শাওমি গতকাল ঘোষণা করে জানিয়েছিল যে কোম্পানি ভারতে তাদের ‘রেডমি 9’ সিরিজে একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে যা আগামী 15 সেপ্টেম্বর লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আগামী 15 তারিখ ফোনটির স্পেসিফিকেশন ও দাম ঘোষণা করা হলেও আমরা আজই আপনাদের জন্য এক্সক্লুসিভ রিপোর্টে Xiaomi Redmi 9i এর দাম সম্পর্কে জানাতে চলেছি।
আরও পড়ুন: Jio কে টেক্কা দিতে Airtel নিয়ে এল সস্তায় আনলিমিটেড ডেটা ও ভয়েস কলিং, দেখে নিন কোন প্ল্যানটি বেস্ট
আমরা বিশ্বস্ত সোর্স থেকে খবর পেয়েছি কোম্পানির পক্ষ থেকে আগামী 15 সেপ্টেম্বর ভারতে Xiaomi Redmi 9i ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরি থাকবে বলে জানা গেছে। ফোনটির বেস ভেরিয়েন্ট মাত্র 7,999 টাকা দামে মার্কেটে লঞ্চ করা হবে।
আমরা জানতে পেরেছি Xiaomi Redmi 9i ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম 7,999 টাকা দামে মার্কেটে আনা হবে। তবে ফোনটির 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম সম্পর্কে কিছু জানা যায়নি। রিপোর্ট অনুযায়ী ফোনটি Midnight Black, Sea Blue ও Nature Green Hues কালার ভেরিয়েন্টে সেল করা হবে। প্রসঙ্গত মনে করিয়ে দিই কিছু দিন আগে লঞ্চ করা Xiaomi Redmi 9A ফোনটিও এই তিনটি কালারেই পেশ করা হয়েছিল।
আরও পড়ুন: মৃত্যুর কারণ PUBG ব্যানড, পশ্চিমবঙ্গে আত্মঘাতী 21 বছরের যুবক
Xiaomi Redmi 9i এর লঞ্চ ডেট শেয়ার করার সঙ্গে সঙ্গেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এখানে দেখানো ফোটোয় দেখা গেছে Xiaomi Redmi 9i ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ফোনটির ওপরের প্যানেলে 3.5 এমএম হেডফোন জ্যাক দেওয়া হবে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন থাকবে। Xiaomi Redmi 9i ফোনটি মিইউআই 12 এ কাজ করবে বলে জানা গেছে।
Xiaomi Redmi 9A
এই মাসেই কোম্পানি তাদের ‘রেডমি 9’ সিরিজে Xiaomi Redmi 9A ফোনটি লঞ্চ করেছে। ভারতে এই ফোনটি 2 জিবি র্যাশ ও 3 জিবি র্যামযুক্ত দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই 32 জিবি মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। Xiaomi Redmi 9A ফোনটির 2 জিবি র্যাশ ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি 6,799 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং এর 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 7,499 টাকা রাখা হয়েছে। Xiaomi Redmi 9A এর ফুল ফিচার ও স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
