প্রকাশ্যে এল Google Pixel 10a স্মার্টফোনের প্রথম লুক, জেনে নিন কবে হতে চলেছে লঞ্চ  

ইন্টারনেটে লিকের মাধ্যমে গুগল পিক্সেল 10এ স্মার্টফোনের রেন্ডার প্রকাশ্যে এসেছে। এই রেন্ডারের মাধ্যমে স্মার্টফোনের ডিজাইন এবং বেশ কিছু সম্ভাব্য ফিচার সম্পর্কে জানা গেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Pixel 10a স্মার্টফোনের ডিজাইন আগের Pixel 9a মডেলের মতো দেখাচ্ছে। তবে বেশ কিছু স্যামন পরিবর্তন করা হতে পারে। আগামী বছরের শুরুতেই আপকামিং স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।  

টিপস্টার OnLeaks এর মাধ্যমে AndroidHeadlines সঙ্গে পার্টনারশিপে Pixel 10a স্মার্টফোনের CAD-বেস্ড রেন্ডার শেয়ার করেছে। রেন্ডারের মাধ্যমে Pixel 10a স্মার্টফোনটির ডিজাইন অনেকটাই আগের বছরের Pixel 9a স্মার্টফোনের মতো হবে বলে জানা গেছে। এই স্মার্টফোনটিতে ফ্ল্যাট প্লাস্টিক ব্যাক প্যানেল এবং রেয়ারে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। স্মার্টফোনটির ফ্রন্টে কিছুটা মোটা বেজেল, তবে এখনও ভলিউম বাটনের নিচে পাওয়ার বাটন দেওয়া হয়েছে, এটি অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তুলনায় আলাদা। স্মার্টফোনটির কর্নারে অ্যান্টিনা লাইট, উপড়ে এবং নিচে মাইক্রোফোন হোল ও সিমেট্রিক স্পিকার গ্রিল ডিজাইন দেখা যাচ্ছে। তবে ফাইনাল মডেলে সিম স্লট থাকবে কি না তা এখনও পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে না। 

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী স্মার্টফোনটিতে 6.2 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনের ডায়মেনশন প্রায় 153.9 x 72.9 x 9mm হবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটিতে গুগলের Tensor G4 চিপসেট দেওয়া হতে পারে, এটি Pixel 9a স্মার্টফোনেও ব্যাবহার করা হয়েছিল। তবে এবার এই প্রসেসরের আপগ্রেডেড ভার্সন দেখা যাবে বলে মনে করা হচ্ছে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং স্মার্টফোনে গুগল Tensor G5 চিপ দেওয়া হবে না, কারণ এই প্রসেসরের দাম বেশি এবং কোম্পানি স্মার্টফোনটির দাম কম রাখতে চাইছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 5100mAh বা এর চেয়ে বেশি ক্ষমতারসম্পন্ন ব্যাটারি দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে আশা করা হচ্ছে। গুগলের বক্তব্য অনুযায়ী স্মার্টফোনে 7 বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। 

Pixel 9a স্মার্টফোনের তুলনায় Pixel 10a স্মার্টফোনটিতে বেশি কিছু পরিবর্তন করা হবে না বলে আশা করা হচ্ছে। দুটি মডেলের ডিজাইন প্রায় একই রকম থাকবে, শুধুমাত্র কালার ও বেজেল সাইজে ক্ষেত্রে পার্থক্য দেখা যাবে। আপকামিং Pixel 10a স্মার্টফোনটি পারফরমেন্স, Wi-Fi সিগন্যাল এবং ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে কিছুটা আপডেটেড হবে বলে আশা করা হচ্ছে। এবার নতুন কালার অপশন পেশ করা হতে পারে, এর মধ্যে নীল (ব্লু) ভেরিয়েন্টটি বিশেষভাবে সমালনায় রয়েছে। তবে এটি আপাতত শুধুমাত্র একটি কনসেপ্ট কালার বলে মনে করা হচ্ছে।

বেশ কিছু রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনটি এই বছরের শেষের দিকে লঞ্চ করা হতে পারে, তবে এটি হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। সাধারণত আমেরিকাতে বছরের শেষের দিকের ছুটির জন্য নতুন স্মার্টফোন লঞ্চ করা হয় না। তাই Pixel 10a স্মার্টফোনটি 2026 সালের মার্চ বা এপ্রিল মাসে লঞ্চ করা হতে পারে। 2025 সালের মার্চ মাসে Pixel 9a স্মার্টফোনটির লঞ্চ ঘোষণা করা হয়েছিল এবং এপ্রিল মাসে পেশ করা হয়েছিল। অন্যদিকে 2024 সালের মে মাসে Pixel 8a স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল।

সব কিছু দেখে মনে করা হচ্ছে কোম্পানি তাদের Pixel 10a স্মার্টফোনেও স্মল আপগ্রেড স্ট্র্যাটেজি ব্যাবহার করবে। আপকামিং স্মার্টফোন লুক এবিওং ডিজাইন আগের মডেলের মতো রাখা হবে, তবে ব্যাটারি, পারফরমেন্স এবং সফটওয়্যারের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হবে বলে আশা করা হচ্ছে। যদি গুগলের স্মার্টফোনের দাম 499 ডলারের কাছাকাছি রাখা হয়, তাহলে যারা মিড বাজেট রেঞ্জে স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Pixel 10a স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে। এই স্মার্টফোনটিতে ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। 

জানিয়ে রাখি সম্প্রতি গুগল ভারতে তাদের নতুন Pixel 10 Pro Fold এবং Pixel Buds 2a স্মার্টফোনগুলি লঞ্চ করেছে।Pixel 10 Pro Fold স্মার্টফোনের Moonstone কালার ভেরিয়েন্টে 16GB RAM এবং 256GB স্টোরেজ অপশন 1,72,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে Pixel Buds 2a ইয়ারবাডস Iris ও Hazel কালারে পাওয়া যাবে এবং এর দাম 12,999 টাকা রাখা হয়েছে। উভয় প্রোডাক্টই অনলাইন, অফলাইন এবং গুগল স্টোরের মাধ্যমে সেল করা হয়। 

 

 



LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here