এই মাসের 26 জুলাই থেকে ভারতে 5জি স্পেকট্রামের নিলাম শুরু হতে চলেছে। এই নিলামের পরে ভারতে 5জি নেটওয়ার্কের রাস্তা পরিষ্কার হয়ে যাবে এবং ইউজাররা সুপার ফাস্ট 5জি সার্ভিসের ব্যবহার করতে পারবে। শোরগোল এই জন্যই হচ্ছে, কিন্তু ইউজারদের এই কারনে বিরক্ত হতেও দেখা যাচ্ছে। তাদের বক্তব্য ভারতে 5জি, 6জি অথবা 10জি সার্ভিস আসলেও, সেই তো 2 জি অথবা 3জির মতো স্পিড পাওয়া যাবে। ভারতে খারাপ নেটওয়ার্ক কোয়ালিটি এবং স্লো ইন্টারনেটের জন্য ইউজাররা এমনই অভিযোগ করছে এবং তাদের নিজেদের ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে দেখা যাচ্ছে। Call Drop, Slow Internet এবং Cross Connection Network-এর মতো সমস্যা সাধারণ হয়ে গেছে। এমতাবস্থায় ইউজাররা এখন সর্বসম্মুখে নেটওয়ার্ক অপারেটরদের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছে।
এই সব দেখার পরে এখন একটাই প্রশ্ন উঠছে, যে সত্যিই কি ভারতে নেটওয়ার্কের পরিস্থিতি খুবই খারাপ? সত্যিই কি ইউজাররা স্লো ইন্টারনেট পরিষেবা পাচ্ছে? নাকি আমরা অহেতুক গন্ডগোল করছি! চলুন ভারতে 5জি সার্ভিস লঞ্চ হওয়ার আগে ভারতের ইন্টারনেট স্পীড এবং কোয়ালিটির সম্পর্কে জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে দেখে নেওয়া যাক ইউজাররা সোশ্যাল মিডিয়ায় 5জি সম্পর্কে কি ধরনের মন্তব্য করেছে।
5জি সম্পর্কে সোশাল মিডিয়ায় ইউজারদের বক্তব্য
কিছু লোক 5জি সার্ভিস দেশে লঞ্চ হওয়ার জন্য অপেক্ষা করছে, আবার তেমনই কিছু লোক সরাসরি বলছে দেশে 5জি সার্ভিস পরে লঞ্চ করতে আগে 4জি সার্ভিসে সংশোধন করুক। মোবাইল ইউজারদের অভিযোগ, যে তারা 4জি নেটওয়ার্কে 2জি স্পিড পাচ্ছে। টেলিকম কোম্পানি গুলি 4G Data-এর ক্ষেত্রে সম্পূর্ণ টাকা উসুল করে নিচ্ছে, কিন্তু ইন্টারনেট স্পিড দেওয়ার সময় তখন খুবই স্লো নেটওয়ার্ক প্রদান করছে। সোশ্যাল মিডিয়ায় কিছু লোক এমনও বলেছে, যে তাদের 5জি নেটওয়ার্কের প্রয়োজন নেই, তার বদলে 4জি সার্ভিসে ফাস্ট ইন্টারনেট চাই।
মহানগর অথবা শহরে মোবাইল ইন্টারনেট স্পিড কিছু ক্ষেত্রে ঠিক পাওয়া যায়, কিন্তু গ্রামীন এলাকায় থাকা মোবাইল ইউজারদের সবচেয়ে বেশি এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের অভিযোগ, যে তাদের এলাকায় খুবই খারাপ নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে এবং ইন্টারনেট খুব স্লো স্পীডে চলছে। মোবাইল ইউজারদের বক্তব্য অনুযায়ী তাদের ঘরে একদমই নেটওয়ার্ক পাওয়া যায় না। আবার অনলাইন ভিডিও দেখার চেষ্টা করলে বাফারিংয়ের মত সমস্যার সম্মুখীন হতে হয়।
ভারতে ইন্টারনেটের পরিস্থিতি
আপনি কি জানেন ইন্টারন্যাশনাল লেভেলে 4জি ইন্টারনেট স্পিডের জন্য একটি গ্লোবাল স্ট্যান্ডার্ড সেট করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে 4জি এলটিই নেটওয়ার্কে গড় কত ডাউনলোড স্পিড আর কত আপলোড স্পিড হওয়া দরকার। এই গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী 4জি এলটিই নেটওয়ার্কে অ্যাভারেজ Download Speed 150Mbps এবং Upload Speed 50Mbps হওয়া উচিত। এইভাবেই 4G LTE-Advanced নেটওয়ার্কে ডাউনলোড স্পিড 300Mbps এবং আপলোড স্পিড 150Mbps হওয়া উচিত। ভারতে কোন অপারেটর কত স্পিড দিচ্ছে সেই সম্পর্কিত তথ্য আগে দেওয়া হয়েছে।
রাজ্যভিত্তিক TRAI এর রিপোর্ট:
Download Speed (Mbps)
| Circles | AIRTEL (Mbps) | BSNL (Mbps) | JIO (Mbps) | Vi India (Mbps) |
| Andhra Pradesh | 16 | 3.1 | 24.4 | 6.6 |
| Assam | 10.4 | 11.2 | 13.5 | |
| Bihar | 12.9 | 30.1 | 8.5 | |
| Chennai | 12.2 | 31.4 | 17.8 | |
| Delhi | 14 | 27.9 | 14.5 | |
