Home খবর ভারতে লঞ্চ হবে না HMD Arrow, বদলানো হবে নাম! জেনে নিন কারণ

ভারতে লঞ্চ হবে না HMD Arrow, বদলানো হবে নাম! জেনে নিন কারণ

আইপিএল 2024 চলাকালীন নোকিয়া স্মার্টফোন নির্মাতা টেক কোম্পানি এইচএমডি গ্লোবাল টিজ করেছিল, ভারতে আসন্ন প্রথম এইচএমডি স্মার্টফোনটি HMD Arrow নামে লঞ্চ করা হবে। এই ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা হচ্ছিল। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আপকামিং ফোনটি নাম পরিবর্তন করা হচ্ছে অর্থাৎ HMD Arrow ফোনটি ভারতে লঞ্চ করা হবে না। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি ভারতে লঞ্চ না হওয়ার সম্পর্কে।

Table of Contents

Toggle

HMD Arrow

এইচএমডি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার) এর মাধ্যমে জানিয়েছে ভারতে আসন্ন প্রথম এইচএমডি স্মার্টফোনটি HMD Arrow নামে লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই নামের জন্য তাদের ভারতে কপিরাইট এর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ, এই ‘Arrow’ টাইটেলটির অপর অন্য একটি কোম্পানির মালিকানা রয়েছে, ফলে HMD Global তাদের আসন্ন স্মার্টফোনে

Arrow নামটি ব্যাবহার করতে পারবে না। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভারতে সেল হওয়া HMD স্মার্টফোনের নাম নতুন করে নির্ধারণ করার জন্য আরও কিছু দিন সময় লাগবে অর্থাৎ এই ফোনটির লঞ্চের জন্য এখনও অনেকটাই সময় অপেক্ষা করতে হবে।

HMD Vibe