Google Pixel 9 Pro vs Apple iPhone 16 Pro : ব্যাটারির তুলনা, জেনে নিন কোন ফোনের ব্যাটারি বেশি শক্তিশালী

Google Pixel 9 Pro এবং Apple iPhone 16 Pro ফোনদুটির ব্যাটারি সেগমেন্ট এঁকে অপরকে কড়া টক্কর দেয়। ব্যাটারি টেস্টিঙের পর বিশেষ করে YouTube স্ট্রিমিং এবং গেমিঙের পর ব্যাটারি ড্রপের ক্ষেত্রে iPhone 16 Pro ফোনটিকে কিছুটা এগিয়ে থাকতে দেখা গেছে। অপরদিকে Pixel 9 Pro ফোনে ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, যা এটির প্লাস পয়েন্ট।

Pixel 9 Pro ফোনে 45W ওয়্যার্ড এবং 21W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4700mAh ব্যাটারি রয়েছে। অন্যদিকে iPhone 16 Pro ফোনের 3582mAh ব্যাটারি 45W ওয়্যার্ড এবং 25W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। Pixel 9 Pro ফোনের ব্যাটারি সাইজ বড় হলেও iPhone 16 Pro ফোনটি ভালো অপ্টিমাইজেশনের কারণে প্রায় সমান পারফরমেন্স দিতে সক্ষম।

দুটি ফোনের ব্যাটারি পারফরমেন্স চেক করার জন্য PCMark ব্যাটারি টেস্ট (ব্যাটারি লাইফ সিমুলেশন), YouTube স্ট্রিমিং (30 মিনিট পর ব্যাটারি ড্রপ), গেমিং (90 মিনিট পর ব্যাটারি ড্রপ) এবং চার্জিং স্পীড (20-100% চার্জিং টাইম) টেস্ট করা হয়েছে।

নোট: যেহেতু iPhone 16 Pro ফোনে PCMark ব্যাটারি টেস্ট ঠিক মতো কাজ করেনি তাই এই ফোনের YouTube লুপ টেস্টের মাধ্যমে ভিডিও প্লেব্যাক টাইমের হিসাব করা হয়েছে। এই সবকটি টেস্টের মাধ্যমে দুটি ফোনের ব্যাটারি পারফরমেন্সের পার্থক্য স্পষ্টভাবে বোঝা গেছে। কিছু ক্ষেত্রে iPhone 16 Pro এগিয়ে থাকলেও ফাস্ট চার্জিঙের দিক থেকে Pixel 9 Pro বিজয়ী।

Google Pixel 9 ProApple iPhone 16 Pro
Battery benchmark11 hours, 54 minutes (PCMark)5 hours, 58 minutes (YouTube loop)
YouTube streaming (30 mins)5 percent drop2 percent drop
Gaming test (90 mins)24 percent drop22 percent drop
Charging speed76 minutes94 minutes

উপসংহার

ব্যাটারি বেঞ্চমার্ক: যেহেতু দুটি ফোনে এক ধরনের টেস্ট করা সম্ভব হয়নি তাই এটিকে যথাযথ হিসাবে না ধরাই ভালো। তবু পাঠকদের ব্যাটারি পারফরমেন্স সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই টেস্টের রেজাল্ট লিস্টে অ্যাড করা হয়েছে।

YouTube স্ট্রিমিং: দুটি ফোনেই সমান ব্রাইটনেস ও ভলিউম লেভেল সেট করে 30-মিনিট পর্যন্ত YouTube ভিডিও প্লে করা হয়েছে। টেস্টের শেষে Pixel 9 Pro ফোনের ব্যাটারি 5% বেশি হয়েছে। অন্যদিকে iPhone 16 Pro ফোনের বাত্তীর‍্য কমেছে মাত্র 2 শতাংশ।

গেমিং টেস্ট: গেমিং টেস্টের জন্য দুটি ফোনে একই গ্রাফিক্স সেটিংসে 30 মিনিট করে BGMI, COD: Mobile এবং Real Racing 3 খেলা হয়েছে। এর ফলে Pixel 9 Pro ফোনের ব্যাটারি 24 শতাংশ হ্রাস পেয়েছে। অপরদিকে iPhone 16 Pro ফোনের ব্যাটারি 22 শতাংশ ড্রেন হয়েছে।

চার্জিং টাইম: এই দুটি ফোনের একটির সঙ্গেও কোম্পানির পক্ষ থেকে চার্জার দেওয়া হয় না, তাই আমরা একই PD চার্জার ব্যাবহার করে ফোনদুটির ব্যাটারি 20 শতাংশ থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করেছি। Pixel 9 Pro ফোনটি ফুল চার্জ হতে সময় লেগেছে 76 মিনিট, অন্যদিকে iPhone 16 Pro ফোনটির পুরোপুরি চার্জ হতে প্রায় 94 মিনিট সময় লেগেছে।

এইসব টেস্টের ভিত্তিতে বলা যায় iPhone 16 Pro ফোনটি রিয়েল লাইফ ব্যাটারি পারফরমেন্সে Pixel 9 Pro ফোনের চেয়ে এগিয়ে রয়েছে। এই ফোনের ব্যাটারি YouTube স্ট্রিমিং এবং গেমিঙের সময় কম খরচ হয়েছে। তাই এই ফোনটি সেইসব ইউজারদের জন্য একটি ভালো অপশন যারা তাদের ফোনে বেশি ভিডিও দেখেন বা গেম খেলেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here