Hisense কোম্পানি ভারতে নতুন 55-ইঞ্চি 4K QLED Smart TV লঞ্চ করেছে। Hisense এর এই লেটেস্ট স্মার্ট টিভি Quantum Dot টেকনোলজি এবং কিছু প্রিমিয়াম ফিচারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। Hisense 55-ইঞ্চি TV তে QLED ডিসপ্লের সঙ্গে Ultra-vivid হাই কন্ট্রাস্ট প্যানেল, HDR10+, HDR10, HLG সাপোর্ট এবং Dolby Vision এর সঙ্গে পেশ করা হয়েছে। এই নতুন বেজল লেস স্মার্ট টিভিতে 2GB RAM এবং 16GB স্টোরেজ যোগ করা হয়েছে। Hisense 4K QLED Smart TV লেটেস্ট Android TV 10 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে বিল্ট ইন Chromecast দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক Hisense এর লেটেস্ট স্মার্ট টিভির সমস্ত ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।
Hisense 55-inch 4K QLED Smart TV এর দাম
ভারতে Hisense 55-inch 4K QLED Smart TV 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টে আয়োজিত Big Billion Day Sale এ Hisense এর এই লেটেস্ট স্মার্ট টিভি সেল করা হবে।
Hisense 55-inch 4K QLED Smart TV এর ফিচার ও স্পেসিফিকেশন
Hisense এর লেটেস্ট স্মার্ট টিভিটি বেজল লেস ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। Hisense 4K TV তে Dolby Vision HDR, HDR10+, HDR10, HLG, Ultra Dimming সাপোর্টেড 55 ইঞ্চির QLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের পীক ব্রাইটনেস 700 নিটস। আগেই জানিয়েছি এই স্মার্ট টিভিটি Quantum Dot টেকনোলজির সঙ্গে পেশ করা হয়েছে যা ট্রুলি কম্পাইলিং ভিউয়িং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। Hisense এর এই টিভিতে কোয়াড কোর Cortex-A53 প্রসেসর দেওয়া হয়েছে। এই Smart TV তে 2GB RAM ও 16GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই টিভিটি Android 10 TV অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে বিল্ট ইন ক্রোমকাস্ট, Google Assistant, ডুয়েল ব্যান্ড Wi-Fi এবং Bluetooth v5.0 সাপোর্ট করে।
Hisense Smart TV তে Netflix, YouTube, Amazon, Google Play Movies & TV এবং Amazon Prime Video প্রিলোডেড পাওয়া যায়। এই নতুন 4কে স্মার্ট টিভিতে হাই স্পীড গ্ৰাফিক্স প্রসেসিং, ফাইন ইমেজ, ক্লিয়ার মোশানের জন্য Hisense এর Hi-view Engine যোগ করা হয়েছে। এই টিভিতে Dolby Atmos এবং Dolby Audio সাপোর্টেড 24W স্পীকার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য Hisense TV তে দুটি USB Type-A পোর্ট, তিনটি HDMI পোর্ট, একটি SPDIF পোর্ট, একটি অডিও জ্যাক, RF Input, AV Input এবং ইন্টারনেটের জন্য Ethernet পোর্ট দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









