Home খবর এবার মাঠে নামছে Flipkart, Jio থেকে শুরু করে Xiaomi-Realme প্রতিযোগিতার মুখে সবাই, কম দামে লঞ্চ করতে চলেছে MarQ M3 Smart স্মার্টফোন

এবার মাঠে নামছে Flipkart, Jio থেকে শুরু করে Xiaomi-Realme প্রতিযোগিতার মুখে সবাই, কম দামে লঞ্চ করতে চলেছে MarQ M3 Smart স্মার্টফোন

Flipkart এর কনজিউমার ইলেকট্রনিক ব্র‍্যান্ড MarQ খুব তাড়াতাড়ি ভারতের মার্কেটে তাদের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ফ্লিপকার্টের সাব ব্র‍্যান্ড MarQ এতদিন টেলিভিশন, সাউন্ডবার, ওয়াশিং মেশিন, এসি এবং মাইক্রোওয়েভের মতো হোম অ্যাপ্লায়েন্স লঞ্চ করে এসেছে। এছাড়াও MarQ ব্র‍্যান্ড এর আগে TurboStream Android TV স্টিক, Falkon Aerbook notebook এবং TWS ইয়ারবাডস পেশ করেছে। এবার কোম্পানি আগামী 25 সেপ্টেম্বর তাদের প্রথম স্মার্টফোন হিসেবে MarQ M3 Smart লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে ফ্লিপকার্টে MarQ M3 Smart এর পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এই ফোনটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে পেশ করা হবে যা সরাসরি Jio Phone Next 4G কে টেক্কা দেবে।

MarQ M3 Smart এর ডিজাইন ও ফিচার

Flipkart এ শেয়ার করা MarQ M3 Smart এর পোস্টার থেকে জানা গেছে এই ফোনে ওয়াটারড্রপ নচ দেওয়া হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের উপস্থিতি সম্পর্কে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। ফ্লিপকার্টের লিস্টিং থেকে জানা গেছে MarQ M3 Smart ফোনে HD+ রেজলিউশনযুক্ত 6.1 ইঞ্চির ডিসপ্লে থাকবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000mAh ব‍্যাটারি দেওয়া হবে। এই ফোনে 32GB স্টোরেজ থাকবে যা  256GB পর্যন্ত বাড়ানো যাবে। আপাতত ফোনটির অন‍্যান‍্য ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

ফ্লিপকার্টের আপকামিং MarQ M3 Smart ফোনটির দাম প্রায় 10,000 টাকার কাছাকাছি হতে পারে। ফোনটি ফ্লিপকার্টের বার্ষিক Big Billion Days চলাকালীন 7 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত চলবে। 

Flipkart Big Billion Days সেলে লঞ্চ হবে এই ফোন

Big Billion Days সেলে ফ্লিপকার্টে বেশ কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে। ফ্লিপকার্টে এই সেল উপলক্ষে তৈরি করা মাইক্রো ওয়েবসাইটে “Reveal Calendar” সেকশনে লঞ্চ সম্পর্কে ডিটেইলস শেয়ার করা হয়েছে। ফ্লিপকার্ট জানিয়েছে ছয়টি স্মার্টফোন কোম্পানি এই সেলের সময় এবং আগে তাদের ফোন লঞ্চ করবে। আগামী 24 সেপ্টেম্বর Realme Narzo 50 লঞ্চ করা হবে। এরপর 28 সেপ্টেম্বর স‍্যামসাং ফোন লঞ্চ করবে। এছাড়া 30 সেপ্টেম্বর Poco এবং Vivo নতুন স্মার্টফোন লঞ্চ করবে। 1 অক্টোবর স্মার্টফোন লঞ্চ করবে মোটোরোলা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন