12 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হল 5G স্মার্টফোন, নতুন কালার অপশনে বাজারে এল HMD Vibe 2 5G

বর্তমান ভারতের বাজারে লো বাজেট সেগমেন্টে 15 হাজার টাকার চেয়ে কম দামের HMD Vibe 2 5G ফোনটি সুন্দর একটি বিকল্প। এই ফোনটির স্টার্টিং প্রাইস মাত্র 11,499 টাকা। উৎসবের মরশুম শুরুর আগেই কোম্পানির পক্ষ থেকে এই ফোনের নতুন Wine Red কালার মডেল বাজারে পেশ করা হয়েছে। এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

HMD Vibe 2 5G ফোনের স্পেসিফিকেশন

HMD Vibe 2 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি। এই ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 265ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে, যা এই বাজেট 5G সেগমেন্টে সচরাচর দেখা যায় না। এই ডিসপ্লের সুরক্ষার জন্য অতিরিক্ত 2D গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য HMD Vibe 2 5G ফোনে Unisoc T8200 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.1GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 511972 AnTuTu Score পেয়েছে। এই ফোনটিতে Android 16 বেস্ড Sarvam AI দেওয়া হয়েছে। জানিয়ে রাখি সর্বম এআই ফিচার একটি ভারতীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম।

HMD Vibe 2 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে AI scene recognition সহ BeautyMode এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য HMD Vibe 2 5G ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি জানিয়েছে ফুল চার্জে এই ফোনে 24 ঘন্টা পর্যন্ত কলিং টাইম পাওয়া যাবে। আমাদের টেস্টে এই ফোনটির PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর ছিল 10 ঘন্টা, 42 মিনিট। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

HMD Vibe 2 5G ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে WiFi ও Bluetooth 5.0 রয়েছে। ফোন আনলক ও সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটি 8 5G Bands সাপোর্ট করে, ফলে ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটি পাওয়া যাবে।

HMD Vibe 2 5G ফোনের দাম

HMD Vibe 2 ফোনটি 12 হাজার টাকার চেয়ে কম দামের 5G স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছে। এই ফোনের 4GB RAM + 64GB Storage সহ বেস মডেলের দাম 11,499 টাকা। এই ফোনের মিড ভেরিয়েন্টে 4GB RAM ও 128GB Storage যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 12,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 6GB + 128GB টপ মডেল 14,999 টাকা দামে বাজারে আনা হয়েছে।

নতুন Wine Red কালার ছাড়াও HMD Vibe 2 5G ফোনটি Nordic Blue, Peach Pink এবং Cosmic Lavender কালার অপশনে সেল করা হয়। জানিয়ে রাখি এই ফোনের নতুন কালার মডেল আগামী 8 অক্টোবর থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে এবং অফারে ফোনটি 10,499 টাকা স্টার্টিং এফেক্টিভ প্রাইসের বিনিময়ে কেনা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here