ভারতে এমন অনেক ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা আছে যারা প্রায় সমস্ত সার্কেলে ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করছে। তবে এই সমস্ত সংস্থা গুলোর মধ্যে BSNL সবথেকে সস্তায় পরিষেবা প্রদান করে। কোম্পানির কাছে এমন অনেক সস্তা ব্রডব্যান্ড প্ল্যান আছে, যার ভিত্তিতে কোম্পানি Reliance JioFiber-এর অনেক প্ল্যানকে চ্যালেঞ্জ করে থাকে। কিন্তু, আপনি কি জানেন যে BSNL ব্রডব্যান্ড প্ল্যানের থেকেও শক্তিশালী আরেকটি কোম্পানি আছে, যারা BSNL কে কড়া টক্কর দিচ্ছে। এই কোম্পানিটি হল Excitel। এই পোস্টে আপনাদের Excitel এর প্ল্যানগুলি (Excitel Broadband Plans) সম্পর্কে বিস্তারিত জানাবো।
Excitel Broadband Plan
যদি আমরা Excital এর ব্রডব্যান্ড প্ল্যানের কথা বলি, তাহলে কোম্পানি দ্রুত গতির সাথে 100Mbps, 200 Mbps এবং 300 Mbps ব্রডব্যান্ড প্ল্যান রয়েছে। Excitel Fiber First প্ল্যানগুলি আনলিমিটেড ডেটা সহ আসে। এই কোম্পানির আরেকটি ভালো বিষয় হল Excitel এর ফাইবার কানেকশন এর জন্য আপনাকে কোনও ইনস্টলেশন চার্জ দিতে হবে না। ONU ডিভাইসগুলির জন্য শুধুমাত্র 2000 টাকা রিফান্ডেবল সিকিউরিটি চার্জ থাকবে৷
এই কোম্পানির 100 Mbps স্পিডের বেস প্ল্যানটির দাম প্রতি মাসে 699 টাকা। এছাড়াও, 200 Mbps এবং 300 Mbps প্ল্যানের দাম প্রতি মাসে 799 টাকা এবং 899 টাকা। এই প্ল্যানগুলির বিশেষত্ব হল যে আপনি এই প্ল্যানগুলিকে যত বেশি সময়ের জন্য বেছে নেবেন, প্ল্যানের দাম তত সস্তা হবে। এই পোস্টে আপনাদের এই কোম্পানির 200 Mbps স্পিডের প্ল্যান সম্পর্কে তথ্য দেব। কোম্পানি 200 Mbps স্পিডে ইউজারদের 1 মাস থেকে 12 মাস পর্যন্ত প্ল্যান অফার করে।
এতে আপনাকে 1 মাসের জন্য 799 টাকা দিতে হবে। 3 মাসের পরিষেবার জন্য, আপনাকে মাসে 732 টাকা দিতে হবে। আপনি যদি 4 মাস পরিষেবা নেন, তাহলে আপনাকে প্রতি মাসে 572 টাকা দিতে হবে। এছাড়াও 6 মাসের পরিষেবার জন্য প্রতি মাসে 545 টাকা, 9 মাসের প্ল্যানের জন্য প্রতি মাসে 471 টাকা এবং 12 মাসের প্ল্যানের জন্য প্রতি মাসে 449 টাকা দিতে হবে।
BSNL 200 Mbps ব্রডব্যান্ড প্ল্যান
আপনি যদি Excital এর 200 Mbps ব্রডব্যান্ড প্ল্যানকে BSNL 200 Mbps স্পিড প্ল্যানের সাথে তুলনা করেন, তাহলে সরকারি টেলিকম কোম্পানি এই গতিতে দুটি ব্রডব্যান্ড প্ল্যান অফার করে। কোম্পানির একটি প্ল্যান হল ‘Fibre Premium’ এবং অন্য প্ল্যানটি হল ‘Fibre Premium Plus’। অন্যদিকে, আমরা যদি ফাইবার প্রিমিয়ামের কথা বলি, তাহলে তার চার্জ প্রতি মাসে 999 টাকা।
এছাড়াও এই প্ল্যানে 3300GB ডেটা পাওয়া যাচ্ছে। ডেটা সীমা শেষ হওয়ার পরে ইন্টারনেটের গতি 2 Mbps-এ নেমে আসে। এছাড়াও এই ব্রডব্যান্ড প্ল্যানে ভয়েস কলিং এর সুবিধা এবং Disney + Hotstar প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। দ্বিতীয় প্ল্যানের দাম প্রতি মাসে 1,277 টাকা। এই প্ল্যানেও 3300GB ডেটা পাওয়া যাচ্ছে। ডেটা শেষ হওয়ার পরে, ইন্টারনেটের স্পিড 15 Mbps-এ নেমে আসে।
আপনাদের জানিয়ে রাখি যে Excitel কোম্পানির প্ল্যানগুলি পুরোপুরি আনলিমিটেড এবং এগুলর উপর কোনও দৈনিক সীমা নেই৷ এর মানে উপরে উল্লিখিত প্ল্যান গুলিতে , আপনি 200 Mbps গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অন্যদিকে BSNL-এর প্ল্যানে ডেটা সীমা ফুরিয়ে গেলে ডেটার স্পিডও কমে যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