| Gujarat | 15.5 | 30.3 | 16.2 | |
| Haryana | 13.4 | 20.7 | 15.1 | |
| Himachal Pradesh | 12.9 | 6.4 | 10.4 | |
| Jammu & Kashmir | 12.9 | 11.4 | 19.9 | |
| Karnataka | 12 | 28.6 | 11.1 | |
| Kerala | 10.6 | 3.2 | 26.2 | 12.6 |
| Kolkata | 15.1 | 39.7 | 15.2 | |
| Madhya Pradesh | 12 | 49.5 | 22.7 | |
| Maharashtra | 11.3 | 8.9 | 49.7 | 15.5 |
| Mumbai | 9.9 | 40 | 19.3 | |
| North East | 9.2 | 14.7 | ||
| Orissa | 16.5 | 50 | 14.3 | |
| Punjab | 15 | 27.1 | 19.2 | |
| Rajasthan | 12.9 | 27.6 | 11.6 | |
| Tamil Nadu | 13 | 4.5 | 27.9 | 18.1 |
| UP East | 12.2 | 3.4 | 35.7 | 19.8 |
| UP West | 12.4 | 3.3 | 24.2 | 13.1 |
| West Bengal | 11.3 | 21 | 24.1 |
Upload Speed (Mbps)
| Circles | AIRTEL (Mbps) | BSNL (Mbps) | JIO (Mbps) | Vi India (Mbps) |
| Andhra Pradesh | 8.1 | 3.2 | 6.8 | 2 |
| Assam | 3 | 5.3 | 13.1 | |
| Bihar | 6.2 | 8.2 | 5.9 | |
| Chennai | 5.3 | 6.2 | 8.4 | |
| Delhi | 3.5 | 11 | 5 | |
| Gujarat | 5 | 8.3 | 9.4 | |
| Haryana | 3.3 | 6.7 | 6.9 | |
| Himachal Pradesh | 5.9 | 3.8 | 5.4 | |
| Jammu & Kashmir | 6 | 4.3 | 10.9 | |
| Karnataka | 5.8 | 8.3 | 9.2 | |
| Kerala | 3.1 | 2.5 | 5.2 | 5.2 |
| Kolkata | 3.6 | 7.6 | 6.6 | |
| Madhya Pradesh | 6.2 | 7.7 | 9.2 | |
| Maharashtra | 5.1 | 7.6 | 7.5 | 7.5 |
| Mumbai | 3.5 | 8.3 | 9.4 | |
| North East | 2.9 | 4.3 | ||
| Orissa | 5.4 | 8.2 | 11.8 | |
| Punjab | 5.8 | 7.3 | 11.6 | |
| Rajasthan | 5.9 | 9.9 | 6.8 | |
| Tamil Nadu | 5.6 | 3.8 | 6.1 | 10.7 |
| UP East | 5.3 | 3.4 | 8.5 | 8.9 |
| UP West | 6.8 | 3.4 | 7.1 | 8.5 |
| West Bengal | 3.5 | 6.5 | 8.4 |
দিল্লির পরিস্থিতি কিরকম
যেকোনো রাজ্যের রাজধানীর কথা বলা হলে, এটাই আশা করা হয় যে দেশের অন্যান্য জায়গার তুলনার রাজধানীতে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে। নেটওয়ার্ক এবং ইন্টারনেটের কথা বলা হলে সেক্ষেত্রেও এইরকমই ভাবা হয়। কিন্তু ভারতের রাজধানী দিল্লিতে পরিস্থিতি এইরকম না। দিল্লির ইন্টারনেট স্পিডের কথা বলা হলে, এখানে ডাউনলোড এবং আপলোড স্পিড দেশের অন্যান্য শহরের থেকে ভালো নয়। বিগত 6 মাসে দিল্লিতে কোন অপারেটর কত স্পিড প্রদান করেছে সেই সম্পর্কে বিস্তারিত আগে বলা হয়েছে।
TRAI-এর রিপোর্ট অনুযায়ী রাজধানী দিল্লিতে Jio Download Speed 27.9Mbps লক্ষ করা গেছে, এটি সমস্ত টেলিকম কোম্পানির থেকে বেশি। jio-এর পরে Airtel-এর কথা বলা হলে এই অপারেটর Download Speed 14.0Mbps স্পীড প্রদান করেছে। আবার VI-এর ডাউনলোড স্পিড 14.5Mbps। এইভাবেই Upload Speed-এর কথা বলা হলে Jio Upload Speed 11.0Mbps দেখা গেছে। আবার Airtel-এর আপলোড স্পিড 3.5Mbps এবি Vi-এর আপলোড স্পিড 5.0Mbps।
ইউজারদের কথাই কি সত্যি?
উপরে দেওয়া TRAI-এর রিপোর্ট অনুযায়ী কিছু নেটওয়ার্ক সার্কেলে জিওর স্পিড প্রায় 50mbps পর্যন্ত নথিভুক্ত করা গেছে। আবার এয়ারটেল এবং VI-এর স্পিড 20mbps পর্যন্ত লক্ষ করা গেছে। কিন্তু গ্রাউন্ড লেভেলে দেখলে, আমার এবং আপনার সার্কেলে এর ঠিক বিপরীতই দেখা যায়। ঘরের মধ্যে 4জি ইন্টারনেট স্পিড 3জির থেকে খারাপ স্পিড প্রদান করে। সততা যাচাই করলে সোশ্যাল মিডিয়ায় করা ইউজারদের অভিযোগ গুলি মিথ্যা নয়। উপস্থিত 4জি সার্ভিসের অবস্থা দেখে বলা যেতে পারে, যে 5G Internet Speed হয়তো 20-25Mbps পর্যন্ত পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











