ভারতে ইলেকট্রিক টু-হুইলারের ডিমান্ড এবং এবং এই বছরের আগামী উৎসব গুলি দেখে Hero Electric মঙ্গলবার ভারতে নিজের ইলেকট্রিক টু-হুইলার রেঞ্জের জন্য ’30 দিন, 30 বাইক’ ফেস্টিভ অফার লঞ্চ করার ঘোষণা করেছে। দেশের প্রসিদ্ধ ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা Hero Electric এর এই অফারে ভাগ্যবান গ্রাহকরা ভারতে কোম্পানির সমস্ত 700+ ডিলারশিপে একটি ফ্রি হিরো ইলেকট্রিক স্কুটার (Free Hero Electric Scooter) জেতার সুযোগ পাবে। এই অফারে কোম্পানি প্রতিদিন একজন ভাগ্যবান গ্রাহকের ঘোষণা করবে যিনি নিজের পছন্দ অনুযায়ী ইলেকট্রিক টু-হুইলার বাড়ি নিয়ে যেতে পারবেন। আসুন আগে আপনাকে এই অফারটির সম্পর্কে সবকিছু জানাই।
Hero Electric Scooter Free Offer
কোম্পানি আগে ঘোষণা করেছে যে হিরো ইলেকট্রিক স্কুটার কিনতে চলা সব গ্রাহকদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নিজে ড্রাইভ করতে হবে। এই অফারটি 7 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতার বিজেতার নির্বাচন লাকি ড্রয়ের মাধ্যমে করা হবে যার পরে সম্পূর্ণ এক্স-শোরুম দাম ফেরত দিয়ে দেওয়া হবে। যদি আপনিও হিরোর ইলেকট্রিক স্কুটার কিনতে চলেছেন তাহলে এমনও হতে পারে যে আপনিও ফ্রি স্কুটার পেয়ে যেতে পারেন।
হিরো ইলেকট্রিকের সিইও সোহিন্দার গিল বলেছেন যে, “গ্রিন মোবিলিটি সলিউশনকে বাড়াতে এবং উৎসাহিত করার জন্য, হিরো ইলেকট্রিক সারা দেশের গ্রাহকদের জন্য এই উৎসব অফারের ঘোষণা করেছে যারা ইলেকট্রিক টু-হুইলার কিনতে চান। হিরো ইলেকট্রিক পরিবার বিস্তার করার জন্য এবং 30 জন ভাগ্যবান গ্রাহকদের নিজের পছন্দ অনুযায়ী ইলেকট্রিক টু-হুইলার ফ্রিতে দেওয়ার এটি একটি অসাধারণ সময়। আমরা সবাই একটি অসাধারণ উৎসবের সিজনের জন্য প্রস্তুত যা ভারতের ইলেকট্রিক বাহনের ক্রান্তিকে মজবুত করবে আরো।”
Online বুক করুন ইলেকট্রিক স্কুটার
হিরো ইলেকট্রিক টু-হুইলার অনলাইন এবং অফলাইন দুইভাবেই বুক করা যাবে। গ্রাহকরা কোম্পানির ওয়েবসাইটে হিরো ইলেকট্রিক স্কুটার বুক করতে পারবে, অথবা ভারতে কোম্পানির অধিকৃত ডিলারশিপে গিয়ে বুকিং করতে পারবেন। এছাড়া কোম্পানি অর্থনৈতিক ইএমআইয়ের সাথেও সহজ ফাইনান্সিং অপশনও দেয়।
Hero MotoCorp Electric Scooter
মিডিয়া রিপোর্ট অনুযায়ী হিরো মোটোকর্পের সিএফও নিরঞ্জন গুপ্তা বিগত দিনে একটি ইন্টারভিউয়ে বলেছেন যে 2022 এর মার্চ পর্যন্ত ইলেকট্রিক ভেহিকেল (EV) সেগ্মেন্টে হিরো মোটোকর্পের প্রথম স্কুটার লঞ্চ করা হবে। এছাড়া কিছু দিন আগেই হিরো মোটোকর্পের সিইও ড. পাবান মুঞ্জালকে কোম্পানির প্রথম প্রি-প্রোডাকশন ইলেকট্রিক স্কুটার প্রোটোটাইপের সাথে দেখা গিয়েছিল।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









