবার জন্য ভারতীয় প্রযুক্তি ব্যবহার করা হবে। BSNL এর ডিরেক্টর সুশীল কুমার মিশ্র এই তথ্য জানিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার টেলিকম সেক্টরে 100 শতাংশ সরাসরি বিদেশী বিনিয়োগ (FDI) অনুমোদন করেছে। এর পাশাপাশি, সরকার স্পেকট্রাম চার্জ এবং এজিআর বকেয়াতে টেলিকম সংস্থাগুলিকে 4 বছরের স্থগিতাদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও বেশি ইউজার BSNL এর গ্রাহক হবেন
আপনাকে মনে করিয়ে দি যে কিছু সময় আগেই সরকারের তরফে জানানো হয়েছিল 2 বছরের মধ্যে এর জন্য 4G পরিষেবা চালু করা হবে। আমরা যদি সম্প্রতি প্রকাশিত আইটি মন্ত্রীর টুইটটি দেখি, তবে শিডিউলের আগেই ভারতে BSNL-এর 4G রোলআউট হতে পারে। BSNL-এর কিছু প্ল্যান মার্কেটের থেকে অনেক ভালো, কিন্তু 4G কানেক্টিভিটির অভাবে কোম্পানি টেলিকম সেক্টরে অনেক পিছিয়ে আছে। তাই, আশা করা হচ্ছে যে 4G আসার পরে, বেসরকারী সংস্থাগুলির আরও বেশি সংখ্যক ইউজার BSNL -এর দিকে যাবে।
Jio, Airtel এবং Vi 4G-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে
Jio ছাড়াও, Airtel এবং vodafone idea দীর্ঘদিন ধরে ভারতে 4G নেটওয়ার্ক দিয়ে আসছে। কিন্তু, এই সংস্থাগুলি সম্প্রতি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়ার পরে, 2021 সালের ডিসেম্বরে লক্ষ লক্ষ গ্রাহক BSNL কে বেছে নিয়েছেন। তাই, যদি BSNL বেসরকারি কোম্পানির 5G-এর আগে 4G নিয়ে আসে, তাহলে Jio সহ সমস্ত বড় টেলিকম সংস্থাগুলির জন্য এটি একটি বড় চিন্তার কারণ হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
