Home খবর আগে কখনো ঘটেনি এই ধরনের ঘটনা, ভারতে লঞ্চের আগেই বিক্রি হয়ে গেল এই Electric Car

আগে কখনো ঘটেনি এই ধরনের ঘটনা, ভারতে লঞ্চের আগেই বিক্রি হয়ে গেল এই Electric Car

ভারতীয় বাজারে BMW গ্রুপ কিছু দিন আগেই নিজের প্রথম সম্পূর্ণ ইলেকট্রিক কার মিনি কুপার এস‌ই (Mini Cooper SE) এর বুকিং শুরু করেছিল। বুকিং শুরু হ‌ওয়ার কিছু দিনের মধ্যে‌ই বিএমডব্লিউ এর প্রথম অল-ইলেকট্রিক কার Mini Cooper SE এর সমস্ত ইউনিট বুক হয়ে গেছে। সহজ ভাষায় বললে ভারতে লঞ্চের আগেই এই গাড়িটি সোল্ড আউট হয়ে গেছে, যার ফলে এই গাড়িটির প্রতি গ্রাহকদের আকর্ষণ কতটা সেটি আন্দাজ করা যেতে পারে। আসলে কোম্পানি ভারতে এই ইলেকট্রিক কারের মাত্র 30টি ইউনিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল, যেটি গ্রাহকরা লঞ্চের আগেই বুক করে নিয়েছে।

Mini Cooper SE

আপনাকে বলে দিই যে আপাতত নতুন ইলেকট্রিক মিনির লঞ্চিং ডেট সম্পর্কে কোনো ঘোষণা‌ই করা হয়নি এখনো, কিন্তু আশা করা যেতে পারে যে খুব শীঘ্রই কোম্পানি এটিকে পেশ করতে পারে। এই গাড়িটির দামের কথা বলা হলে এর দাম 50 লাখ টাকার কাছাকাছি হতে পারে। এখনো মার্কেটে এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

Mini Cooper SE Electric Cooper এর ডিজাইন

এই গাড়িটির ডিজাইনের কথা বলা হলে মিনি কুপার এস‌ইতে ক্রোম সারাউন্ড যুক্ত ব্ল‍্যাক ফ্রন্ট গ্রিল আছে। এছাড়া ‘এস’ এর বদলে একটি নতুন ‘ই’ ব‍্যাজ গাড়িতে পাওয়া যাবে। এই মডেলটি নতুন অ্যালয় হুইলস সহ আসবে। গাড়িতে এল‌ইডি ডিআর‌এল এর সাথে গোল হেডল‍্যাম্প, ইউনিয়ন জ‍্যাক থিমের এল‌ইডি টেললাইট, গোল ওআরবিএম এবং এর‌কম আকারের সমস্ত ট্রেডমার্ক এলিমেন্ট ব‍্যবহার করা হয়েছে। এছাড়া গাড়িতে টাচস্ক্রিন ইন্ফোটেনমেন্ট সিস্টেমের সার্কুলার সেন্টার কন্সোল‌ও থাকতে পারে, আবার মিনি মাল্টি-ফাংশান স্টিয়ারিং হুইল এবং ডিজিটাল কন্সোল‌ও থাকবে।

Mini Cooper SE Electric Cooper এর ফিচার

নতুন মিনি কুপার এস‌ইতে 32.6kWh এর লিথিয়াম-আয়‌ওন ব‍্যাটারী দেওয়া হয়েছে এবং এই গাড়িটি সিঙ্গেল চার্জে WLTP সার্টিফাইড 233 কিলোমিটার রেঞ্জ দেয়। ব‍্যাটারী প‍্যাকটিকে একটি শক্তিশালী ইলেকট্রিক মোটরের সাথে জোড়া হয়েছে যেটি 184 পিএস এর শক্তি এবং 270 এন‌এমের পিক টর্ক উৎপন্ন করে। কোম্পানি দাবি করেছে যে এই গাড়িটি 7.3 সেকেন্ডে 0-100 কিমি প্রতি ঘন্টার স্পীড ধরতে সক্ষম কিন্তু এর ইলেকট্রনিক রূপে সীমিত গতি 150 কিমি প্রতি ঘন্টার। এই ইলেকট্রিক গাড়িটিকে 11kW চার্জারের ব‍্যবহার করে 2.5 ঘন্টায় 0 থেকে 80 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে, আবার 50kW DC ফাস্ট চার্জার দিয়ে এটিকে শুধুমাত্র 35 মিনিটে 0 থেকে 80 শতাংশ চার্জ করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন