Home খবর কল রেকর্ড করা ব্যক্তিদের জন্য খারাপ খবর, এই দিনের পর থেকে আর করতে পারবেন না কল রেকর্ড

কল রেকর্ড করা ব্যক্তিদের জন্য খারাপ খবর, এই দিনের পর থেকে আর করতে পারবেন না কল রেকর্ড

আপনিও যদি ফোনে কথা বলার সময় কল রেকর্ড করে থাকেন, তাহলে আপনার জন্য একটি বড় খবর। আসলে, Google সম্প্রতি কল রেকর্ডিংয়ের কারণে অ্যান্ড্রয়েড ফোনে সিকিউরিটি এবং প্রাইভেসির সাথে যুক্ত সমস্যাগুলির পরিপ্রেক্ষিতে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গুগলের নতুন পলিসি অনুযায়ী অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপ বন্ধ হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, 11 মে থেকে অ্যাপ ডেভেলপাররা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কল রেকর্ডিং ফিচার দেবে না।

Truecaller সরিয়ে দিয়েছে কল রেকর্ডিং ফিচার

Google-এর নতুন নীতি অনুসারে, অ্যাপগুলিকে এখন থেকে আর প্লে স্টোরে কল রেকর্ডিংয়ের জন্য অ্যাক্সেসিবিলিটি API ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। এই নীতি চালু হওয়ার পরে, Truecaller থেকে ফ্রি কল রেকর্ডিং ফিচারটি সরিয়ে দেওয়া হয়েছে। ফিচারটি এখনও সম্পূর্ণরূপে সরানো হয়নি, তবে Truecaller জানিয়ে দিয়েছে যে সেই নতুন নির্দেশিকা কার্যকর হতেই এই ফিচারটি 11 মে থেকে বন্ধ হয়ে যাবে।

কল রেকর্ডিং

আপনাদের জানিয়ে রাখি যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা যারা বিল্ট-ইন কল রেকর্ডার ছাড়াই স্মার্টফোন ব্যবহার করছেন তারা 11 মে এর পরেও কল রেকর্ড করতে পারবেন। কিন্তু কোনো থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ইউজাররা আর কল রেকর্ডিং ব্যবহার করতে পারবেন না। গুগল তাদের অ্যান্ড্রয়েড 10 পেশ করার সময় অ্যান্ড্রয়েডে কল রেকর্ডিং বন্ধ করেছিল। তবে থার্ড পার্টি অ্যাপস অ্যাক্সেসিবিলিটি API ব্যবহার করে সেটা জারি ছিল। তবে এবার গুগল এখন 11 মে থেকে এটি নিষিদ্ধ করছে।

যেমনটা আপনাদের আগেই জানালাম যে, যদি ফোনটিতে একটি ইন বিল্ট অ্যাপ থাকে তাহলে কল রেকর্ডিং করা যাবে। যদি আপনার কাছে Samsung, Xiaomi বা অন্য কোনো ব্র্যান্ডের ফোন থাকে যার অ্যাপের ভিতরে কল রেকর্ডিং ফাংশন থাকে তাহলে আপনি কোনো টেনশন ছাড়াই কল রেকর্ড করতে পারবেন।

এছাড়াও, আপনাদের জানিয়ে রাখি যে US এ কল রেকর্ডিংয়ের অনুমতি শুধুমাত্র যে দু পক্ষের সম্মতির পরেই দেওয়া হয়। কিন্তু, ভারতে এ ধরনের কোনো আইন নেই, তবে এই বিষয়ে কাজ চলছে বলে জানা গেছে।মনে করা হচ্ছে যে, আগামী সময়ে যুক্তরাষ্ট্রের মতো ভারতেও দু পক্ষের অনুমতি নেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন