Google Pixel 9 Pro vs Apple iPhone 16 Pro : পারফরমেন্সের তুলনা, দেখে নিন কোন ফোনটি এগিয়ে

Google Pixel 9 Pro এবং Apple iPhone 16 Pro ফোনদুটি তাদের ব্র্যান্ডের লেটেস্ট এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই দুটি ফোন 2024 সালের টপ ফিচার সহ স্মার্টফোন। ফন্দুতির দাম যথাক্রমে ₹1,09,999 এবং ₹1,19,999, অর্থাৎ প্রায় কাছাকাছি। Pixel 9 Pro ফোনে Google এর লেটেস্ট Tensor G4 চিপসেট রয়েছে, অন্যদিকে iPhone 16 Pro ফোনে Apple এর A18 Pro প্রসেসর ব্যাবহার করা হয়েছে। রিয়েল লাইফ পারফরমেন্স আউটপুট দুটি ফোনের প্রায় একই রকম, তবে সিন্থেটিক বেঞ্চমার্ক স্কোরে চোখ রাখলে দেখা যায় Apple iPhone 16 Pro ফোনটি পারফরমেন্সের দিক থেকে এগিয়ে রয়েছে।

দুটি ফোনের পারফরমেন্স টেস্ট করার জন্য আমরা AnTuTu (ওভারঅল সিস্টেম পারফরমেন্স), Geekbench (সিঙ্গেল এবং মাল্টি কোর CPU টেস্ট), Burnout (হেভি লোডের সময় পারফরমেন্স) এবং গেমিং (গেমিঙের সময় থার্মাল ম্যানেজমেন্ট এবং FPS স্টেবিলিটি) এর মতো জনপ্রিয় বেঞ্চমার্কিং টুলগুলি ব্যাবহার করেছি। এইসব টেস্টের মাধ্যমে বোঝা যায় কোনো ফোন রিয়েল লাইফ অপারেশন এবং হেভি টাস্ক কতটা স্মুথভাবে সামলাতে পারে।

জানিয়ে রাখি iOS প্ল্যাটফর্মে আমাদের কিছু নিয়মিত ব্যাবহৃত বেঞ্চমার্ক অ্যাপ যেমন বার্নআউটের সঙ্গে কম্প্যাটিবল নয়। তাই এক্ষেত্রে আমরা 3D মার্ক এক্সট্রীম স্ট্রেস টেস্ট ব্যাবহার করেছি।

টেস্ট রেজাল্ট

  • AnTuTu টেস্ট: iPhone 16 Pro ফোনটির AnTuTu সমস্ত টেস্ট প্যারামিটারেই Pixel 9 Pro ফোনের তুলনায় বেশ ভালো। অর্থাৎ iPhone 16 Pro ফোনটি দৈনন্দিন কাজ এবং হেভি লোড বেশি ভালোভাবে সামলাতে সক্ষম।
  • Geekbench টেস্ট: Geekbench টেস্টে iPhone 16 Pro ফোনটির সিঙ্গেল কোর ও মাল্টি কোর পারফরমেন্স Pixel 9 Pro ফোনের তুলনায় প্রায় দ্বিগুণ। এই সিঙ্গেল কোরের মাধ্যমে কোনো ফোনের সাধারণ দৈনন্দিন কার্যকলাপ যেমন ওয়েব ব্রাউজিং, অ্যাপ লোডিং প্রভৃতি বোঝানো হয়, অপরদিকে মাল্টি কোর গেমিং, ভিডিও এডিটিং ও ফটো এডিটিঙের মতো হেভি কাজ বোঝায়। এইসব বেঞ্চমার্ক স্কোরের ক্ষেত্রে iPhone 16 Pro ফোনটি Pixel 9 Pro ফোনটির চেয়ে অনেকটাই এগিয়ে।
  • সিপিইউ থ্রটল টেস্ট: কোনো ফোনের প্রসেসর হেভি লোডের পরিস্থিতিতে কত ভালো পারফরমেন্স দিতে পারে তা মাপা হয় সিপিইউ থ্রটল টেস্টের মাধ্যমে। বার্নআউট ও 3ডি মার্ক অ্যাপের মাধ্যমে এই ফোনদুটির ক্রমাগত পারফরমেন্স মাপা হয়েছে। সিপিইউ থ্রটল টেস্টের ক্ষেত্রে Pixel 9 Pro ফোনের পারফরমেন্স 40% এর চেয়েও কম (বার্নআউট বেঞ্চমার্ক স্কোর) পাওয়া গেছে, যা খুব একটা ভালো নয়। অন্যদিকে iPhone 16 Pro ফোনটি প্রায় 65% পারফরমেন্স আউটপুট (3D মার্ক ওয়াইল্ডলাইফ এক্সট্রীম স্ট্রেস অ্যাপ) দিতে সক্ষম হয়েছে। এই রাউন্ডেও iPhone 16 Pro জিতে গেছে এবং এই ফোনে দীর্ঘ সময় পর্যন্ত স্মুথ পারফরমেন্স পাওয়া যায়।
  • গেমিং টেস্ট: গেমিং টেস্টে দুটি ফোনই ভালো পারফর্ম করেছে এবং ফোনদুটিতে BGMI ও COD: Mobile এর মতো গেমগুলি হাইয়েস্ট গ্রাফিক্স সেটিংসে খেলা যায়। iPhone 16 Pro ফোনে এইসব গেমগুলি খেলার সময় Pixel 9 Pro ফোনের চেয়ে ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং তাপমাত্রাও কম বৃদ্ধি পায়।

উপসংহার

আমাদের সমস্ত টেস্টের শেষে iPhone 16 Pro ফোনটিকে নিশ্চিন্তে বিজয়ী ঘোষণা করা যায়। এই ফোনটি সমস্ত সিন্থেটিক বেঞ্চমার্ক ও রিয়েল লাইফ টেস্টে Pixel 9 Pro ফোনের চেয়ে ভালো পারফর্ম করেছে। যারা সুন্দর পারফরমেন্স সহ একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন কিনতে চাইছেন তাদের জন্য Pixel 9 Pro ফোনের তুলনায় iPhone 16 Pro বেশি ভালো অপশন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here