Home খবর মাত্র 6500 টাকার রেঞ্জে বাজারে এল 5000mAh ব্যাটারি, 4GB RAM এবং AI Camera সহ HMD Arc 2 স্মার্টফোন

মাত্র 6500 টাকার রেঞ্জে বাজারে এল 5000mAh ব্যাটারি, 4GB RAM এবং AI Camera সহ HMD Arc 2 স্মার্টফোন

টেক ব্র্যান্ড HMD Global তাদের প্রোডাক্টের পরিধি বিস্তার করে HMD Arc 2 স্মার্টফোন লঞ্চ করেছে। বাজেট সেগমেন্টের এই ফোনটি থাইল্যান্ডের মার্কেটে পেশ করা হয়েছে। এই সস্তা 4G ফোনটির দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 6,500 টাকার কাছাকাছি। এই নতুন ফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে থাইল্যান্ডে পেশ করা মডেলের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

HMD Arc 2 ফোনের দাম

থাইল্যান্ডে HMD Arc 2 ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 4GB RAM + 64GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে THB 2,290 অর্থাৎ প্রায় 6,549 টাকা। এক‌ইভাবে ফোনটির 4GB RAM + 128GB Storage সহ টপ মডেল THB 2,990 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 8,549 টাকার কাছাকাছি দামে পেশ করা হয়েছে। থাইল্যান্ডে ফোনটি Dark Blue এবং Golden Beige কালার অপশনে সেল করা হবে।

HMD Arc 2 ফোনের স্পেসিফিকেশন

HMD Arc 2 ফোনে প্রসেসিঙের জন্য Unisoc T603 চিপসেট দেওয়া হয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। গ্লোবাল মার্কেটে ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Android Go এডিশনে কাজ করে, ফলে কম RAM ও দুর্বল প্রসেসর সত্ত্বেও এটি ঠিকভাবে কাজ করতে পারে এবং এই ওএসের কারণে ফোনটি কম ব্যাটারি ও ইন্টারনেট ডেটা খরচ করে।

HMD Arc 2 ফোনে 6.52-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে এই সস্তা ফোনেও যথেষ্ট স্মুথ স্ক্রলিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। ফোনটির স্ক্রিনের চারদিকে কিছুটা চ‌ওড়া বেজল রয়েছে, যা প্রায় এক দশক আগের ফোনের কথা মনে করিয়ে দেয়।

ফটোগ্রাফির জন্য HMD Arc 2 ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে 13MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারি 10W চার্জিং সাপোর্ট করে। এই এন্ট্রি লেভেল স্মার্টফোনে 3.5mm অডিও জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং মেমরি কার্ড স্লট দেওয়া হয়েছে।