10mm ডায়নামিক ড্রাইভার, Bluetooth 5.0 কানেক্টিভিটি এবং গেমিং মোডের সঙ্গে লঞ্চ হল DIZO Buds Z ইয়ারবাডস

Realme এর TechLife ব্র‍্যান্ড DIZO ভারতে লেটেস্ট DIZO Buds Z ইয়ারবাডস লঞ্চ করেছে। নতুন DIZO Buds Z কোম্পানির অ্যাফোর্ডেবল ট্রু ওয়‍্যারলেস ইয়ারবাডস। এর আগে রিয়েলমির এই সাব ব্র‍্যান্ড ভারতে DIZO Watch 2 এবং Watch Pro পেশ করেছিল। DIZO Buds Z ইয়ারবাডস সম্পর্কে কোম্পানি জানিয়েছে একবার ফুল চার্জ করলে এটি 16 ঘন্টা ব‍্যাক‌আপ দিতে সক্ষম। চলুন এক নজরে জেনে নেওয়া যাক DIZO Buds Z এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

DIZO Buds Z এর দাম

কোম্পানির পক্ষ থেকে ভারতে DIZO Buds Z ইয়ারবাডস 1,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ডিজো ব্র‍্যান্ডের অ্যাফোর্ডেবল ট্রুলি ওয়‍্যারলেস ইয়ারবাডস ক‍্যাটাগরিতে এটি যোগ করা হয়েছে। জানিয়ে রাখি ফ্লিপকার্টের অ্যানুয়াল ফেস্টিভ্যাল সেলে এই ইয়ারবাডস মাত্র 1,299 টাকার বিনিময়ে কেনা যাবে। মনে করিয়ে দিই ফ্লিপকার্টের অ্যানুয়াল ফেস্টিভ্যাল সেল Big Billion Day আগামী 7 অক্টোবর থেকে শুরু হতে চলেছে। এছাড়াও কোম্পানি সুন্দর ডিজাইন ও আকর্ষণীয় ফিচারের সঙ্গে DIZO GoPods D ওয়‍্যারলেস ইয়ারবাডস পেশ করেছে।

DIZO Buds Z এর ফিচার

কোম্পানি তাদের DIZO Buds Z ইয়ারবাডসে কানেক্টিভিটি ফিচার হিসেবে Bluetooth 5.0 যোগ করেছে। এতে 10mm ডায়নামিক ড্রাইভার দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এতে 88ms লেটেন্সি সাপোর্টেড গেমিং মোড রয়েছে। কল করার সময় বাইরের নয়েস খম করার জন্য এতে ENC অর্থাৎ এনভায়রনমেন্টাল নয়েস ক‍্যানসেলেশন ফিচার আছে। এর একটি ইয়ারবাডসের ওজন মাত্র 3.7 গ্ৰাম।

কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে এই ইয়ারবাডস 16 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব‍্যাক দিতে পারবে। একবারের চার্জে ইয়ারবাডসগুলি 4.5 ঘন্টা ব‍্যাক‌আপ দেবে। এছাড়াও মাত্র দশ মিনিট চার্জ করলে এটি আধঘণ্টা ব‍্যাক‌আপ দেবে। এই ইয়ারবাডসে টাচ কন্ট্রোল ফিচার আছে, যা ইউজাররা নিজেদের সুবিধা অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে এটি IPX4 সার্টিফাইড করা হয়েছে। মার্কেটে এই ইয়ারবাডস Onyx, Leaf এবং Pearl এই তিনটি কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here