Honor গত এপ্রিল মাসে তাদের ‘প্লে 60’ সিরিজ চীনের বাজারে লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে Honor Play 60 এবং Honor Play 60m ফোনটি লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে এই সিরিজের আরও একটি নতুন মডেল পেশ হতে চলেছে। কোম্পানি তাদের এই সিরিজে নতুন Honor Play 60A 5G ফোনটি লঞ্চ করবে। বাজারে লঞ্চের আগেই আপকামিং ফোনের স্পেসিফিকেশন ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। চায়না টেলিকম সাইটে এই ফোনটি লিস্টেড হয়েছিল, এর মাধ্যমে ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
চায়না টেলিকম সাইটে Honor Play 60A 5G ফোনটি NLA-AN00 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। এই ফোনটিতে অক্টাকোর প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে প্রসেসরের নাম সম্পর্কে জানা যায়নি, তবে স্পষ্ট বোঝা গেছে Honor Play 60A 5G ফোনের প্রসেসর 2.2GHz ক্লক স্পীডে কাকজ করবে। এটি একটি বাজেট রেঞ্জ প্রসেসর হতে চলেছে।
লিস্টিঙের মাধ্যমে Honor Play 60A 5G ফোনটি 720 × 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে সহ দেখা গেছে। জানিয়ে রাখি Honor Play 60 এবং Play 60M ফোনে 6.61 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। লিস্টিং অনুযায়ী Play 60A ফোনটির ডায়মেনশন 167 × 77 × 7.89mm এবং ওজন 186 গ্রাম হবে। এটি সিরিজের অন্য দুটি ফোনের চেয়ে অনেকটাই পাতলা হবে।
ফটোগ্রাফির জন্য Honor Play 60A ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। লিস্টিং অনুযায়ী ফোনটির ব্যাক প্যানেলে 13MP প্রাইমারি সেন্সর থাকবে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য Honor Play 60A 5G ফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে বলে জানা গেছে। একই ক্যামেরা মডিউল কোম্পানির Play 60 এবং Play 60M ফোনেও রয়েছে।
লিস্টিং অনুযায়ী Honor Play 60A 5G ফোনটিতে 5130mAh রেটেড ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হবে। অর্থাৎ এই ফোনটি 5500mAh এর চেয়ে ছোট ব্যাটারি সহ বাজারে লঞ্চ করা হবে। অন্যদিকে কোম্পানির Honor Play 60 এবং Honor Play 60M ফোনগুলিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। অর্থাৎ আপকামিং Honor ফোনটি সিরিজের অন্য দুটি মডেলের চেয়ে ছোট ব্যাটারি ক্যাপাসিটি সাপোর্ট করবে।
এখনও পর্যন্ত Honor এর পক্ষ থেকে আপকামিং ফোন সম্পর্কিত অফিসিয়াল তথ্য জানানো হয়নি, তবে প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী কোম্পানির 2025 সালের ডিসেম্বর মাসে বা 2026 সালের জানুয়ারি মাসে Honor Play 60A 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে জানানো যাচ্ছে না। কোম্পানি চিনের বাজারে Honor Play 60A 5G ফোনটি 12 হাজার থেকে 15 হাজার টাকার মধ্যে লঞ্চ করেছিল।
যারা 15 হাজার টাকার চেয়ে কম দামে 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য গত সপ্তাহে ভারতে লঞ্চ হওয়া realme C85 ফোনটিও সেরা অপশন হবে। এতে 7000mAh ব্যাটারি, IP69 Pro রেটিং এবং 144Hz ডিসপ্লে রয়েছে।এদিকে এই সপ্তাহে ভারতের বাজারে realme P4x এবং Redmi 15C 5G ফোনগুলি লঞ্চ হতে চলেছে। এই ফোনগুলির দাম প্রায় 15 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে।
