ইকো ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করল এই ব্র্যান্ড, রয়েছে সোয়াপেবল ব্যাক এবং মডিউলার ডিজাইন

মজবুত এবং রিপেয়ারেবল স্মার্টফোন তৈরির জন্য জনপ্রিয় টেক ব্র্যান্ড Fairphone একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল বাজারে অফিসিয়ালি এই ফোনটি Fairphone 6 নামে পেশ করা হয়েছে। এই ফোনটি মূলত পরিবেশের প্রতি সজাগ ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই ফোনে মডিউলার ডিজাইন, মজবুত বিল্ড কোয়ালিটি এবং 5 বছরের ওয়ারেন্টির মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি ভারতে পেশ করা হবে না, তবে ফোনটির আধুনিক ফিচারের কারণে ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।

Fairphone 6 ফোনের স্পেসিফিকেশন

ডিজাইন

Fairphone 6 ফোনটি সম্পূর্ণ রিসাইকেল্ড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং এতে মিলিটারি গ্রেড ড্রপ রেটিং রয়েছে। এই ফোনে Gorilla Glass 7i প্রোটেকশন এবং IP55 রেটিং যোগ করা হয়েছে, যার ফলে দৈনন্দিন ব্যাবহারে ফোনটির কোনো ক্ষতি হবে না। এই ফোনটির থিকনেস 9.6mm এবং ওজন 193 গ্রাম। এছাড়াও ফোনটির 12 পার্ট মডিউলার তৈরি করা হয়েছে। ইউজাররা তাদের প্রয়োজন এবং ইচ্ছা অনুযায়ী এই পার্টগুলি পরিবর্তন করতে পারবেন। এর সঙ্গে এই ফোনে সোয়াপেবল ব্যাকপ্লেট রয়েছে, অর্থাৎ ব্যাকপ্লেট বদলে ফোনটিকে নিজের ইচ্ছা মতো স্টাইল দেওয়া যায়। ব্যাকপ্লেটের জন্য কোম্পানি ফিঙ্গার লুপ, কার্ড হোল্ডার, ক্যাশ এবং লিনিয়ার্ডের মতো বিভিন্ন অফিসিয়াল অ্যাক্সেসরিজ পেশ করেছে।

ডিসপ্লে

Fairphone 6 ফোনে 6.3-ইঞ্চির LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, 1400nits পীক ব্রাইটনেস এবং PWM ও DC ডিমিং সাপোর্ট করে।

পারফরমেন্স

প্রসেসিঙের জন্য Fairphone 6 ফোনে Snapdragon 7s Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 8GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়া মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা

Fairphone 6 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP Sony MYT700C প্রাইমারি সেন্সর (OIS, ToF) এবং 13MP আলট্রা ওয়াইড + ম্যাক্রো লেন্স (EIS, ToF) দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Fairphone 6 ফোনে 4415mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 30W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

অন্যান্য ফিচার

এই ফোনটিতে WiFi 6E, Bluetooth 5.4 LE, NFC, ডুয়েল সিম 5G, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার এবং Gemni AI অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট যোগ করা হয়েছে। Android 15 অপারেটিং সিস্টেম সহ এই ফোনে 7 বছর পর্যন্ত Android আপডেট এবং 5 বছর ওয়ারেন্টি পাওয়া যাবে।

Fairphone 6 ফোনের দাম

Fairphone 6 ফোনের দাম 599 ইউরো অর্থাৎ প্রায় 60,000 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Cloud White, Forest Green এবং Horizon Black কালার অপশনে পেশ করা হয়েছে। বর্তমানে কোম্পানির ওয়েবসাইটে এই ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে।

সোর্স

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here